সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home জাতীয়

কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না: সমাজকল্যাণ মন্ত্রী

প্রকাশক by প্রকাশক
September 23, 2026
in জাতীয়
0
কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না: সমাজকল্যাণ মন্ত্রী
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না: সমাজকল্যাণ মন্ত্রী

সৈয়দ ওবাইদুর রহমান:ঢাকা, ২৩ সেপ্টেম্বর ২০২৬: মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশু হোক কিংবা সাধারণ শিশু—কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না। অন্তর্ভুক্তিমূলক ও মানবিক বাংলাদেশ গঠনে সরকার কাজ করছে।

বুধবার রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রের ইসফেনদিয়ার জাহেদ হাসান মিলনায়তনে ‘লিডো বাংলাদেশ’ আয়োজিত ‘Young Journalist Changemakers: Voice for Vulnerable Children’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, শিশুকে মানবিক গুণাবলিসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে পরিবার থেকেই নৈতিক শিক্ষার চর্চা শুরু করতে হবে। পরিবারহীন শিশুদের সুরক্ষা ও পুনর্বাসনে সরকার বিভিন্ন ছোটমণি নিবাস ও শিশু নিবাস পরিচালনা করছে। এসব প্রতিষ্ঠানে শিশুদের আশ্রয় ও শিক্ষার পাশাপাশি ভবিষ্যৎ কর্মসংস্থানের উপযোগী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণও দেওয়া হচ্ছে।

তিনি বলেন, এক দিনের নবজাতক থেকে শুরু করে সমাজের প্রবীণতম নাগরিকসহ সর্বস্তরের মানুষকে একই ছাতার নিচে নিয়ে আসার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। যেকোনো জনকল্যাণমূলক সামাজিক উদ্যোগ ও কার্যক্রমকে পৃষ্ঠপোষকতা করা সরকারের দায়িত্ব।

সরকার ও জনগণ পরস্পরের পরিপূরক উল্লেখ করে সমাজকল্যাণ মন্ত্রী বলেন, সরকার কারও প্রতিপক্ষ নয়। বিদ্যমান সামর্থ্য ও সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে সংকীর্ণ সমালোচনা পরিহার করে সবাইকে দেশসেবায় এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানের মুক্ত প্রশ্নোত্তর পর্বে সুবিধাবঞ্চিত ও অভিভাবকহীন শিশুরা সরাসরি মন্ত্রীর কাছে তাদের বিভিন্ন সমস্যা ও দাবির কথা তুলে ধরে। বিশেষ করে জন্মনিবন্ধন সনদ সংগ্রহ ও নাগরিক সেবা গ্রহণের ক্ষেত্রে প্রশাসনিক জটিলতার বিষয়টি তুলে ধরলে মন্ত্রী তা সহমর্মিতার সঙ্গে শোনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন।

উল্লেখ্য, ২০০০ সালে প্রতিষ্ঠিত ‘লোকাল এডুকেশন অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশন’ (লিডো) একটি অলাভজনক স্বেচ্ছাসেবী সংস্থা। পথশিশু, নির্যাতিত শিশু ও সুবিধাবঞ্চিত নারীদের সুরক্ষায় নিরাপদ আশ্রয় ও জরুরি সেবা দেওয়ার পাশাপাশি শিক্ষা ও অর্থনৈতিক স্বাবলম্বিতার মাধ্যমে শিশুদের মানবিক মর্যাদা পুনরুদ্ধারে সংস্থাটি কাজ করছে।

অনুষ্ঠানে সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব, এসওএস চিলড্রেন ভিলেজের কান্ট্রি ডিরেক্টর এবং সেভ দ্য চিলড্রেন, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, ইসলামিক রিলিফ বাংলাদেশসহ বিভিন্ন সংস্থা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Previous Post

মিহাস ২০২৬ শুরু, বাংলাদেশের ছয় প্রতিষ্ঠানের অংশগ্রহণ

Next Post

নরউইচে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের গুলজার–কুদ্দুছ–মনির প্যানেলের নির্বাচনী প্রচারণা

প্রকাশক

প্রকাশক

Next Post
নরউইচে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের গুলজার–কুদ্দুছ–মনির প্যানেলের নির্বাচনী প্রচারণা

নরউইচে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের গুলজার–কুদ্দুছ–মনির প্যানেলের নির্বাচনী প্রচারণা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • অপারেশন শেষে সাজেকে ফিরেছে ১৭ জন পাহাড়ি ও বাঙ্গালি রোগী
    সেনা জোনের মানবিক সহায়তায় সফল চক্ষু অপারেশন শেষে [আরও বিস্তারিত পড়ুন]
  • সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান
    সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট [আরও বিস্তারিত পড়ুন]
  • চীনের কারিগরি শিক্ষায় দক্ষতা দেশের কারিগরি শিক্ষায় কাজে লাগানো হবে-শিক্ষামন্ত্রী
    চীনের কারিগরি শিক্ষায় দক্ষতা দেশের কারিগরি শিক্ষায় [আরও বিস্তারিত পড়ুন]
  • স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
    স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি [আরও বিস্তারিত পড়ুন]
  • ‎ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে –পানিসম্পদ মন্ত্রী
    ‎ ‎ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও [আরও বিস্তারিত পড়ুন]
  • নরউইচে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের গুলজার–কুদ্দুছ–মনির প্যানেলের নির্বাচনী প্রচারণা
    নরউইচে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের [আরও বিস্তারিত পড়ুন]
  • কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না: সমাজকল্যাণ মন্ত্রী
    কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না: সমাজকল্যাণ মন্ত্রী [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ