সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home Uncategorized

পটুয়াখালীতে আদালত চত্বরের গাছ কাটার অভিযোগে এসিল্যান্ডসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশক by প্রকাশক
July 10, 2023
in Uncategorized
0
পটুয়াখালীতে আদালত চত্বরের গাছ কাটার অভিযোগে এসিল্যান্ডসহ ৫ জনের বিরুদ্ধে মামলা
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter
পটুয়াখালীতে আদালত চত্বরের গাছ কাটার অভিযোগে এসিল্যান্ডসহ ৫ জনের বিরুদ্ধে মামলা
নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালীর কলাপাড়ায় যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরের পাঁচটি আকাশমনি গাছ ও পুকুর থেকে মাছ ধরে নেয়ার ঘটনার অভিযোগ আমলে নিয়ে ওসি কলাপাড়াকে ২৪ ঘন্টার মধ্যে এজাহার গ্রহনের নির্দেশ দিয়েছেন আদালত। বিজ্ঞ  কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আশীষ রায়ের আদালত সোমবার দুপুরে এ আদেশ প্রদান করেন। 

এর আগে আদালতের ষ্টেনো (টাইপিষ্ট) আব্দুর রাজ্জাক বাদী হয়ে কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদ, কানুনগো নজরুল ইসলাম, অফিস সহকারী আমিনুল ইসলাম, তহশিলদার মোঃ আলাউদ্দিন ও গোলাম মোস্তফার নামে পেনাল কোডের ১৪৩, ৪৪৭, ৩৭৯, ১৬৬ ও ৫০৬ (খ) ধারায় এ মামলা দায়ের করেন। মামলায় আরও অজ্ঞাত ৪/৫ জনকে আসামি করা হয়েছে।
মামলায় বলা হয়, কলাপাড়া উপজেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও সহকারী জজ আদালত  ৬১৪নং দাগের অনুমান ২.০৬ ভূমির উপর সরকার কর্তৃক নির্মিত ভবনে বিচার কার্যক্রম দীর্ঘ বছর ধরে পরিচালিত হয়ে আসছে। সম্প্রতি আদালত ভবন ফাটল ধরায় বিচার কার্যক্রম পরিচালনার জন্য আইন মন্ত্রণালয় থেকে অনুমোদনকৃত অন্যত্র বাড়ি ভাড়া করে বিচার কার্য পরিচালনা হয়ে আসছে। সম্প্রতি এসিল্যান্ডের নির্দেশে আসামিগণ সরকারের অনুমতি ছাড়া আদালত চত্বরের পাঁচটি আকাশমনি গাছ, যা  লম্বা প্রত্যেকটি ১৫ ফুট, বেড় ৩ ফুট, আনুমানিক মূল্য ১ লক্ষ টাকা এবং পুকুর থেকে  বিভিন্ন প্রজাতির ১ লক্ষ টাকার মাছ ধরে নিয়ে যায়। এ সময় বাদিসহ সাক্ষীরা বাঁধা নিষেধ করলে আসামিরা বাদী ও সাক্ষীদের ভয়-ভীতি প্রদর্শন করে।
এদিকে সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদ আদালতে মামলা দায়েরের পর গণমাধ্যমকে বলেন, যেহেতু মামলা দায়ের করা হয়েছে এখন বিষয়টি আইনগত ভাবে ফয়সালা হবে।
কলাপাড়া থানার ওসি আলী আহমেদ বলেন, আমি বিষয়টি অবগত নই। আদালতের আদেশ না পাওয়া পর্যন্ত  আমি কোন বক্তব্য দেবোনা।‌ তবে আদলতের কপি পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেয়া হবে। 
Previous Post

কয়লা নিয়ে পায়রা বন্দরে ভিড়েছে চতুর্থ জাহাজ

Next Post

পঞ্চগড়ে নিহত যুবকের মরদেহ কবর থেকে উত্তোলন

প্রকাশক

প্রকাশক

Next Post
পঞ্চগড়ে নিহত যুবকের মরদেহ কবর থেকে উত্তোলন

পঞ্চগড়ে নিহত যুবকের মরদেহ কবর থেকে উত্তোলন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • আসিয়ানের সাথে বাংলাদেশের সম্পর্ক আরো উচ্চতায় নিতে সরকার অঙ্গীকারবদ্ধ -মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী
    আসিয়ানের সাথে বাংলাদেশের সম্পর্ক আরো উচ্চতায় নিতে [আরও বিস্তারিত পড়ুন]
  • নিউজিল্যান্ডের সমর্থন চায় বাংলাদেশ: আরসিইপি সদস্যপদ, এলডিসি উত্তরণে ৩ বছর সময় বৃদ্ধি ও দ্বিপাক্ষিক এফটিএ
    নিউজিল্যান্ডের সমর্থন চায় বাংলাদেশ: আরসিইপি সদস্যপদ, [আরও বিস্তারিত পড়ুন]
  • নিউজিল্যান্ডের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে বাংলাদেশের নতুন উদ্যোগ
    নিউজিল্যান্ডের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে [আরও বিস্তারিত পড়ুন]
  • চলতি অর্থবছরে রাষ্ট্রীয় সম্মানী ভাতার আওতায় আসছে ৮৬,৭০৯টি ধর্মীয় প্রতিষ্ঠান
    চলতি অর্থবছরে রাষ্ট্রীয় সম্মানী ভাতার আওতায় আসছে [আরও বিস্তারিত পড়ুন]
  • প্রতিটি শিক্ষার্থীকে একটি করে গাছ লাগানোর আহ্বান প্রতিমন্ত্রী আমিনুল হকের
    প্রতিটি শিক্ষার্থীকে একটি করে গাছ লাগানোর আহ্বান [আরও বিস্তারিত পড়ুন]
  • বিএনপির সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক: বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা
    বিএনপির সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক: বাংলাদেশের [আরও বিস্তারিত পড়ুন]
  • বাণিজ্য ও অর্থনৈতিক বিশ্লেষণে এআই ব্যবহার নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে প্রশিক্ষণ
    বাণিজ্য ও অর্থনৈতিক বিশ্লেষণে এআই ব্যবহার নিয়ে বাণিজ্য [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ