সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home সারাবাংলা

নাগরিকদের ডিজিটাল পদ্ধতিতে সেবা প্রদানে জেলাপ্রশাসকদের কাজ করতে হবে : উপদেষ্টা নাহিদ ইসলাম

প্রকাশক by প্রকাশক
February 17, 2025
in সারাবাংলা
0
নাগরিকদের ডিজিটাল পদ্ধতিতে সেবা প্রদানে জেলাপ্রশাসকদের কাজ করতে হবে : উপদেষ্টা নাহিদ ইসলাম
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter

নাগরিকদের ডিজিটাল পদ্ধতিতে সেবা প্রদানে জেলাপ্রশাসকদের কাজ করতে হবে : উপদেষ্টা নাহিদ ইসলাম

আলী আহসান রবি
ঢাকা, ১৭ই ফেব্রুয়ারি ২০২৫ :

নাগরিকদের ডিজিটাল পদ্ধতিতে সেবা প্রদানে জেলাপ্রশাসকদের কাজ করতে হবে। নাগরিক সেবা প্রদানে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার দুর্নীতি প্রতিরোধেও কার্যকর ভূমিকা পালন করে। সোমবার (১৭ই ফেব্রুয়ারি) ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলাপ্রশাসক সম্মেলনে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোঃ নাহিদ ইসলাম এসব কথা বলেন।

গুজবের ব্যাপকতা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, অবাধ তথ্য প্রবাহের এই যুগে গুজব প্রতিরোধ করা একটি বড়ো চ্যালেঞ্জ। স্পর্শকাতর বিষয়ে বেশি পরিমাণ গুজব ছড়ানো হচ্ছে। তিনি বলেন, গুজব প্রতিরোধে জেলাপ্রশাসকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করে নাহিদ ইসলাম বলেন, জেলাপ্রশাসনের উদ্যোগে গণঅভ্যুত্থান-সংক্রান্ত তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করতে হবে। পরবর্তী সময় এসব তথ্য জাদুঘরে স্থায়ীভাবে সংরক্ষণের ব্যবস্থা করা হবে।

উপদেষ্টা আরও বলেন, সরকারি দপ্তরে তথ্যপ্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করতে হবে। এ বিষয়ে তিনি জেলাপ্রশাসকদের কাজ করার আহ্বান জানান।

ইন্টারনেটের দাম কমাতে উদ্যোগ নেওয়া হয়েছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, ইন্টারনেট ব্যাবসায় মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতে সরকার কাজ করছে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড. মো. মুশফিকুর রহমান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা।

Previous Post

দুই মন্ত্রণালয়ের মাধ্যমে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং দরিদ্র মানুষের সেবা দেওয়াটা আমাদের প্রধান কাজ-উপদেষ্টা শারমীন এস মুরশিদ

Next Post

নতুন বাংলাদেশ গড়তে তরুণদের মেধা-মনন এবং সৃষ্টিশীলতার মাধ্যমে নেতৃত্ব দিতে হবে-উপদেষ্টা আসিফ মাহমুদ

প্রকাশক

প্রকাশক

Next Post
নতুন বাংলাদেশ গড়তে তরুণদের মেধা-মনন এবং সৃষ্টিশীলতার মাধ্যমে নেতৃত্ব দিতে হবে-উপদেষ্টা আসিফ মাহমুদ

নতুন বাংলাদেশ গড়তে তরুণদের মেধা-মনন এবং সৃষ্টিশীলতার মাধ্যমে নেতৃত্ব দিতে হবে-উপদেষ্টা আসিফ মাহমুদ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • আগামী দিনে কাজের মধ্য দিয়েই আমাদের চেষ্টার প্রতিফলন দেখবেন : বাণিজ্যমন্ত্রী
    আগামী দিনে কাজের মধ্য দিয়েই আমাদের চেষ্টার প্রতিফলন [আরও বিস্তারিত পড়ুন]
  • কৃষক-প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন সরকারের অন্যতম অঙ্গীকার- মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
    কৃষক-প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন সরকারের অন্যতম [আরও বিস্তারিত পড়ুন]
  • ‎জনগণের কল্যান ও দেশের ভাবমূর্তি রক্ষায় কাজ করতে হবে– পানি সম্পদ মন্ত্রী ‎
    ‎জনগণের কল্যান ও দেশের ভাবমূর্তি রক্ষায় কাজ করতে [আরও বিস্তারিত পড়ুন]
  • ঢাকায় যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম এর মৃত্যুতে বিএনপি’র মহাসচিবের শোক
    ঢাকায় যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত উইলিয়াম বি [আরও বিস্তারিত পড়ুন]
  • পুলিশসহ অন্যান্য শৃঙ্খলা বাহিনীকে জনগণের আস্থা অর্জনের মধ্য দিয়ে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে- স্বরাষ্ট্র মন্ত্রী
    পুলিশসহ অন্যান্য শৃঙ্খলা বাহিনীকে জনগণের আস্থা অর্জনের [আরও বিস্তারিত পড়ুন]
  • রমজানে ১০ লক্ষ পরিবারকে সুলভ মূল্যে প্রোটিন খাদ্য দেবে সরকার-প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
    রমজানে ১০ লক্ষ পরিবারকে সুলভ মূল্যে প্রোটিন খাদ্য দেবে [আরও বিস্তারিত পড়ুন]
  • পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গিয়েছে ১৬ মার্চ সোমবার দিবাগত রাতে পবিত্র লাইলাতুল ক্বদর
    জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সিদ্ধান্ত- পবিত্র রমজান [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ