সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home ক্রাইম

নরসিংদীতে বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ভাইসহ চার জনকে রক্তাক্ত জখম

প্রকাশক by প্রকাশক
July 25, 2023
in ক্রাইম, নরসিংদী, ফিচার
0
নরসিংদীতে বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ভাইসহ চার জনকে রক্তাক্ত জখম
0
SHARES
406
VIEWS
Share on FacebookShare on Twitter
নরসিংদীতে বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ভাইসহ চার জনকে রক্তাক্ত জখম

 

নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদী সদর উপজেলার নুরালাপুর ইউনিয়নে চার জনকে পিটিয়ে রক্তাক্ত জখম করার ঘটনা ঘটেছে।ঘটনার বিবরণে জানাযায়, শ্যামতলী গ্রামের আনোয়ার হোসেন এর ছোট মেয়ে স্থানীয় একটি মাদ্রাসায় ৫ম শ্রেনীর ছাত্রী। মেয়েটি মাদ্রাসায় আসা যাওয়ার পথে একই গ্রামের বখাটে হৃদয় তার মোবাইলে টিকটকের বাহানায় ভিডিও ধারন করে আসছে।
 
মেয়ে বাড়িতে এসে বিষয়টি জানালে মেয়ের ভাই জাহিদ তাদের নামে স্থানীয় লোকজনকে জানালে বখাটে হৃদয় ও সঙ্গিরা ক্ষিপ্ত হয়ে ২০ জুলাই রাত আনুমানিক ৯ ঘটিকায় আনোয়ারের বাড়িতে প্রবেশ করে আনোয়ারের ছেলে জাহিদ(১৯), বাদির ছোট ভাই দেলোয়ার হোসেন(৩৪) ও বিল্লাল হোসেন(৪০),
 
বাদির স্ত্রী তাসলিমা আক্তার(৪০) এবং বাদি আনোয়ার(৫৬) কে বেধড়ক মারপিট ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করে। যার মধ্যে দেলোয়ারের মাথায় ২৪টি সেলাই লাগে, বাকিদের শরীরে নিলাফুলা জখম রয়েছে। এসময় ঘরের জিনিসপত্র ভাংচুর করে নগদ দুই
 
লক্ষ দশ হাজার টাকা ও আড়াই ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। তাদের ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসতে থাকলে হামলাকারী তারা মিয়ার ছেলে কাদির মিয়া(৫০), ওয়াজ উদ্দিনের ছেলে রিপন মিয়া(২১), ইয়াছিন মিয়া(২৩) ও হৃদয় মিয়া(১৯),
 
ওয়াজ উদ্দিন এর মেয়ে বিলকিছ(২৬), আমির হোসেনের ছেলে শাহাদাত হোসেন(২৫), এমরান মিয়ার ছেলে হৃদয়(২৬) সহ অজ্ঞাতনামা ৪/৫জন আহতদের প্রাণ নাশের হুমকি দিয়ে চলে যায়। বিষয়টি স্থানীয় ইউপি সদস্য বাতেন মিয়াকে জানালে তিনি সামাজিক ভাবে বসে মিমাংসা করে দিবে বলে আশ্বাস দেন।
 
পরক্ষনেই আনোয়ার আহতদের চিকিৎসা খরচের জন্য পঞ্চাশ হাজার টাকা নিয়ে হাসপাতাল যাওয়ার পথে ভূইয়া সাইজিং মিলের সামনে পৌছালে আগে থেকে উৎপেতে থাকা হামলাকারীরা আনোয়ারকে ছুরি দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করে সাথে থাকা টাকা ছিনিয়ে নিয়ে যায়।
 
পরবর্তিতে বিষয়টি আবারো ইউপি মেম্বারকে জানালে তিনি থানায় গিয়ে মামলা করার পরামর্শ দেন। উক্ত ঘটনায় মাধবদী থানায় আনোয়ার হোসেন বাদি হয়ে অভিযোগ দায়ের করলেও কোন আসামী পুলিশ আটক না করায় আসামীরা প্রকাশ্যে ঘুরাফেরা করে বাদিসহ পরিবারের অন্যান্য সদস্যদের নানাভাবে হুমকি প্রদান করছে। এত করে পরিবারটি আতংকের মধ্যে দিনাতিপাত করছে।
Previous Post

ন্যাশনাল প্রেস সোসাইটি (এনপিএস) কক্সবাজার জেলা শাখা নতুন কমিটি গঠন

Next Post

কালাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপনে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশক

প্রকাশক

Next Post
কালাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপনে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

কালাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপনে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • চিকিৎসাধীন মোহনাকে দেখতে হাসপাতালে বিমান উপদেষ্টা
    চিকিৎসাধীন মোহনাকে দেখতে হাসপাতালে বিমান উপদেষ্টা চিফ [আরও বিস্তারিত পড়ুন]
  • জাতীয় নির্বাচনে জননিরাপত্তা ও জনকল্যাণকে প্রাধান্য দিয়ে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার
    জাতীয় নির্বাচনে জননিরাপত্তা ও জনকল্যাণকে প্রাধান্য [আরও বিস্তারিত পড়ুন]
  • ফ্যাসিবাদের করুণ পরিণতির কথা মাথায় রেখে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার
    ফ্যাসিবাদের করুণ পরিণতির কথা মাথায় রেখে সততা ও নিষ্ঠার [আরও বিস্তারিত পড়ুন]
  • শার্শার বালুন্ডায় ককটেল বিস্ফোরণে দুইজন শ্রমিক আহত
    শার্শার বালুন্ডায় ককটেল বিস্ফোরণে দুইজন শ্রমিক আহত [আরও বিস্তারিত পড়ুন]
  • নির্বাচনে শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী পুরোপুরি প্রস্তুত- স্বরাষ্ট্র উপদেষ্টা
    নির্বাচনে শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী [আরও বিস্তারিত পড়ুন]
  • র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা
    র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- [আরও বিস্তারিত পড়ুন]
  • মির্জাপুর বুড়িহাটি গ্রামে জমি সংক্রান্ত বিষয় নিয়ে মারামারি 
    মির্জাপুর বুড়িহাটি গ্রামে জমি সংক্রান্ত বিষয় নিয়ে [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ