সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home দেশ

ডেঙ্গু আতঙ্ক রমেক, ভর্তি ১০ জন সাধারণ রোগীদের সঙ্গে রাখা হচ্ছে ডেঙ্গু আক্রান্তদের

প্রকাশক by প্রকাশক
July 7, 2023
in দেশ
0
ডেঙ্গু আতঙ্ক রমেক, ভর্তি ১০ জন সাধারণ রোগীদের সঙ্গে রাখা হচ্ছে ডেঙ্গু আক্রান্তদের
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

ডেঙ্গু আতঙ্ক রমেক, ভর্তি ১০ জন সাধারণ রোগীদের সঙ্গে রাখা হচ্ছে ডেঙ্গু আক্রান্তদের

মাটি মামুন শিকদার।

রংপুরেও ডেঙ্গু আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার একজন মারা গেছেন আক্রান্ত হয়ে।হাসপাতালে ভর্তি আছেন আরও ১০ জন।রোগী ও স্বজনরা অভিযোগ করেছেন, ডেঙ্গুরোগীদের জন্য আলাদা ইউনিট না খোলায় সাধারণ
রোগীদের সঙ্গে গাদাগাদি করে রাখা হচ্ছে। এতেঅন্যদের আক্রান্ত হওয়ারও ঝুঁকি বাড়ছে।সরেজমিন ঘুরে গতকাল বৃহস্পতিবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ২৯ নং ওয়ার্ডে গিয়ে দেখা যায় ডেঙ্গু আক্রান্ত রোগীদের আলাদা না রেখে অন্য রোগীদের সঙ্গে রাখা হয়েছে।
এ ছাড়া এই হাসপাতালে ডেঙ্গু পরীক্ষা করারও ব্যবস্থা নেই।ঢাকার একটি বেসরকারি শিক্ষার্থী সাকিব সৌখিন ঈদের ছুটিতে লালমনিরহাটের বাসায় আসেন। তিন দিন ধরে প্রচণ্ড জ্বরের কারণে লালমনিরহাটে হাসপাতালেভর্তি হন। অবস্থার উন্নতি না হওয়ায় তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।এখানে পাঁচ দিন ধরে মেডিসিন ওয়ার্ডে চিকিৎসানিচ্ছেন। বাইরে থেকে পরীক্ষা করানোর পর তাঁর
ডেঙ্গু হয়েছে বলে জানান চিকিৎসকরা।
তিনি অভিযোগ করেন, এ হাসপাতালে ডেঙ্গু রোগীদেরওষুধ দেওয়া হয় না। ডাক্তাররাও ঠিকমতো আসেননা। ডেঙ্গু রোগীদের আলাদা ইউনিটে রাখার ব্যবস্থা করেনি হাসপাতাল কর্তৃপক্ষ।সাধারণ রোগীদের সঙ্গে গাদাগাদি করে থাকতে হচ্ছে।চিকিৎসাধীন কুড়িগ্রামের ফরহাদ হোসেনস জানান, তিনি ঢাকার সাভারে একটি বিদ্যালয়ে শিক্ষকতা করেন। ঈদের ছুটিতে বাড়িতে এসে অসুস্থ হয়ে পড়লে এই হাসপাতালে ভর্তি হন।কিন্তু হাসপাতালে ডেঙ্গু বিষয়ে কোনো ধরনের প্যাথলজিক্যাল পরীক্ষা হয় না। বাধ্য হয়ে বাইরে থেকে পরীক্ষার পর তাঁর ডেঙ্গু ধরা পড়েছে।
হাসপাতালে ঠিকমতো ডাক্তার আসেন না। তাঁরপ্রয়োজনীয় চিকিৎসাও মিলছে না বলে অভিযোগকরছিলেন রংপুর নগরীর মাহিগঞ্জ এলাকার ডেঙ্গু রোগী সালেকুজ্জামান।
একই অভিযোগ ডেঙ্গু আক্রান্ত রোগীর স্বজন মোসলেম উদ্দিনের সৎসাধীন অবস্থায় গান রোগীর ওয়ার্ডে ভর্তি সাধারণ রোগী আকবর মেডিসিন ওয়ার্ডের তিনটি ইউনিট।
আলীর ভাষ্য, এত বড় হাসপাতালে মাত্র কয়েকজন ডেঙ্গু রোগী রাখার জায়গা নেই! একসঙ্গে রাখলে অন্য কারও তো ডেঙ্গু হতে পারে।রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. ইউনুছ আলী সাথে মুঠোফোনে কথা বললে তিনি এই প্রতিবেদক কে জানান হাসপাতালে ভর্তি ১০ জন সবাই ঢাকায় ডেঙ্গু আক্রান্ত হয়ে রংপুরে এসে চিকিৎসা নিচ্ছেন।এর মধ্যে গত মঙ্গলবার রংপুর সদর হাসপাতাল কলোনির বাসিন্দা হরিজন মানু লালের ছেলে বুলেট লাল (৩৮) মারা যান। তিনি ঢাকা হাইকোর্ট এলাকায় কাজ করতেন।সেখানে ডেঙ্গু আক্রান্ত হয়ে বাড়িতে চলে আসেন।অবস্থার অবনতি হলে তাঁকে সোমবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।রোগীদের ঠিকমতো সেবা না পাওয়ার বিষয়টি এড়িয়ে তিনি বলেন, দ্রুত ডেঙ্গু রোগীদের জন্য আলাদা ওয়ার্ডের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।রংপুর মহানগরীতে বর্তমানে এডিস মশা কিংবা ডেঙ্গু নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানানরংপুরের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। তিনিবলেন, রংপুরে ডেঙ্গু নেই বললেই চলে। তবু রংপুরসিটি করপোরেশন ডেঙ্গু রোধে ব্যাপক প্রস্তুতি গ্রহণ
করেছে। মশক নিধন ও পরিচ্ছন্নতা কাজে দুই
শতাধিক কর্মী সার্বক্ষণিক নিয়োজিত রয়েছে।

Previous Post

যশোরে বাওড় থেকে নৈশ প্রহরীর লাশ উদ্ধার

Next Post

প্রত্যাহার হলো তামিমের অবসরের সিদ্ধান্ত

প্রকাশক

প্রকাশক

Next Post
প্রত্যাহার হলো তামিমের অবসরের সিদ্ধান্ত

প্রত্যাহার হলো তামিমের অবসরের সিদ্ধান্ত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • জাঁকজমকপূর্ণ আয়োজনে পর্দা নামলো টুরাগ অ্যাক্টিভ ৬ষ্ঠ জাতীয় স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ ২০২৬
    জাঁকজমকপূর্ণ আয়োজনে পর্দা নামলো টুরাগ অ্যাক্টিভ ৬ষ্ঠ [আরও বিস্তারিত পড়ুন]
  • নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ করা আমাদের সকলের দায়িত্ব-সমাজকল্যাণ মন্ত্রী
    নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ করা আমাদের সকলের [আরও বিস্তারিত পড়ুন]
  • বিমানখাতে অপতথ্যের বিরুদ্ধে সকলকে সতর্ক হবার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর
    বিমানখাতে অপতথ্যের বিরুদ্ধে সকলকে সতর্ক হবার আহ্বান [আরও বিস্তারিত পড়ুন]
  • সদরঘাট লঞ্চ দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান
    সদরঘাট লঞ্চ দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা [আরও বিস্তারিত পড়ুন]
  • বর্তমান সরকার বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্ক আরোও গভীর ও শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ : বাণিজ্যমন্ত্রী
    চীন–দক্ষিণ এশিয়া এক্সপো’ ২০২৬, বাংলাদেশ ডে [আরও বিস্তারিত পড়ুন]
  • রোগ প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদার করার মাধ্যমে প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করা হবে- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
    রোগ প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদার করার মাধ্যমে [আরও বিস্তারিত পড়ুন]
  • রাজধানীতে “Startup, Science Project and Innovation Idea Showcasing” মেলার উদ্বোধন করলেন জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ( মন্ত্রী পদমর্যাদা) মো: ইসমাইল জবিউল্লাহ
    রাজধানীতে “Startup, Science Project and [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ