সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home জাতীয়

আগামী বছর স্বাস্থ্যখাতে অন্ধকার টানেল থেকে আলোর দেখা মিলবে: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশক by প্রকাশক
November 26, 2026
in জাতীয়
0
আগামী বছর স্বাস্থ্যখাতে অন্ধকার টানেল থেকে আলোর দেখা মিলবে: স্বাস্থ্যমন্ত্রী
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on Twitter

আগামী বছর স্বাস্থ্যখাতে অন্ধকার টানেল থেকে আলোর দেখা মিলবে: স্বাস্থ্যমন্ত্রী

চিফ রিপোর্টার:আগামী বছর দেশের স্বাস্থ্যখাতে বিদ্যমান সংকট কাটিয়ে ইতিবাচক পরিবর্তন দৃশ্যমান হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন। তিনি বলেন, স্বাস্থ্যখাত বর্তমানে নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে গেলেও সরকার প্রয়োজনীয় জনবল নিয়োগ, দক্ষতা বৃদ্ধি এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নে কাজ করছে। আগামী বছর স্বাস্থ্যখাতে অন্ধকার টানেল থেকে আলোর দেখা মিলবে।

মন্ত্রী আজ ঢাকার হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর ও ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক আয়োজিত ‘বাংলাদেশে ২০৪০ সাল নাগাদ স্বাস্থ্যকর্মীর ( MBBS চিকিৎসক ও বিশেষজ্ঞ চিকিৎসক এবং নার্স ও মিডওয়াইফ) চাহিদা ও সরবরাহের প্রক্ষেপণ’ শীর্ষক প্রতিবেদন অবহিতকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন৷ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী ১১ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ৫১তম বিশেষ বিসিএস পরীক্ষার মাধ্যমে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ৪ হাজার ৭০০ জন সহকারী সার্জন এবং ৩০০ জন ডেন্টাল সার্জন। এই নিয়োগের মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবায় চিকিৎসক সংকট নিরসনে গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে।

তিনি বলেন, শুধু চিকিৎসকের সংখ্যা বাড়ালেই হবে না, স্বাস্থ্যখাতে চিকিৎসকদের পেশাগত দক্ষতা ও সেবার মান বাড়ানোর দিকেও বিশেষ নজর দিতে হবে। একই সঙ্গে চিকিৎসকদের পাশাপাশি নার্স ও মিডওয়াইফদেরও যথাযথ প্রশিক্ষণের আওতায় আনতে হবে। একটি দক্ষ ও মানসম্মত স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসক, নার্সসহ সব পর্যায়ের স্বাস্থ্যকর্মীর দক্ষতা উন্নয়ন অত্যন্ত জরুরি।

সাখাওয়াত হোসেন আরো বলেন, দেশের স্বাস্থ্যসেবার মান অতীতের যেকোনো সময়ের তুলনায় উন্নত হয়েছে। তবে এই অগ্রগতিকে আরও টেকসই করতে স্বাস্থ্যকর্মীদের চাহিদা নিরূপণ, জনবল পরিকল্পনা এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে। ২০৪০ সাল পর্যন্ত স্বাস্থ্যকর্মীর চাহিদা ও সরবরাহের প্রক্ষেপণবিষয়ক এই প্রতিবেদন ভবিষ্যৎ স্বাস্থ্য জনশক্তি পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এসময় প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেন, দেশের প্রতিটি উপজেলা হাসপাতালকে ৫০ শয্যা থেকে ১৫০ শয্যায় উন্নীত করার ফ্ল্যাগশিপ কর্মসূচি বাস্তবায়নে বাড়তি ২০ হাজার চিকিৎসক ও ৬০ হাজার নার্স প্রয়োজন। বর্তমানে দেশে চিকিৎসক ও নার্সের অনুপাত ভারসাম্যহীন হওয়ায় স্বাস্থ্য জনবলের পিরামিড কাঠামো ভেঙে পড়েছে। তিনি বলেন, আদর্শ স্বাস্থ্য ব্যবস্থায় একজন চিকিৎসকের বিপরীতে তিনজন নার্স থাকার কথা থাকলেও দেশে প্রায় এক লাখ ছয় হাজার চিকিৎসকের বিপরীতে নার্স ও মিডওয়াইফ রয়েছেন মাত্র এক লাখ নয় হাজার। ফলে পিরামিড কাঠামো সোজা হয়ে সিলিন্ডারে পরিণত হয়েছে। জনবলের অন্যান্য স্তরে ঘাটতি থাকায় বিশেষজ্ঞ চিকিৎসকদের বাড়তি কাজের চাপ নিতে হচ্ছে।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়লে চিকিৎসকদের গতানুগতিক কাজের চাপ কমবে এবং কর্মঘণ্টা সাশ্রয় হবে। তবে মেডিকেল কলেজগুলোতে মৌলিক বিজ্ঞানের শিক্ষকের তীব্র সংকট কাটাতে না পারলে চিকিৎসক তৈরির হার বাড়ানো কঠিন হবে। এছাড়া হাসপাতাল ও মেডিকেল কলেজ পরিচালনার জন্য দক্ষ ‘স্বাস্থ্য ব্যবস্থাপক’ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. আ. ন. ম. বজলুর রশীদ, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব এ. কে. এম. বেনজামিন রিয়াজী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ প্রতিনিধি ডা. রাজেশ নরওয়াল প্রমুখ।

Previous Post

কুমিল্লার লাকসাম স্টেডিয়ামে গ্যালারি নির্মাণসহ পূর্ণাঙ্গ স্টেডিয়াম বাস্তবায়নের আশ্বাস যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর

Next Post

পার্বত্য জনগোষ্ঠীর জীবন-জীবিকার উন্নয়নে সমন্বিত ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করতে হবে– পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

প্রকাশক

প্রকাশক

Next Post
পার্বত্য জনগোষ্ঠীর জীবন-জীবিকার উন্নয়নে সমন্বিত ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করতে হবে– পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

পার্বত্য জনগোষ্ঠীর জীবন-জীবিকার উন্নয়নে সমন্বিত ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করতে হবে-- পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশে চীনা বিনিয়োগ ও কারখানা স্থাপনের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার
    বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশে চীনা বিনিয়োগ ও কারখানা [আরও বিস্তারিত পড়ুন]
  • ফল, চাল, ভোজ্যতেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার, ফার্মেসী, বেকারী এবং হোটেল-রেস্তোরাঁয় দেশব্যাপী অভিযান
    ফল, চাল, ভোজ্যতেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার, [আরও বিস্তারিত পড়ুন]
  • পার্বত্য জনগোষ্ঠীর জীবন-জীবিকার উন্নয়নে সমন্বিত ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করতে হবে– পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী
    পার্বত্য জনগোষ্ঠীর জীবন-জীবিকার উন্নয়নে সমন্বিত ও [আরও বিস্তারিত পড়ুন]
  • আগামী বছর স্বাস্থ্যখাতে অন্ধকার টানেল থেকে আলোর দেখা মিলবে: স্বাস্থ্যমন্ত্রী
    আগামী বছর স্বাস্থ্যখাতে অন্ধকার টানেল থেকে আলোর দেখা [আরও বিস্তারিত পড়ুন]
  • কুমিল্লার লাকসাম স্টেডিয়ামে গ্যালারি নির্মাণসহ পূর্ণাঙ্গ স্টেডিয়াম বাস্তবায়নের আশ্বাস যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর
    কুমিল্লার লাকসাম স্টেডিয়ামে গ্যালারি নির্মাণসহ [আরও বিস্তারিত পড়ুন]
  • নিরাপত্তার চাদরে ঢাকতে যাচ্ছে যশোহর শহর
    নিরাপত্তার চাদরে ঢাকতে যাচ্ছে যশোহর শহর;স্থাপন করা [আরও বিস্তারিত পড়ুন]
  • বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রীর সঙ্গে ইউএন ট্যুরিজমের মহাসচিবের দ্বিপাক্ষিক বৈঠকঃ
    বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রীর সঙ্গে ইউএন [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ