সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home সারাবাংলা

দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান এবং কর্মক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে- উপদেষ্টা আসিফ মাহমুদ

প্রকাশক by প্রকাশক
November 28, 2024
in সারাবাংলা
0
দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান এবং কর্মক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে- উপদেষ্টা আসিফ মাহমুদ
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান এবং কর্মক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে- উপদেষ্টা আসিফ মাহমুদ

আলী আহসান রবি
ঢাকা, ২৮ নভেম্বর ২০২৪

অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, সরকারি কর্মকর্তাদের দুর্নীতির বিষয়ে সতর্কতা এবং কাজের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

আজ (বৃহস্পতিবার) বাংলাদেশ সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের নভেম্বর মাসের সমন্বয় সভায় এ বিভাগের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে উপদেষ্টা এ কথা বলেন।

স্থানীয় সরকার বিভাগের সচিব (রুটিন দায়িত্ব) মোঃ নজরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় গত সমন্বয় সভার গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন ও অগ্রগতি পর্যালোচনা, প্রকল্প মনিটরিং ও মূল্যায়ন কার্যক্রম, অভিযোগ নিষ্পত্তি, ডি-নথির ব্যবহার বৃদ্ধি, ডেঙ্গু নিয়ন্ত্রণ কার্যক্রম, দপ্তর/সংস্থা সম্পর্কিত আলোচনাসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়।

উপদেষ্টা বলেন, রাজনৈতিক প্রভাব মুক্ত থেকে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে নিরপেক্ষতার সাথে কাজ করতে হবে। পূর্বের কার্যক্রমের উপর ভিত্তি করে জেলা পর্যায়ে পর্যালোচনার মাধ্যমে বঞ্চিত এলাকাগুলোকে অধিক গুরুত্ব দিয়ে বাজেট পুনর্বণ্টন করার নির্দেশনা প্রদান করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা।

স্থানীয় সরকার উপদেষ্টা আরও বলেন, অতি শীঘ্রই স্থানীয় সরকার বিভাগের আওতাধীন দপ্তর ও সংস্থাগুলোর গুরুত্বপূর্ণ শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু হবে।

স্থানীয় সরকার বিভাগের সচিব (রুটিন দায়িত্ব) বলেন, দ্রুত এবং কার্যকরভাবে সরকারী সেবা জনগণের কাছে পৌঁছে দিতে সকল কর্মকর্তাদের কাজের ক্ষেত্রে গতিশীলতা বৃদ্ধি করার নির্দেশনা প্রদান করা হয়েছে।

সভায় স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন দপ্তর/সংস্থার প্রধানগণ উপস্থিত ছিলেন।

Previous Post

আমাকে রংপুরের একজন উপদেষ্টা হিসেবে বিবেচনা করুন, সিএ আবু সাঈদের পরিবারকে বলেছেন

Next Post

সমাজসেবা অধিদপ্তরের ইন্টিগ্রেটেড সোশ্যাল প্রটেকশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (আইএসপি এমআইএস)-এর শুভ উদ্বোধন

প্রকাশক

প্রকাশক

Next Post
সমাজসেবা অধিদপ্তরের ইন্টিগ্রেটেড সোশ্যাল প্রটেকশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (আইএসপি এমআইএস)-এর শুভ উদ্বোধন

সমাজসেবা অধিদপ্তরের ইন্টিগ্রেটেড সোশ্যাল প্রটেকশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (আইএসপি এমআইএস)-এর শুভ উদ্বোধন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতির মূলভিত্তি–মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
    কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতির [আরও বিস্তারিত পড়ুন]
  • দায়িত্ব গ্রহণ করলেন নতুন বিমান মন্ত্রী ও প্রতিমন্ত্রী
    দায়িত্ব গ্রহণ করলেন নতুন বিমান মন্ত্রী ও প্রতিমন্ত্রী [আরও বিস্তারিত পড়ুন]
  • জনগণের প্রতি যে কমিটমেন্ট তা রক্ষা করবো: মির্জা ফখরুল ইসলাম আলমগীর
    জনগণের প্রতি যে কমিটমেন্ট তা রক্ষা করবো: মির্জা ফখরুল [আরও বিস্তারিত পড়ুন]
  • অপচয় রোধ, দায়বদ্ধতা নিশ্চিতকরণ এবং দুর্নীতিমুক্ত জনবান্ধব মন্ত্রণালয় গড়ে তোলাই লক্ষ্য :নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম
    অপচয় রোধ, দায়বদ্ধতা নিশ্চিতকরণ এবং দুর্নীতিমুক্ত [আরও বিস্তারিত পড়ুন]
  • মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর মতবিনিময়
    মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে গৃহায়ন ও গণপূর্ত [আরও বিস্তারিত পড়ুন]
  • বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপানের প্রধানমন্ত্রীর অভিনন্দন
    বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে [আরও বিস্তারিত পড়ুন]
  • অন্তরবর্তীকালীন সরকারের সময়ে পানি সম্পদ মন্ত্রণালয়ের গৃহীত কার্যক্রমের প্রতিবেদন প্রকাশ:পানি সম্পদ মন্ত্রণালয়
    অন্তরবর্তীকালীন সরকারের সময়ে পানি সম্পদ মন্ত্রণালয়ের [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ