সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home দেশ

নিখোঁজের ২২ বছর পর বাড়ি ফিরলেন কালিগঞ্জের সাদেক

প্রকাশক by প্রকাশক
October 31, 2022
in দেশ, ফিচার
0
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

জিয়াউর রহমান, স্টাফ রিপোর্টার

মায়ের কাছ থেকে ১০০ টাকা নিয়ে চুল কাটার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিলেন সাদেক বিশ্বাস। কিন্তু আর ফেরা হয়নি তার। সেই সাদেক সম্প্রতি বাড়িতে ফিরেছেন ২২ বছর পর। ঝিনাইদহের

কালীগঞ্জ উপজেলার খোর্দ্দ ধোপাদী গ্রামের মহর আলী বিশ্বাসের ছেলে সাদেক। ২২ বছর পর ফিরে এলেও বাবা-মাকে আর পাননি তিনি। তারা দুজনে মারা গেছেন অনেক আগে। তবে এতো বছর পর সাদেককে ফিরে পেয়ে খুশি স্বজনরা।

পরিবারের সদস্যদের সাথে কথা বলে জানা গেছে, ২২ বছর আগে পার্শ্ববর্তী চৌগাছা বাজারে চুল কাটাতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন সাদেক। মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন তিনি। তবে কথা বলতে পারতেন। নিখোঁজ হওয়ার পর অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।

এরপর হঠাৎ স্থানীয় এক সংবাদকর্মীর মাধ্যমে পরিবারের সদস্যরা জানতে পারেন, সাদেক বাগেরহাটের মোরেলগঞ্জ থানায় আছে। শুক্রবার (২৯ অক্টোবর) সকালে পরিবারের সদস্যরা সাদেককে নিতে রওনা দেন মোরেলগঞ্জে। সেখানে গিয়ে তারা সাদেককে শনাক্ত করলে মোরেলগঞ্জ থানার ওসি সাদেককে তার পরিবারের কাছে হস্তান্তর করেন। সাদেকও তার পরিবারের সদস্যদের চিনতে পেরেছেন।

সাদেকের ভাই দাউদ হোসেন জানান, ২২ বছর পর হারানো ভাইকে পেয়ে আমরা খুবই খুশি। এখন তার চিকিৎসা করানো হবে। সাদেকের জন্য তারা অনেক কষ্ট করেছেন। বাবা ও মা মৃত্যুর আগেও সাদেকের কথা বলতেন, কিন্তু তারা সাদেককে দেখে যেতে পারলেন না।

Previous Post

ঘূর্ণিঝড়ে কলার বাগান নষ্ট; সর্বস্বান্ত কৃষক

Next Post

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর নির্মাণ 

প্রকাশক

প্রকাশক

Next Post
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর নির্মাণ 

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর নির্মাণ 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
    আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে [আরও বিস্তারিত পড়ুন]
  • উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসক-ফার্মাসিস্টদের সমন্বিতভাবে কাজ করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
    উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে [আরও বিস্তারিত পড়ুন]
  • জনগণের আস্থা ও সহযোগিতাই সরকারের শক্তি: এলজিআরডি মন্ত্রী
    জনগণের আস্থা ও সহযোগিতাই সরকারের শক্তি: এলজিআরডি [আরও বিস্তারিত পড়ুন]
  • ‎নদীর তীর রক্ষা কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে-পানিসম্পদ মন্ত্রী
    ‎নদীর তীর রক্ষা কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে [আরও বিস্তারিত পড়ুন]
  • রাস্তার কাজে যেন অনিয়ম না হয়, কেউ চাঁদা চাইলে থানায় সোপর্দ করবেন: ধর্মমন্ত্রী কায়কোবাদ
    রাস্তার কাজে যেন অনিয়ম না হয়, কেউ চাঁদা চাইলে থানায় [আরও বিস্তারিত পড়ুন]
  • আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী
    আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি [আরও বিস্তারিত পড়ুন]
  • জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ
    জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ