সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home সারাবাংলা

নদীমাতৃক দেশ হওয়ায় বাংলাদেশে নৌ-পুলিশের প্রয়োজনীয়তা অনেক বেশি- স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশক by প্রকাশক
February 5, 2025
in সারাবাংলা
0
নদীমাতৃক দেশ হওয়ায় বাংলাদেশে নৌ-পুলিশের প্রয়োজনীয়তা অনেক বেশি- স্বরাষ্ট্র উপদেষ্টা
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter

নদীমাতৃক দেশ হওয়ায় বাংলাদেশে নৌ-পুলিশের প্রয়োজনীয়তা অনেক বেশি- স্বরাষ্ট্র উপদেষ্টা

আলী আহসান রবি
ঢাকা (০৫ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি.):

নদীমাতৃক দেশ হওয়ায় বাংলাদেশে নৌ-পুলিশের প্রয়োজনীয়তা অনেক বেশি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

উপদেষ্টা আজ সকালে রাজধানীর গুলশানে পুলিশ প্লাজা কনকর্ডে নৌ-পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ মন্তব্য করেন।

উপদেষ্টা বলেন, নদীমাতৃক দেশ হওয়ায় নদীপথের সার্বিক নিরাপত্তা বিধান, চাঁদাবাজি ও জলদস্যুতা প্রতিরোধ, ইলিশ ও মৎস্যসম্পদ সংরক্ষণ অভিযান-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ করে যাচ্ছে নৌ-পুলিশ। তিনি বলেন, জনবল ও জলযানের সীমাবদ্ধতা সত্ত্বেও তারা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। এসব সমস্যা সমাধানেও প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে। তিনি আরো বলেন, মৎস্য সম্পদ সংরক্ষণ সংক্রান্ত বিভিন্ন অভিযানে দেখা যায় যে, জাল ও জেলে আটক করা হচ্ছে। কিন্তু কারেন্ট জালের ফ্যাক্টরির মালিক ধরাছোঁয়ার বাইরে রয়ে যাচ্ছে। এসব অবৈধ জাল প্রস্তুতকারী ফ্যাক্টরির মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য বৈঠকে নির্দেশনা দেয়া হয়েছে।

লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, যৌক্তিক-অযৌক্তিক বিভিন্ন আন্দোলনের নামে রাস্তাঘাট বন্ধ করা হচ্ছে। এতে জনগণ অতিষ্ঠ হয়ে যাচ্ছে। আমি ছাত্রদের বলবো তারা যেন তাদের দাবিদাওয়াসমূহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানায় এবং আন্দোলনের প্রয়োজনে তাদের নিজস্ব কলেজের মাঠ ব্যবহার করে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা প্রাপ্ত আসামিদের বিষয়ে উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, তাদের অনেকেই বাংলাদেশে নেই। তাদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির অনুরোধ করা হয়েছে। আর যারা দেশে আছে, তাদের গ্রেপ্তার করা হচ্ছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, উত্তরা পশ্চিম থানা-সহ দেশের বিভিন্ন জায়গায় পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাইয়ের ঘটনায় দায়ীদের শনাক্তকরণে তদন্ত কমিটি গঠন করা হবে। অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পুলিশের প্রশিক্ষণে ব্যাপক পরিবর্তন আনা হচ্ছে। পুলিশ যেন আরো বেশি মানবিক হয়- এটিকে প্রশিক্ষণে বিশেষভাবে গুরুত্ব দেয়া হচ্ছে।

মতবিনিময় সভায় নৌ-পুলিশের সার্বিক কার্যক্রমের ওপর একটি প্রামাণ্যচিত্র ও পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।

ব্রিফিংকালে পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম বিপিএম, নৌ-পুলিশের অতিরিক্ত আইজিপি কুসুম দেওয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।

Previous Post

শিক্ষার সাথে নৈতিকতার সংযোগ না ঘটলে মানুষ হওয়া যায় না -ধর্ম উপদেষ্টা

Next Post

মাংস খাওয়ার জন্য নয় বরং গবাদি পশুর মানোন্নয়নে গরু আমদানি করা হবে -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

প্রকাশক

প্রকাশক

Next Post
মাংস খাওয়ার জন্য নয় বরং গবাদি পশুর মানোন্নয়নে গরু আমদানি করা হবে -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

মাংস খাওয়ার জন্য নয় বরং গবাদি পশুর মানোন্নয়নে গরু আমদানি করা হবে -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • জাঁকজমকপূর্ণ আয়োজনে পর্দা নামলো টুরাগ অ্যাক্টিভ ৬ষ্ঠ জাতীয় স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ ২০২৬
    জাঁকজমকপূর্ণ আয়োজনে পর্দা নামলো টুরাগ অ্যাক্টিভ ৬ষ্ঠ [আরও বিস্তারিত পড়ুন]
  • নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ করা আমাদের সকলের দায়িত্ব-সমাজকল্যাণ মন্ত্রী
    নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ করা আমাদের সকলের [আরও বিস্তারিত পড়ুন]
  • বিমানখাতে অপতথ্যের বিরুদ্ধে সকলকে সতর্ক হবার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর
    বিমানখাতে অপতথ্যের বিরুদ্ধে সকলকে সতর্ক হবার আহ্বান [আরও বিস্তারিত পড়ুন]
  • সদরঘাট লঞ্চ দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান
    সদরঘাট লঞ্চ দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা [আরও বিস্তারিত পড়ুন]
  • বর্তমান সরকার বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্ক আরোও গভীর ও শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ : বাণিজ্যমন্ত্রী
    চীন–দক্ষিণ এশিয়া এক্সপো’ ২০২৬, বাংলাদেশ ডে [আরও বিস্তারিত পড়ুন]
  • রোগ প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদার করার মাধ্যমে প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করা হবে- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
    রোগ প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদার করার মাধ্যমে [আরও বিস্তারিত পড়ুন]
  • রাজধানীতে “Startup, Science Project and Innovation Idea Showcasing” মেলার উদ্বোধন করলেন জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ( মন্ত্রী পদমর্যাদা) মো: ইসমাইল জবিউল্লাহ
    রাজধানীতে “Startup, Science Project and [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ