সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home দেশ

নাটোর-রাজশাহী মহাসড়কে ডাকাতির প্রস্তুতির সময় গ্রেফতার ৬জন

প্রকাশক by প্রকাশক
July 25, 2023
in দেশ, ফিচার, রাজশাহী, সারাবাংলা
0
নাটোর-রাজশাহী মহাসড়কে ডাকাতির প্রস্তুতির সময় গ্রেফতার ৬জন
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

নাটোর-রাজশাহী মহাসড়কে ডাকাতির প্রস্তুতির সময় গ্রেফতার ৬জন

সোহেল রানা রাজশাহী:

রাজশাহী পুঠিয়া উপজেলার রাজশাহী-নাটোর-ঢাকা মহাসড়কে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে পুঠিয়া থানার বিভিন্ন এলাকায় ছিনতাই এবং ডাকাতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।বিষয়টি নিশ্চিত করে পুঠিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বলেন ২৩ জুলাই রোববার দিবাগত রাত থেকে সোমবার ভোর পর্যন্ত উপজেলার গাঁওপাড়া মহাসড়ক এলাকার আশেপাশে অভিযান চালিয়ে ওই ছয়জনকে আটক করা হয়। তাদের কাছে দা, লোহার রড, হাতুড়িসহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন রকম সরঞ্জাম পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তারা সড়কে বিভিন্ন যানবাহনে লুটপাট করত। এ ছাড়া আসামিদের বিরুদ্ধে আরও একাধিক অভিযোগ রয়েছে। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সোমবার (২৪ জুলাই ) দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- নাটোর সদর উপজেলার কাফুরিয়া এলাকার হাসেম আলীর ছেলে ফেরদৌস (২৫), একই উপজেলার মাটিয়াপাড়া গ্রামের আব্দুল লতিফের ছেলে কাউসার আলী ওরফে কালু (২৫), মামুন ড্রাইভারের ছেলে মাসুম (২১), সুলতানপুর গ্রামের ফয়েজ আলীর ছেলে ইমন (১৯), একডালা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে বাঁধন হোসেন (২০) ও গাওপাড়া ঢালানের সাইফুল মোল্লার ছেলে রুহুল আমিন (৩২)।

এ ব্যাপারে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, গ্রেফতারকৃতরা সড়কে চলাচলকারী বিভিন্ন যানবাহনে মালামাল লুট করতেন। তারই ধারাবাহিকতায় রোববার রাতেও লুটপাটের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বিভিন্ন সময় ঘটে যাওয়া অপরাধমূলক কাজে জড়িত থাকার বিষয়গুলো স্বীকার করেছেন। আর এসব ঘটনায় আরও কয়েকজন জড়িত আছে। বাকিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

Previous Post

নগরীতে ২৬ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ১

Next Post

চরভদ্রাসন উপজেলায় পালিত হলো জাতীয় মৎস‍্য সপ্তাহ -২০২৩ পালিত

প্রকাশক

প্রকাশক

Next Post
চরভদ্রাসন উপজেলায় পালিত হলো জাতীয় মৎস‍্য সপ্তাহ -২০২৩ পালিত

চরভদ্রাসন উপজেলায় পালিত হলো জাতীয় মৎস‍্য সপ্তাহ -২০২৩ পালিত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • আইনশৃঙ্খলা পরিস্থিতির টেকসই উন্নয়ন সরকারের এক নম্বর এজেন্ডা: স্বরাষ্ট্রমন্ত্রী
    আইনশৃঙ্খলা পরিস্থিতির টেকসই উন্নয়ন সরকারের এক নম্বর [আরও বিস্তারিত পড়ুন]
  • আমরা মালিক নই, দেশের ১৮ কোটি জনগণের সেবক: ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
    আমরা মালিক নই, দেশের ১৮ কোটি জনগণের সেবক: ভূমি [আরও বিস্তারিত পড়ুন]
  • বিশ্বের অন্যতম প্রাচীন ও শ্রেষ্ঠ বিদ্যাপীঠ রাজশাহী কলেজিয়েট স্কুল– ভূমিমন্ত্রী
    বিশ্বের অন্যতম প্রাচীন ও শ্রেষ্ঠ বিদ্যাপীঠ রাজশাহী [আরও বিস্তারিত পড়ুন]
  • লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীকে বদলি
    লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী [আরও বিস্তারিত পড়ুন]
  • কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে জনপ্রশাসন হবে অধিকতর জনবান্ধব: জনপ্রশাসন উপদেষ্টা (মন্ত্রীপদমর্যাদা) মো. ইসমাইল জবিউল্লাহ
    কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে জনপ্রশাসন হবে অধিকতর [আরও বিস্তারিত পড়ুন]
  • মানুষের কল্যাণ নিশ্চিত করাই সরকারের লক্ষ্য; কে কী মন্তব্য করল বা কে কী করল, সেটি নিয়ে সময় নষ্ট করার সুযোগ নেই–সমাজকল্যাণ মন্ত্রী
    মানুষের কল্যাণ নিশ্চিত করাই সরকারের লক্ষ্য; কে কী [আরও বিস্তারিত পড়ুন]
  • থেলাসেমিয়া ও জন্মগত বিরল রোগে আক্রান্তদের ডেটাবেজ তৈরির আহ্বান ডা. জুবাইদা রহমানের
    থেলাসেমিয়া ও জন্মগত বিরল রোগে আক্রান্তদের ডেটাবেজ [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ