নরউইচে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের গুলজার–কুদ্দুছ–মনির প্যানেলের নির্বাচনী প্রচারণানিজস্ব প্রতিবেদক : যুক্তরাজ্যের নরউইচ শহরের স্পাইস লাউঞ্জ রেস্টুরেন্টে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের গুলজার–কুদ্দুছ–মনির প্যানেলের নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। সভায় আসন্ন নির্বাচনকে সামনে রেখে প্যানেলের প্রার্থীরা ট্রাস্টের ভবিষ্যৎ কার্যক্রম, শিক্ষা ও সামাজিক উন্নয়ন এবং সাংগঠনিক পরিকল্পনা নিয়ে তাঁদের বক্তব্য তুলে ধরেন।
অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন সাধারণ সম্পাদক পদপ্রার্থী আব্দুল কুদ্দুছ ও ট্রাস্টি ইফতেখার আলম মুকুল। এতে সভাপতিত্ব করেন প্রবীণ ট্রাস্টি ওয়ারিস উদ্দিন।
সভায় ট্রাস্টিদের মধ্যে বক্তব্য দেন বর্তমান সভাপতি মাফিজ খান, ফয়জুল হক, মোহাম্মদ আলী, কালাম মিয়া, গিয়াস মিয়া, অ্যাকাউন্টেন্ট আজিজুর রহমান, অ্যাকাউন্টেন্ট সিরাজুল ইসলাম, দেলোয়ার হোসাইন, আব্দুল ওয়াদুদ, কবীর মিয়া, শফিক মিয়া, মনির উদ্দিন সুফি, নজরুল ইসলাম নজু, সাদেক আলী, আব্দুল ওয়াহিদ ও কামাল উদ্দিন।
এ ছাড়া তৌফিকুর রহমান লাকি, আবজল খেলু মিয়া, আফজাল হোসেন, কিনু মিয়া, মনির উদ্দিন বশির, ফারুক মিয়া, কদর উদ্দিন, আকলুছ মিয়া, শেবুল আহমেদ, কাওসার আহমেদ, শাহনূর আলী, বাবুল মিয়া ও জামিল খানসহ নরউইচের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
নির্বাচনী প্রচারণায় প্যানেলের বিভিন্ন পদপ্রার্থী তাঁদের পরিকল্পনা ও অঙ্গীকার তুলে ধরেন। সভাপতি পদপ্রার্থী গুলজার খান, কোষাধ্যক্ষ পদপ্রার্থী মনির আহমেদ, সহসভাপতি পদপ্রার্থী অধ্যাপক ফরিদ আহমেদ ও কবীর মিয়া বক্তব্য দেন।
এ ছাড়া সহকারী সাধারণ সম্পাদক পদপ্রার্থী শরিফুল ইসলাম, সহকারী কোষাধ্যক্ষ পদপ্রার্থী তোফাজ্জল আলম, প্রেস অ্যান্ড পাবলিসিটি সেক্রেটারি পদপ্রার্থী খালেদ মাসুদ রনি এবং কালচারাল সেক্রেটারি পদপ্রার্থী মদরিস আলী মফজ্জুল বক্তব্য রাখেন।
এক্সিকিউটিভ কমিটির সদস্য পদপ্রার্থী আজিজুর রহমান খান রাজু, মোহাম্মদ জি এ ফয়সাল, শাহ তাজুল ইসলাম, আজিজুর রহমান রুমেল, রুহেল ইসলাম ও শামীম নূরও তাঁদের বক্তব্যে ট্রাস্টের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে মতামত দেন।
বক্তারা বলেন, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের শিক্ষা ও সামাজিক কার্যক্রমকে আরও সংগঠিত ও গতিশীল করার প্রয়োজন রয়েছে। গুলজার–কুদ্দুছ–মনির প্যানেলের প্রার্থীদের অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতাকে কাজে লাগিয়ে ট্রাস্টের কার্যক্রম আরও সম্প্রসারণ করা সম্ভব হবে বলে তাঁরা উল্লেখ করেন। এ সময় বক্তারা প্যানেলের প্রার্থীদের সমর্থন দেওয়ার আহ্বান জানান।
সভাপতি পদপ্রার্থী গুলজার খান বলেন, বিগত নির্বাচনে দেওয়া প্রতিশ্রুতির অধিকাংশই তিনি বাস্তবায়ন করেছেন। নির্বাচিত হলে বাংলাদেশে ট্রাস্টের শিক্ষাবৃত্তি কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি শিক্ষা, সামাজিক কর্মকাণ্ড ও কমিউনিটির কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখার উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।
সাধারণ সম্পাদক পদপ্রার্থী আব্দুল কুদ্দুছ বলেন, প্রবাসীদের সম্মিলিত সহযোগিতা ও অংশগ্রহণে ট্রাস্টের কার্যক্রমকে আরও সুসংগঠিত ও বিস্তৃত করা সম্ভব। এ জন্য যুক্তরাজ্যের বিভিন্ন শহরে বসবাসরত বিশ্বনাথের প্রবাসীদের সঙ্গে সমন্বয় বাড়ানোর পাশাপাশি সংগঠনে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।
কোষাধ্যক্ষ পদপ্রার্থী মনির আহমেদ বলেন, নির্বাচিত হলে মানসম্মত ও যুগোপযোগী শিক্ষাকে প্রাধান্য দিয়ে বৃহত্তর বিশ্বনাথের শিক্ষাক্ষেত্রে অবদান রাখার চেষ্টা করবেন। পাশাপাশি ট্রাস্টের তহবিল সুরক্ষিত রেখে আর্থিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার এবং নতুন প্রজন্মকে সংগঠনের কার্যক্রমে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।
সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে শিক্ষা ও সামাজিক ক্ষেত্রে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতে এসব কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি সময়ের চাহিদা অনুযায়ী নতুন উদ্যোগ গ্রহণের প্রয়োজন রয়েছে।
তাঁরা বলেন, প্রবাসীদের সহযোগিতায় পরিচালিত এই সংগঠনের মাধ্যমে বৃহত্তর বিশ্বনাথের শিক্ষার্থীদের সহায়তা, শিক্ষা বিস্তার এবং সামাজিক কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব। এ ক্ষেত্রে সংগঠনের সদস্যদের পারস্পরিক সহযোগিতা ও ঐক্য গুরুত্বপূর্ণ বলে তাঁরা উল্লেখ করেন।
সভায় প্যানেলের প্রার্থীরা নির্বাচিত হলে তাঁদের ঘোষিত পরিকল্পনা বাস্তবায়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে ট্রাস্টের শিক্ষা কার্যক্রম, সামাজিক উদ্যোগ এবং কমিউনিটির সঙ্গে সম্পৃক্ততা আরও বাড়ানোর প্রত্যাশা ব্যক্ত করা হয়।
আগামী ২৯ সেপ্টেম্বর, মঙ্গলবার বার্মিংহামের ইকবাল ব্যাংকুয়েটিং হলে গুলজার–কুদ্দুছ–মনির প্যানেলের নির্বাচনী প্রচারণা উপলক্ষে একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে বলে জানান সভাপতি পদপ্রার্থী গুলজার খান। তিনি ওয়েস্ট মিডল্যান্ডস ও পার্শ্ববর্তী এলাকায় বসবাসরত সংগঠনের ট্রাস্টিদের সভায় উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানান। ওই মতবিনিময় সভায় প্যানেলের নির্বাচনী ম্যানিফেস্টো ঘোষণা করা হবে বলেও জানান তিনি।







