সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home সারাবাংলা

ঢাকায় মানুষ বায়ুদূষণে অসুস্থ হবে, মারা যাবে আর বাসগুলো দূষণ করতে থাকবে—এটা চলতে দেওয়া হবে না- পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

প্রকাশক by প্রকাশক
December 19, 2024
in সারাবাংলা
0
ঢাকায় মানুষ বায়ুদূষণে অসুস্থ হবে, মারা যাবে আর বাসগুলো দূষণ করতে থাকবে—এটা চলতে দেওয়া হবে না- পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter

ঢাকায় মানুষ বায়ুদূষণে অসুস্থ হবে, মারা যাবে আর বাসগুলো দূষণ করতে থাকবে—এটা চলতে দেওয়া হবে না- পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

আলী আহসান রবি
১৯ ডিসেম্বর২০২৪

ঢাকায় মানুষ বায়ুদূষণে অসুস্থ হবে, মারা যাবে আর বাসগুলো দূষণ করবে—এটা চলতে দেওয়া হবে না। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পুরনো বায়ুদূষণকারী বাস তুলে স্ক্র্যাপ করা হবে। কিছু মানুষের স্বার্থে ঢাকার সব বাসিন্দাকে বায়ুদূষণের শিকার হতে দেওয়া যাবে না। বাস মালিকদের দ্রুত ব্যবস্থা নিতে হবে।

আজ বৃহস্পতিবার রাজধানীর বিদ্যুৎ ভবনে আয়োজিত আলোচনা সভার পর সাংবাদিক ব্রিফিং কালে তিনি এসব কথা বলেন। সভার বিষয় ছিল সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা আনা, যানজট নিরসন এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণ।

রিজওয়ানা হাসান জানান, বায়ুদূষণ রোধে একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে। টাস্কফোর্স ঢাকার রাস্তার ধুলা নিয়ন্ত্রণ, ভাঙা রাস্তা মেরামত এবং আইন প্রয়োগে কাজ করবে। ধুলা, কালো ধোঁয়া, ইটভাটা এবং কলকারখানার দূষণ কমাতে কাজ করা হবে। এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট প্ল্যান অনুযায়ী এগিয়ে যেতে হবে।

তিনি আরও বলেন, ঢাকার বায়ুদূষণ নিয়ন্ত্রণে আশুলিয়াকে ইটভাটামুক্ত এলাকা ঘোষণা করা হতে পারে। এয়ার পিউরিফায়ারের কর কমাতে এনবিআরকে অনুরোধ করা হয়েছে।ফুটপাত দখলমুক্ত করতে হবে। তবে আইন প্রয়োগে মানুষ যেন হয়রানির শিকার না হয়, তা নিশ্চিত করতে হবে।

সভায় সভাপতিত্ব করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোঃ খোদা বখস চৌধুরী এবং বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, মহাপরিচালক ও সিটি কর্পোরেশনের প্রশাসকরা, বাস মালিক সমিতির নেতৃবৃন্দ সহ সংশ্লিষ্ট সকলে উপস্থিত ছিলেন।

Previous Post

অনেক রক্তের বিনিময়ে ২৪ এর গণঅভ্যুত্থানের ফলে আজ আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণে র স্বপ্ন দেখছি

Next Post

পররাষ্ট্র সচিব 24তম বিমসটেক সিনিয়র কর্মকর্তাদের বৈঠকে (এসওএম) বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন

প্রকাশক

প্রকাশক

Next Post
পররাষ্ট্র সচিব 24তম বিমসটেক সিনিয়র কর্মকর্তাদের বৈঠকে (এসওএম) বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন

পররাষ্ট্র সচিব 24তম বিমসটেক সিনিয়র কর্মকর্তাদের বৈঠকে (এসওএম) বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • আসিয়ানের সাথে বাংলাদেশের সম্পর্ক আরো উচ্চতায় নিতে সরকার অঙ্গীকারবদ্ধ -মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী
    আসিয়ানের সাথে বাংলাদেশের সম্পর্ক আরো উচ্চতায় নিতে [আরও বিস্তারিত পড়ুন]
  • নিউজিল্যান্ডের সমর্থন চায় বাংলাদেশ: আরসিইপি সদস্যপদ, এলডিসি উত্তরণে ৩ বছর সময় বৃদ্ধি ও দ্বিপাক্ষিক এফটিএ
    নিউজিল্যান্ডের সমর্থন চায় বাংলাদেশ: আরসিইপি সদস্যপদ, [আরও বিস্তারিত পড়ুন]
  • নিউজিল্যান্ডের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে বাংলাদেশের নতুন উদ্যোগ
    নিউজিল্যান্ডের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে [আরও বিস্তারিত পড়ুন]
  • চলতি অর্থবছরে রাষ্ট্রীয় সম্মানী ভাতার আওতায় আসছে ৮৬,৭০৯টি ধর্মীয় প্রতিষ্ঠান
    চলতি অর্থবছরে রাষ্ট্রীয় সম্মানী ভাতার আওতায় আসছে [আরও বিস্তারিত পড়ুন]
  • প্রতিটি শিক্ষার্থীকে একটি করে গাছ লাগানোর আহ্বান প্রতিমন্ত্রী আমিনুল হকের
    প্রতিটি শিক্ষার্থীকে একটি করে গাছ লাগানোর আহ্বান [আরও বিস্তারিত পড়ুন]
  • বিএনপির সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক: বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা
    বিএনপির সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক: বাংলাদেশের [আরও বিস্তারিত পড়ুন]
  • বাণিজ্য ও অর্থনৈতিক বিশ্লেষণে এআই ব্যবহার নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে প্রশিক্ষণ
    বাণিজ্য ও অর্থনৈতিক বিশ্লেষণে এআই ব্যবহার নিয়ে বাণিজ্য [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ