সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home সারাবাংলা

পটুয়াখালীতে রাঙ্গাবালী উপজেলা চেয়ারম্যান প্রার্থীর মদ পানের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল 

প্রকাশক by প্রকাশক
June 4, 2024
in সারাবাংলা
0
পটুয়াখালীতে রাঙ্গাবালী উপজেলা চেয়ারম্যান প্রার্থীর মদ পানের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল 
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter
পটুয়াখালীতে রাঙ্গাবালী উপজেলা চেয়ারম্যান প্রার্থীর মদ পানের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল 
 
নিজস্ব প্রতিবেদক:
 পটুয়াখালী: ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে ৫ জুন অনুষ্ঠিতব্য পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী মোটরসাইকেল প্রতীকের প্রার্থী মোঃ বাসেদ সরদারের মদ, মাংস খাওয়ার দৃশ্যের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটারে এখন ভাইরাল। মঙ্গলবার সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাসেদ সরদারের মদ পানের দৃশ্যের এ ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ায় স্থানীয়দের মধ্যে তোলপাড় শুরু হয়। বিষয়টি এখন রাঙাবলী উপজেলায় টক অব দ্য টাউনে পরিনত হয়েছে। তবে এ নিয়ে মুখ খুলতে চাইছেন না বাসেদ সরদারের কোন কর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীরা।
 
সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে পড়া, ভাইরাল ছবিতে দেখা যায়, উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোঃ বাসেদ সরদারের সামনে টি টেবিলে রাখা মদের বোতল এবং প্লেটে মাংস। তিনি সাদা রঙের স্যান্ডো গেঞ্জি পরিহিত অবস্থায় বেসামাল হয়ে টি টেবিলের ওপর বসে বাম হাতে মদের গ্লাস এবং ডান হাতে মাংস নিয়ে মাংসের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন। 
 
এদিকে নির্বাচন অনুষ্ঠানের একদিন আগে বাসেদ সরদারের নৈতিক স্খলনের এমন ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ায় এটি ষড়যন্ত্র কিনা?, সুপার এডিট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করা হয়েছে কিনা?, তা খতিয়ে দেখার দাবি তুলেছেন স্থানীয়রা।
 
রাঙ্গাবালী সদর ইউনিয়নের ইউপি সদস্য বাদল মল্লিক বলেন, ‘বাসেদ সরদার একজন উপজেলা চেয়ারম্যান প্রার্থী। নির্বাচনের আগেই যার মদ খাওয়ার ছবি ফেসবুকে ভাইরাল হয়, তার মত মানুষ কিভাবে রাঙ্গাবালী উপজেলা পরিষদের নেতৃত্ব দেবে?’।
 
এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোঃ বাসেদ সরদারের বক্তব্য জানতে তার মুঠো ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
 
রাঙ্গাবালী ইসি কার্যালয় সূত্র জানায়, রাঙ্গাবালী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোঃ সাইদুজ্জামান মামুন (ঘোড়া), মোঃ বাসেদ সর্দার (মোটরসাইকেল) এবং ড. আরিফ বিন ইসলাম (আনারস) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভাইস চেয়ারম্যান পদে মোঃ রওশন মৃধা (চশমা), মোঃ আসাদুজ্জামান আসাদ (তালা), মোঃ রবিউল ইসলাম (উড়োজাহাজ) এবং মোঃ সাদ্দাম হোসেন শোভন (টিউবওয়েল) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোসাম্মৎ ফেরদৌসী পারভিন (হাঁস), মোসাম্মৎ নার্গিস পারভিন (ফুটবল) এবং মোসাম্মাৎ মাতোয়ারা লিপি (কলস) নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছেন।
 
রাঙ্গাবালী থানার ওসি মোঃ হেলাল উদ্দিন জানান, রাঙ্গাবালী উপজেলা পরিষদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৯০ হাজার। মোট ভোট কেন্দ্র ৩৭টি। এরমধ্যে অধিক ঝুঁকিপূর্ণ ২৬টি এবং কম ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র রয়েছে ১১টি। অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নিরাপত্তার দায়িত্বে থাকছে বিপুল সংখ্যক পুলিশ, বিজিবি, র‍্যাব, কোষ্টগার্ড ও আনসার সদস্য। এছাড়া নির্বাচন কমিশন থেকে ভোট কেন্দ্র পরিদর্শনে থাকছে প্রায় এক ডজন কর্মকর্তা।
Previous Post

রাজশাহীর বাঘায় অবৈধ পাকিং বন্ধসহ অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে ছাত্রীদের মানববন্ধন  

Next Post

পণ্যবাহী ট্রাকের চাপায় দুই জনের মৃত্যু

প্রকাশক

প্রকাশক

Next Post
পণ্যবাহী ট্রাকের চাপায় দুই জনের মৃত্যু

পণ্যবাহী ট্রাকের চাপায় দুই জনের মৃত্যু

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • স্বাস্থ্যমন্ত্রীর সাথে ফিলিপাইন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
    স্বাস্থ্যমন্ত্রীর সাথে ফিলিপাইন রাষ্ট্রদূতের সাক্ষাৎ [আরও বিস্তারিত পড়ুন]
  • টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর
    টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের [আরও বিস্তারিত পড়ুন]
  • গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনকল্যাণে অঙ্গীকারবদ্ধ নতুন বাংলাদেশ গড়ার আহ্বান সালাহউদ্দিন আহমদের
    গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনকল্যাণে অঙ্গীকারবদ্ধ নতুন [আরও বিস্তারিত পড়ুন]
  • শহীদ জিয়ার বহুদলীয় গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখতে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে’: ব্যারিস্টার মীর হেলাল
    শহীদ জিয়ার বহুদলীয় গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখতে [আরও বিস্তারিত পড়ুন]
  • প্রধানমন্ত্রীর ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর
    প্রধানমন্ত্রীর ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ [আরও বিস্তারিত পড়ুন]
  • আইনের শাসন ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে-আইনমন্ত্রী
    আইনের শাসন ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে নিজ [আরও বিস্তারিত পড়ুন]
  • মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর
    মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ