সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home সারাবাংলা

তেঁতুলিয়ায় ভিনদেশি টিউলিপ

প্রকাশক by প্রকাশক
February 8, 2023
in সারাবাংলা
0
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter

আহসান হাবিব,তেতুলিয়া পঞ্চগড় প্রতিনিধি :

হিমালয়-কাঞ্চনজঙ্ঘা ও সমতলের চা সৌন্দর্যের পর মুগ্ধতা কাড়ছে নেদারল্যান্ডের ১০ প্রজাতির টিউলিপ ফুল। ভিনদেশি টিউলিপের সৌন্দর্যে মুখরিত হয়ে উঠেছে তেঁতুলিয়া। এতে করে সৌন্দর্যের টিউলিপের দীপ হয়ে উঠেছে এ উপজেলাটি। এ ফুলের সৌন্দর্য উপভোগ করতে দেশের বিভিন্ন স্থান থেকে প্রচুর পর্যটকের সমাগমে মুখরিত হয়ে উঠে। ভিনদেশি এ টিউলিপ চাষে পর্যটনে যুক্ত হয়েছে নতুনমাত্রা।

এবার দুই একর জমিতে এক লাখ গাছে ফুটেছে বাহারি রঙের ১০ প্রজাতির রাজসিক টিউলিপ। রং গুলো হচ্ছে- অ্যান্টার্কটিকা হোয়াইট (সাদা), ডেনমার্ক (কমলা ছায়া), লালিবেলা (লাল), ডাচ সানরাইজ (হলুদ), ষ্টংগোল্ড (হলুদ),জান্টুপিঙ্ক (গোলাপী), হোয়াইট মার্ভেল (সাদা), মিষ্টিকভ্যান ইজক (গোলাপী), হ্যাপি জেনারেশন (সাদা লাল ছায়া) এবং গোল্ডেন টিকিট (হলুদ)।

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এবং ইণ্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচার ডেভলপমেন্ট (ইফাদ)”র সহযোগিতায় দেশের উন্নয়ন সহযোগী সংস্থা ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)’র মাধ্যমে পাইলট প্রকল্পে চাষ করা হচ্ছে বিদেশি ফুল টিউলিপ। মঙ্গলবার (৭ ফেব্রæয়ারি) বিকেলে প্রান্তিক সীমান্ত গ্রাম দর্জিপাড়ায় এ অঞ্চলে টিউলিপ পাইলট প্রকল্প নিয়ে জেলা-উপজেলার গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের অবহিতকরণ করেছেন ইএসডিও’র পরিচালক (প্রশাসন) ড.সেলিমা আখতার।

ড.সেলিমা আখতার বলেন, ভৌগলিক অবস্থানগত দিক থেকে পঞ্চগড়ের তেঁতুলিয়া পর্যটনে অপার সম্ভাবনাময় এলাকা। হিমালয়কন্যা এ জেলার তেঁতুলিয়ায় আমরা ইকো ট্যুরিজম গড়ে তুলতে ভিনদেশি টিউলিপ ফুলের চাষ পাইলট প্রকল্প গ্রহণ করেছি। গত বছর আমরা পরীক্ষামূলকভাবে দর্জিপাড়া-শারিয়ালজোত দুটি গ্রামে ৮জন প্রান্তিক নারী কৃষাণীদের নিয়ে ৪০ হাজার টিউলিপ চাষ শুরু করি। প্রথমবারেই টিউলিপ ফুটিয়ে অসম্ভবকে সম্ভব করে তুলেছে নারীরা। দ্বিতীয়বারের মতো বাণিজ্যিকভাবে ২০ জন নারী কৃষাণীদের হাতে প্রস্ফুটিত হচ্ছে ভিনদেশি নেদারল্যান্ডের উচ্চ মূল্যের দামি ফুল। পর্যটন এলাকায় টিউলিপ ফুলের বাগান সৃষ্টি হওয়ায় পর্যটনের আকর্ষণও বেড়েছে। দেশ বিদেশের নানা প্রান্ত থেকে পর্যটকরা এসে বাহারি রঙের টিউলিপ ফুল দেখে মুগ্ধ হচ্ছেন। কেউ সেলফি তুলছেন। আবার কেউ ফুল কিনছেন।

তিনি আরও বলেন, টিউলিপ চাষে এবার ব্যয় হয়েছে ৮০ লাখ টাকা। বাল্ব বা চারার দাম, শেড নেট, ফেন্সিং নেট, রাসায়নিক সার, জৈবসার, কীটনাশক ও শ্রমের মূল্য ধরেই এই ব্যয় হয়েছে। গত ১০ জানুয়ারি এক লাখ টিউলিপ ফুলের বাল্ব (বীজ) রোপণ করা হয়। রোপনের ১৫-১৬ দিনে আসে চারা গজিয়ে কলি ফুটে। টিউলিপ ফুল উৎপাদন করে ফুলের জগতে অর্থনীতিতে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।

পর্যটকরা বলছেন, ফাগুনের আগমনে বসন্ত রাঙাচ্ছে নেদারল্যান্ডের ফুটন্ত টিউলিপ। যেন আমরা কাশ্মীর বা নেদারল্যান্ডে আছি। বাহারি রঙের টিউলিপ সৌন্দর্য আমাদেরকে মোহিত করছে। দেশের মাটিতে এরকম বাণিজ্যিক আকারে শীত প্রধান দেশের এমন দামি ফুল চাষ হবে ভাবাই যায় না।
উদ্যোক্তা জানান, প্রথমবারের মতো গতবার বছর আমরা প্রান্তিক ৮ জন নারী মিলে এ অঞ্চলে নেদারল্যান্ডের রাজকীয় টিউলিপ ফুটিয়ে ছিলাম। এ অঞ্চলে টিউলিপ চাষ করে আমরা যেমন সফল হয়েছিলাম তেমনি আর্থিকভাবে লাভবান হয়েছিলাম। এছাড়া টিউলিপ ফুল দেখতে এ অঞ্চলে প্রচুর পর্যটকের সমাগম ঘটেছিল। আশা করছি এবারও টিউলিপের দৃষ্টি নন্দন সৌন্দর্য ও হাসিতে মুগ্ধ করবে।

তেঁতুলিয়া কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বলেন, তেঁতুলিয়ার মাটিতে ভিনদেশি ফুল, সবজি ও ফল চাষ হচ্ছে। হিমালয়-কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্যের পর
পিকেএসএফ সহযোগিতায় ইএসডিও’র মাধ্যমে পাইলট প্রকল্পে বিদেশি ফুল টিউলিপ চাষে এ অঞ্চলে পর্যটনে নতুনমাত্রা তৈরি করেছে। সেই সাথে এ টিউলিপ চাষে ২০ নারী চাষিদের অর্থনীতি সমৃদ্ধি ঘটছে। কৃষি সম্প্রসারণ কার্যালয় সব সময় পাশে আছে। আগামীতে টিউলিপ চাষ আরও বড় আকারে স¤প্রসারিত করা হলে অর্থনীতি ও আর্থ-সামাজিক এবং পর্যটনে সমৃদ্ধ ঘটবে বলে আশা করছি

Previous Post

নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখার উদ্যোগে কম্বল বিতরণ অনুষ্ঠিত

Next Post

লালপুরে কয়েকশো গ্রাহকের টাকা নিয়ে উধাও এনজিও

প্রকাশক

প্রকাশক

Next Post
লালপুরে কয়েকশো গ্রাহকের টাকা নিয়ে উধাও এনজিও

লালপুরে কয়েকশো গ্রাহকের টাকা নিয়ে উধাও এনজিও

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • আগামী দিনে কাজের মধ্য দিয়েই আমাদের চেষ্টার প্রতিফলন দেখবেন : বাণিজ্যমন্ত্রী
    আগামী দিনে কাজের মধ্য দিয়েই আমাদের চেষ্টার প্রতিফলন [আরও বিস্তারিত পড়ুন]
  • কৃষক-প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন সরকারের অন্যতম অঙ্গীকার- মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
    কৃষক-প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন সরকারের অন্যতম [আরও বিস্তারিত পড়ুন]
  • ‎জনগণের কল্যান ও দেশের ভাবমূর্তি রক্ষায় কাজ করতে হবে– পানি সম্পদ মন্ত্রী ‎
    ‎জনগণের কল্যান ও দেশের ভাবমূর্তি রক্ষায় কাজ করতে [আরও বিস্তারিত পড়ুন]
  • ঢাকায় যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম এর মৃত্যুতে বিএনপি’র মহাসচিবের শোক
    ঢাকায় যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত উইলিয়াম বি [আরও বিস্তারিত পড়ুন]
  • পুলিশসহ অন্যান্য শৃঙ্খলা বাহিনীকে জনগণের আস্থা অর্জনের মধ্য দিয়ে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে- স্বরাষ্ট্র মন্ত্রী
    পুলিশসহ অন্যান্য শৃঙ্খলা বাহিনীকে জনগণের আস্থা অর্জনের [আরও বিস্তারিত পড়ুন]
  • রমজানে ১০ লক্ষ পরিবারকে সুলভ মূল্যে প্রোটিন খাদ্য দেবে সরকার-প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
    রমজানে ১০ লক্ষ পরিবারকে সুলভ মূল্যে প্রোটিন খাদ্য দেবে [আরও বিস্তারিত পড়ুন]
  • পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গিয়েছে ১৬ মার্চ সোমবার দিবাগত রাতে পবিত্র লাইলাতুল ক্বদর
    জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সিদ্ধান্ত- পবিত্র রমজান [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ