সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home দেশ

পটুয়াখালী-৩ আসনে স্বতন্ত্র প্রার্থীর প্রচার মাইক ভাঙচুরের অভিযোগ 

প্রকাশক by প্রকাশক
December 20, 2023
in দেশ
0
পটুয়াখালী-৩ আসনে স্বতন্ত্র প্রার্থীর প্রচার মাইক ভাঙচুরের অভিযোগ 
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter
পটুয়াখালী-৩ আসনে স্বতন্ত্র প্রার্থীর প্রচার মাইক ভাঙচুরের অভিযোগ 
 
পটুয়াখালী প্রতিনিধি।।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী ৩ (দশমিনা-গলাচিপা) আসনে স্বতন্ত্র প্রার্থী রাষ্ট্রপতির সাবেক সামরিক সচিব এবং বিজিবি’র মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) আবুল হোসেনের ঈগল মার্কার প্রচার মাইক ভাঙচুরের অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর দশমিনা উপজেলার বেতাগী সানকিপুর  ইউনিয়নের  ঠাকুরের হাট এলাকায় এ ঘটনা ঘটে।
 
ওই এলাকার প্রত্যক্ষদর্শীরা জানান, লেফটেন্যান্ট জেনারেল (অব.) আবুল হোসেন এর  ঈগল মার্কার প্রচারের সময় গাড়ি ও মাইক স্থানীয় কয়েকজন যুবক ভাঙচুরের ঘটনা ঘটায় । 
 
প্রচার মাইকের রিক্সা চালক মো. হাসনাইন বলেন, আমি বেতাগী বাজার দিয়ে নির্বাচনী প্রচার করে ঠাকুরেরহাটে আসলে দেখি ওইখানে নৌকার মিছিল হয় তখন আমি তাৎক্ষণিক আমার প্রচার মাইক বন্ধ করি। তখন নৌকার মিছিলের কয়েকজন ভাইয়েরা  আমাকে এসে বলে এটা কোন গ্রুপের  মাইক প্রচার করস। তখন আমি বলি  ঈগল মার্কার।
 
পরে  তারা বলে নৌকা ছাড়া কোন প্রার্থীী প্রচার  চলবেনা, এসব কথা বলে আমাকে চার-পাঁচজনে এলোপাতাড়িভাবে মারতে থাকে এবং আমার রিক্সা ও  মাইক ভেঙ্গে ফেলায়, পরে আমার হাত থেকে আমার এন্ড্রয়েড মোবাইলটি ছিনিয়ে নিয়ে যায়।
 
পরে তারা চলে যাওয়ার পরে ওই গ্রামের স্থানীয় এক চাচার কাছে তাদের নাম জানতে পারি শাহিন  ও বর্তমান এমপি সাহেবের সাথে থাকে  ছাত্রলীগের  জুলহাস। বাকিদের নাম জানতে পারিনায়। পরে আমি দশমিনার যারা স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে দায়িত্ব ছিল তাদেরকে বিষয়টি জানাই।
 
এ বিষয়ে দশমিনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট  ইকবাল মাহমুদ লিটন বলেন,  এরকমের ন্যাক্কারজনক ঘটনা বিষয় উপজেলা নির্বাহী অফিসার  ও রিটার্নিং কর্মকর্তা পুলিশকে জানাবো। আমাদের যারা কর্মী সমর্থক আছে তাদেরকে ধৈর্য ধারণ করার জন্য আমি আহবান জানাচ্ছি যেন পাল্টা কোন প্রতিক্রিয়া না হয়  আমরা আইনিভাবে  প্রতিরোধ করার চেষ্টা করব।
 
এ বিষয়ে দশমিনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.নুরুল ইসলাম মজুমদার বলেন, ঘটনা শুনে তাৎক্ষণিক  ওইখানে  আমাদের দুইজন পুলিশ গেছে। এই বিষয়ে আমাদের তদন্ত চলতেছে।  আমরা এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে  তদন্ত করবো।  আমি এ বিষয়ে সহকারী  রিটার্নিং অফিসারকে জানিয়েছি ।
Previous Post

নরসিংদীতে ছাত্রলীগের আহবায়ক গ্রেফতার

Next Post

পটুয়াখালীতে গলায় ফাঁস দিয়ে শিক্ষার্থীর আত্নহত্যা

প্রকাশক

প্রকাশক

Next Post
পটুয়াখালীতে গলায় ফাঁস দিয়ে শিক্ষার্থীর আত্নহত্যা

পটুয়াখালীতে গলায় ফাঁস দিয়ে শিক্ষার্থীর আত্নহত্যা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • আসিয়ানের সাথে বাংলাদেশের সম্পর্ক আরো উচ্চতায় নিতে সরকার অঙ্গীকারবদ্ধ -মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী
    আসিয়ানের সাথে বাংলাদেশের সম্পর্ক আরো উচ্চতায় নিতে [আরও বিস্তারিত পড়ুন]
  • নিউজিল্যান্ডের সমর্থন চায় বাংলাদেশ: আরসিইপি সদস্যপদ, এলডিসি উত্তরণে ৩ বছর সময় বৃদ্ধি ও দ্বিপাক্ষিক এফটিএ
    নিউজিল্যান্ডের সমর্থন চায় বাংলাদেশ: আরসিইপি সদস্যপদ, [আরও বিস্তারিত পড়ুন]
  • নিউজিল্যান্ডের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে বাংলাদেশের নতুন উদ্যোগ
    নিউজিল্যান্ডের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে [আরও বিস্তারিত পড়ুন]
  • চলতি অর্থবছরে রাষ্ট্রীয় সম্মানী ভাতার আওতায় আসছে ৮৬,৭০৯টি ধর্মীয় প্রতিষ্ঠান
    চলতি অর্থবছরে রাষ্ট্রীয় সম্মানী ভাতার আওতায় আসছে [আরও বিস্তারিত পড়ুন]
  • প্রতিটি শিক্ষার্থীকে একটি করে গাছ লাগানোর আহ্বান প্রতিমন্ত্রী আমিনুল হকের
    প্রতিটি শিক্ষার্থীকে একটি করে গাছ লাগানোর আহ্বান [আরও বিস্তারিত পড়ুন]
  • বিএনপির সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক: বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা
    বিএনপির সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক: বাংলাদেশের [আরও বিস্তারিত পড়ুন]
  • বাণিজ্য ও অর্থনৈতিক বিশ্লেষণে এআই ব্যবহার নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে প্রশিক্ষণ
    বাণিজ্য ও অর্থনৈতিক বিশ্লেষণে এআই ব্যবহার নিয়ে বাণিজ্য [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ