সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home স্বাস্থ্য

থ্যালাসিমিয়া একটি জন্মগত রক্ত-স্বল্পজনিত জটিল রোগ-সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন 

প্রকাশক by প্রকাশক
May 8, 2026
in স্বাস্থ্য
0
থ্যালাসিমিয়া একটি জন্মগত রক্ত-স্বল্পজনিত জটিল রোগ-সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন 
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

থ্যালাসিমিয়া একটি জন্মগত রক্ত-স্বল্পজনিত জটিল রোগ-সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন 

বিলাল হুসাইন, চিফ রিপোর্টার:ঢাকা, ৮ মে ২০২৬ :
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন বলেছেন, থ্যালাসিমিয়া একটি জন্মগত রক্ত-স্বল্পজনিত জটিল রোগ। স্বামী-স্ত্রী দুজন যদি থ্যালাসিমিয়া বাহক হন, শুধুমাত্র তখনই সন্তানদের এই রোগ হতে পারে। তিনি বলেন, আমরা অনেকেই জানিনা কে এই থ্যালাসিমিয়ার বাহক। এজন্য বিয়ের আগে ছেলে- মেয়েদের থ্যালাসিমিয়া বাহক কিনা সবার জানা উচিত।
মন্ত্রী আজ ঢাকায় মালিবাগ হোসাব টাওয়ারে অবস্থিত বাংলাদেশ থ্যালাসিমিয়া ফাউন্ডেশন হাসপাতাল আয়োজিত বিশ্ব থ্যালাসিমিয়া দিবস-২০২৬ উপলক্ষে সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

সেমিনারে বাংলাদেশ থ্যালাসিমিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ মনজুর মোরশেদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডাঃ মোঃ আবুল কালাম আজাদ, বাংলাদেশ থ্যালাসিমিয়া ফাউন্ডেশনের চিফ মেডিকেল অফিসার ডাঃ সাজিয়া ইসলাম এবং ডাঃ হুমায়ুন কবির।

মন্ত্রী বলেন, দেশের মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সমাজকল্যাণ মন্ত্রণালয় সোশ্যাল সেপটিনিটি প্রোগ্রাম বাস্তবায়ন করছে। মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করে এবং বিভিন্ন ক্ষেত্রে কর্মদক্ষ করে দেশের মানুষকে মেইনস্ট্রিমে নিয়ে আসতে চাই।


তিনি বলেন, আমাদের দেশে প্রতি ৯ জনে ১জন থ্যালাসিমিয়া রোগের বাহক। প্রতিবছর বাংলাদেশ প্রায় ৮ হাজার শিশু থ্যালাসিমিয়া নিয়ে জন্ম নিচ্ছে। থ্যালাসেমিয়া প্রতিরোধে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রচার-প্রচারণা বৃদ্ধি করতে হবে। তিনি বলেন, মিডিয়াই পারে ব্যাপক প্রচার-প্রচারণার মাধ্যমে জনসচেতনতা সৃষ্টি করে থ্যালাসেমিয়া রোগ থেকে মুক্তি পেতে । এইজন্য তিনি সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় জনসচেতনতা জন্য থ্যালাসিমিয়া প্রতিরোধে কনটেন্ট তৈরি করে প্রচার প্রচারণা চালানোর জন্য গুরুত্ব আরোপ করেন।

এর আগে মন্ত্রী বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন হাসপাতালের ডে-কেয়ারের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন এবং ভর্তিকৃত রোগীদের সাথে কথা বলেন ও তাদের স্বাস্থ্য সেবা সম্পর্কে খোঁজখবর নেন।

 

Previous Post

হাজিদেরকে সরকারি চ্যানেলের মাধ্যমে হজ পারমিট সংগ্রহের আহ্বান জানিয়েছে সরকার

Next Post

প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের অপেক্ষায় দেশটির জনগণ ও সরকার

প্রকাশক

প্রকাশক

Next Post
প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের অপেক্ষায় দেশটির জনগণ ও সরকার

প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের অপেক্ষায় দেশটির জনগণ ও সরকার

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • মাননীয় প্রধানমন্ত্রীর জনপ্রশাসন মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) এর সাথে ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
    মাননীয় প্রধানমন্ত্রীর জনপ্রশাসন মন্ত্রণালয় বিষয়ক [আরও বিস্তারিত পড়ুন]
  • নৈতিক মনোবল বৃদ্ধির মাধ্যমে পুলিশ বাহিনীকে আরও জনবান্ধব করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
    নৈতিক মনোবল বৃদ্ধির মাধ্যমে পুলিশ বাহিনীকে আরও [আরও বিস্তারিত পড়ুন]
  • অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী
    অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে [আরও বিস্তারিত পড়ুন]
  • বর্তমান সরকার সমাজের অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে যাচ্ছে- সমাজকল্যাণ মন্ত্রী
    বর্তমান সরকার সমাজের অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে [আরও বিস্তারিত পড়ুন]
  • স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে নরওয়ের রাষ্ট্রদূত-এর সৌজন্য সাক্ষাৎ:
    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে নরওয়ের [আরও বিস্তারিত পড়ুন]
  • জঙ্গল সলিমপুরে কোনো সন্ত্রাসীর অভয়ারণ্য থাকবে না: হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর
    জঙ্গল সলিমপুরে কোনো সন্ত্রাসীর অভয়ারণ্য থাকবে না: [আরও বিস্তারিত পড়ুন]
  • শেষ হলো হজের আনুষ্ঠানিকতা,শুক্রবার  রাতেই শুরু হয়েছে ফিরতি ফ্লাইট
    শেষ হলো হজের আনুষ্ঠানিকতা,শুক্রবার  রাতেই শুরু হয়েছে [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ