সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home সারাবাংলা

দূষণ বিরোধী অভিযান অব্যাহত: ২০৪টি মোবাইল কোর্টে ৭.৮৭ কোটি টাকা জরিমানা, ১৪৪ ইটভাটা বন্ধ, ১ লক্ষ কেজি পলিথিন জব্দ

প্রকাশক by প্রকাশক
January 24, 2025
in সারাবাংলা
0
দূষণ বিরোধী অভিযান অব্যাহত: ২০৪টি মোবাইল কোর্টে ৭.৮৭ কোটি টাকা জরিমানা, ১৪৪ ইটভাটা বন্ধ, ১ লক্ষ কেজি পলিথিন জব্দ
0
SHARES
15
VIEWS
Share on FacebookShare on Twitter

দূষণ বিরোধী অভিযান অব্যাহত: ২০৪টি মোবাইল কোর্টে ৭.৮৭ কোটি টাকা জরিমানা, ১৪৪ ইটভাটা বন্ধ, ১ লক্ষ কেজি পলিথিন জব্দ

আলী আহসান রবি
ঢাকা, ২৩ জানুয়ারি,২০২৫

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনায় সারা দেশে পরিবেশ অধিদপ্তর ০২ জানুয়ারি ২০২৫ থেকে ২৩ জানুয়ারি ২০২৫ পর্যন্ত বিভিন্ন দূষণ বিরোধী অভিযান পরিচালনা করেছে। এ সময় ২০৪টি মোবাইল কোর্ট পরিচালনা করে ৫৩৩টি মামলায় ৭,৮৭,২৬,৭০০ টাকা জরিমানা আদায় করা হয়। ৮৮টি ইটভাটার চিমনি ভেঙে কার্যক্রম বন্ধ করা হয়। ৫৬টি ইটভাটা বন্ধে নির্দেশনা দেওয়া হয়। ৭টি ভাটার কাঁচা ইট ধ্বংস করা হয়। ৫টি প্রতিষ্ঠানের ৬টি ট্রাক সীসা/ব্যাটারি গলানোর যন্ত্রপাতি জব্দ করে কারখানা বন্ধ করা হয়।

এছাড়াও, গত ০৩ নভেম্বর ২০২৪ হতে এ পর্যন্ত সমগ্র বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন বিক্রয়, সরবরাহ ও বাজারজাত করার দায়ে ২৬৯টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ৫৩৭টি প্রতিষ্ঠান থেকে মোট =৩৮,৫৫,৪০০/-(আটত্রিশ লক্ষ পঞ্চান্ন হাজার চারশত) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায়সহ আনুমানিক ৯৯,১৩২ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয় এবং ৮টি পলিথিন উৎপাদনকারী কারখানার সেবা সংযোগ বিচ্ছিন্ন ও সিলগালা করে দেওয়া হয়।

২৩ জানুয়ারি ২০২৫ তারিখে পাবনা, চুয়াডাঙ্গা, নারায়ণগঞ্জ, মেহেরপুর ও ঢাকায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে ৬টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। এতে ৪০টি মামলায় ১,১০,৫০,০০০ টাকা জরিমানা আদায় করা হয়। ৮ জন মালিককে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়। ১টি ইটভাটার কিলন ভেঙে কার্যক্রম বন্ধ করা হয়। ১৭টি ইটভাটা বন্ধে কঠোর নির্দেশনা দেওয়া হয়।

নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে সুনামগঞ্জ, চট্টগ্রাম, বরিশাল, ময়মনসিংহসহ ঢাকার বিভিন্ন এলাকায় ১১টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। এতে ২১টি মামলায় ৮৭,৭০০ টাকা জরিমানা আদায় করা হয়। ১,৬৬১ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। সচিবালয় ও নিউমার্কেট এলাকায় সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।
ঢাকার রমনা এলাকায় কালো ধোঁয়া নির্গমন বিরোধী অভিযানে ৬টি মামলায় ১২,০০০ টাকা জরিমানা আদায় করা হয়। ৯ জন চালককে সতর্ক করা হয়।

খিলগাঁও, শাহজাহানপুর, গুলশান ও মোহাম্মদপুর এলাকায় নির্মাণ সামগ্রীর কারণে বায়ুদূষণের অভিযোগে ৬টি মামলায় ৪৭,০০০ টাকা জরিমানা আদায় করা হয়।

পাবনায় চারকোল কারখানার বায়ুদূষণের দায়ে ১টি মামলায় ১,০০,০০০ টাকা জরিমানা আদায় করা হয়।

শেরপুরে শব্দদূষণ বিরোধী অভিযানে ২টি গাড়ির চালককে ৩,০০০ টাকা জরিমানা করা হয়। ৭টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।

পরিবেশ অধিদপ্তরের দূষণ বিরোধী অভিযান নিয়মিতভাবে চলবে।

Previous Post

বিশ্বব্যাংক বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সমর্থন পুনর্ব্যক্ত করেছে

Next Post

গণমাধ্যমের সংস্কার নির্বাচনকেন্দ্রিক নয়, গণতন্ত্রমুখী-কামাল আহমেদ

প্রকাশক

প্রকাশক

Next Post
গণমাধ্যমের সংস্কার নির্বাচনকেন্দ্রিক নয়, গণতন্ত্রমুখী-কামাল আহমেদ

গণমাধ্যমের সংস্কার নির্বাচনকেন্দ্রিক নয়, গণতন্ত্রমুখী-কামাল আহমেদ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • সাংহাইয়ে ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স ২০২৬’-এ যোগ দিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী
    সাংহাইয়ে ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স [আরও বিস্তারিত পড়ুন]
  • মাদকমুক্ত ও মানবিক বাংলাদেশ গড়তে খেলাধুলায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার-
    মাদকমুক্ত ও মানবিক বাংলাদেশ গড়তে খেলাধুলায় সর্বোচ্চ [আরও বিস্তারিত পড়ুন]
  • মানিকগঞ্জে রথযাত্রার উদ্বোধন করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী
    মানিকগঞ্জে রথযাত্রার উদ্বোধন করলেন বেসামরিক বিমান [আরও বিস্তারিত পড়ুন]
  • সংকট কাটিয়ে অর্থনীতি ঘুরে দাঁড়াবে, পোশাক শিল্প হবে সহযাত্রী: স্থানীয় সরকার মন্ত্রী
    সংকট কাটিয়ে অর্থনীতি ঘুরে দাঁড়াবে, পোশাক শিল্প হবে [আরও বিস্তারিত পড়ুন]
  • আমাদের মূল লক্ষ্যই হচ্ছে মানুষের কল্যাণ করা–সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন
    আমাদের মূল লক্ষ্যই হচ্ছে মানুষের কল্যাণ করা–সমাজ [আরও বিস্তারিত পড়ুন]
  • চট্টগ্রামের বন্যাদুর্গত ১৫০০ পরিবারের পাশে রিজভী আহম্মেদ ও প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
    চট্টগ্রামের বন্যাদুর্গত ১৫০০ পরিবারের পাশে রিজভী [আরও বিস্তারিত পড়ুন]
  • (no title) Post 42577
    সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দীন সরকারের মৃত্যুতে [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ