সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home জাতীয়

ন্যায়কুঞ্জ’ বাস্তবায়ন হলে বিচারপ্রার্থীরা তাদের দুর্ভোগ থেকে মুক্তি পাবে- ভোলায় প্রধান বিচারপতি

প্রকাশক by প্রকাশক
June 4, 2023
in জাতীয়
0
ন্যায়কুঞ্জ’ বাস্তবায়ন হলে বিচারপ্রার্থীরা তাদের দুর্ভোগ থেকে মুক্তি পাবে- ভোলায় প্রধান বিচারপতি
0
SHARES
10
VIEWS
Share on FacebookShare on Twitter
ন্যায়কুঞ্জ’ বাস্তবায়ন হলে বিচারপ্রার্থীরা তাদের দুর্ভোগ থেকে মুক্তি পাবে- ভোলায় প্রধান বিচারপতি
সাব্বির আলম বাবু, বিশেষ প্রতিনিধিঃ
ভোলা জেলার আদালত প্রাঙ্গণে আগত বিচারপ্রার্থীদের জন্য বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’র ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। রবিবার আদালত চত্তরের পুকুর পাড়ে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মোহাম্মদ উল্লাহ।
প্রায় ৫০ লাখ টাকা ব্যয়ে ১ হাজার ৯২ স্কয়ার ফুট জমির উপর স্থাপনাটির নির্মাণ কাজ বাস্তবায়ন করছে জেলা গণপূর্ত বিভাগ। এর আগে আদালতের হল রুমে এই উপলক্ষে বিচার বিভাগের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা ও দায়রা জজ এ,এইচ, এম মাহমুদুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন- সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মোহাম্মদ উল্লাহ। এ সময় প্রধান অতিথি বলেন, আদালতে আসা বিচারপ্রার্থীদের সেবা দিতে এই ন্যায়কুঞ্জ স্থাপন করা হচ্ছে।
এটি অত্যন্ত গুরুত্ব বহন করে। কারণ দূর-দূরান্ত থেকে আসা বিচারপ্রার্থীদের আদালতের বারান্দা, চায়ের দোকান কিংবা খোলা আকাশের নিচে অবস্থান করতে হয়। তাদের জন্য নেই কোন ভালো অবকাঠামো। এই বিষয়গুলো অনুধাবন করে সরকার দেশের প্রত্যেক আদালত প্রাঙ্গণে একটি করে ন্যায়কুঞ্জ স্থাপনের উদ্যোগ নেয়।
তিনি বলেন, এই ন্যায়কুঞ্জে নারীদের জন্য ব্রেস্টফিডিং কর্নার, পরিচ্ছন্ন টয়লেটসহ বিভিন্ন সুযোগ-সুবিধা থাকছে। এটি বাস্তবায়ন হলে বিচারপ্রার্থীরা তাদের দুর্ভোগ থেকে মুক্তি পাবে। এখানে আরো বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো. তৌফিক-ই-লাহী চৌধুরী, জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক আনোয়ারুল হক, জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম,
জেলা সিভিল সার্জন ডা. কে এম শফিকুজ্জামান, কোস্টগার্ড দক্ষিণ জোনের জোনাল কমান্ডর ক্যাপ্টেন শহিদুল হক, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরিফ মো. সানাউল হক, জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. এডভোকেট সালাউদ্দিন হাওলাদার প্রমুখ।
Previous Post

রংপুরে পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ শিশু হামিম

Next Post

নড়াইলে আইন-শৃঙ্খলা ও সমসাময়িক বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত 

প্রকাশক

প্রকাশক

Next Post
নড়াইলে আইন-শৃঙ্খলা ও সমসাময়িক বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত 

নড়াইলে আইন-শৃঙ্খলা ও সমসাময়িক বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
    আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে [আরও বিস্তারিত পড়ুন]
  • উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসক-ফার্মাসিস্টদের সমন্বিতভাবে কাজ করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
    উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে [আরও বিস্তারিত পড়ুন]
  • জনগণের আস্থা ও সহযোগিতাই সরকারের শক্তি: এলজিআরডি মন্ত্রী
    জনগণের আস্থা ও সহযোগিতাই সরকারের শক্তি: এলজিআরডি [আরও বিস্তারিত পড়ুন]
  • ‎নদীর তীর রক্ষা কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে-পানিসম্পদ মন্ত্রী
    ‎নদীর তীর রক্ষা কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে [আরও বিস্তারিত পড়ুন]
  • রাস্তার কাজে যেন অনিয়ম না হয়, কেউ চাঁদা চাইলে থানায় সোপর্দ করবেন: ধর্মমন্ত্রী কায়কোবাদ
    রাস্তার কাজে যেন অনিয়ম না হয়, কেউ চাঁদা চাইলে থানায় [আরও বিস্তারিত পড়ুন]
  • আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী
    আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি [আরও বিস্তারিত পড়ুন]
  • জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ
    জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ