সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home বিজ্ঞান

পটুয়াখালীতে পালিত হয়েছে রাখাইনদের প্রবারণা পুর্নিমায় ফানুস উৎসব

প্রকাশক by প্রকাশক
October 18, 2024
in বিজ্ঞান, বিনোদন, বিশেষ সংবাদ
0
পটুয়াখালীতে পালিত হয়েছে রাখাইনদের প্রবারণা পুর্নিমায় ফানুস উৎসব
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter
পটুয়াখালীতে পালিত হয়েছে রাখাইনদের প্রবারণা পুর্নিমায় ফানুস উৎসব
 
নিজস্ব প্রতিবেদক:
পটুয়াখালীর কুয়াকাটায় বর্নিল আয়োজনের মধ্যদিয়ে পালিত হয়েছে রাখাইন সম্প্রদায়ের বড় ধর্মীয় অনুষ্ঠান শুভ প্রবারণা পুর্নিমা উৎসব। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল থেকে শুরু হয় এ উৎসবের আনুষ্ঠানিকতা। শুভ প্রবারণা উৎসব উপলক্ষে বৃহস্পতিবার  থেকে তিনদিন ব্যাপী রাখাইন পাড়ার আকাশে রঙিন ফানুস উড়িয়ে উৎসবে মেতেছে রাখাইনরা। বর্নিল সাজে সেজেছে বৌদ্ধ বিহার গুলো। মোমবাতি প্রজ্বলন, আতশবাজি নানা আয়োজন করা হয়। গভীর রাত পর্যন্ত চলে ফানুস উৎসব।
 
এ উৎসবকে ঘিরে রাখাইন তরুণ তরুণী শিশুরা নাচে গানে মাতিয়ে তুলে বৌদ্ধ বিহার গুলো। কুয়াকাটা আগত পর্যটক দর্শনার্থীরা ফানুস উৎসব দেখতে ভীড় জমায় বৌদ্ধ বিহার গুলোতে। সেনাবাহিনীর উপস্থিতিতে কড়া নিরাপত্তার মধ্যদিয়ে পালিত হয় ফানুস উৎসব। কুয়াকাটা কলাপাড়ার রাখাইন পাড়া গুলোতে শত শত রং বে রঙ্গের ফানুস উড়ানো হয়।
 
এ উৎসবকে ঘিরে রাখাইন পাড়ায় পাড়ায় চলছে নানা রকম বাহারি পিঠা-পায়েস তৈরীর উৎসব।শুভ প্রবারণা উপলক্ষ্যে পটুয়াখালী জেলার কলাপাড়া কুয়াকাটা উপকূলীয় এলাকার রাখাইন পল্লীতে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।
 
বৌদ্ধ ভিক্ষু সূত্রে জানা গেছে, বৌদ্ধ ধর্ম অনুযায়ী আষাঢ়ী পূর্ণিমাতে বৌদ্ধ ভিক্ষুদের বর্ষাব্রত শুরু হয়ে এ পূর্ণিমাতে শেষ হয়। কার্তিকের এ পূর্ণিমার তিথিতে কুয়াকাটার রাখাইন সম্প্রদায় প্রবারণা উৎসব পালন করেন। এ সময় বৌদ্ধ বিহারগুলোতে ৩ দিন ব্যাপী গৌতম বুদ্ধের স্মরণে বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান সম্পাদন করা হয়। রাতে আকাশে উড়ানো হয় নানা রঙের ফানুস। এ দিনে রাখাইনরা আপ্যায়ন, অভিলাস পূরণ, ধ্যান শিক্ষা ও কর্মসম্পাদনের লক্ষ্যে প্রতিদিন সকালে পরিস্কার পোশাকে বিভিন্ন বিহারে গমন করে পুজা অর্চনা করেন।
 
রাখাইনদের ধর্মজাযক গৌতম বুদ্ধ মূলত একজন শাসক ছিলেন। এক পর্যায়ে তিনি বুঝতে পারেন তাকে পৃথিবীতে পাঠানো হয়েছে ধর্ম প্রচারের কাজে। তাই সংসার জীবনের মায়া বিসর্জন দিয়ে ধর্ম প্রচারের জন্য আত্মনিয়োগ করেন নিজেকে। তিনি নিজ গৃহ ত্যাগ করে ভারতের কপিলা বস্তু নামক স্থানে পূণ্যকর্ম সম্পাদন করেন। পরে গৃহে প্রত্যাবর্তন করলে অনেকে তাঁর প্রতি বিশ্বাস স্থাপন করতে পারেনি। তখন এক পরীক্ষায় অবতীর্ণ হন তিনি। নিজের চুল তলোয়ার দিয়ে কেটে আকাশে ছুঁড়ে মেরেছিলেন। সে চুল আর পৃথিবীতে ফিরে আসেনি। আকাশেই অদৃশ্য হয়ে যায়। গৌতম বুদ্ধ সেই পরীক্ষায় সফল হয়েছিলেন। গৌতম বুদ্ধকে স্মরণ করতে বৌদ্ব ধর্মাবলম্বীরা প্রতি বছর এ সময় ফানুস উড়িয়ে এবং ধর্মীয় নানা আয়োজনের মাধ্যমে গৌতম বুদ্ধকে স্মরণ করে আসছে।
 
মিশ্রিপাড়া সীমা বৌদ্ধ বিহারের পুরোহিত উত্তম ভিক্ষু বলেন, ‘বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব এ প্রবারণা পূর্ণিমা। এই দিন গৌতম বুদ্ধ ধর্ম প্রচার শুরু করেন। এ কারণে এই দিনটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।’
 
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, ‘এটি রাখাইনদের উৎসব হলেও বর্তমানে সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে। শুভ প্রবারণা পূর্নিমা উপলক্ষে প্রতিটি পাড়ায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। নিরাপত্তার জন্য পুলিশ ও সেনা সদস্যদের টহল অব্যাহত রয়েছে। 
Previous Post

পিটার হাস্‌কে নিয়ে অস্বস্তির কথা বাইডেন প্রশাসনকে জানিয়েছিল হাসিনা সরকার

Next Post

কুয়াকাটায় নিন্মচাপ ও পুর্নিমার জো’য়ের প্রভাবে উত্তাল সমুদ্রে পর্যটকদের আনন্দ উল্লাস

প্রকাশক

প্রকাশক

Next Post
কুয়াকাটায় নিন্মচাপ ও পুর্নিমার জো’য়ের প্রভাবে উত্তাল সমুদ্রে পর্যটকদের আনন্দ উল্লাস

কুয়াকাটায় নিন্মচাপ ও পুর্নিমার জো'য়ের প্রভাবে উত্তাল সমুদ্রে পর্যটকদের আনন্দ উল্লাস

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
    আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে [আরও বিস্তারিত পড়ুন]
  • উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসক-ফার্মাসিস্টদের সমন্বিতভাবে কাজ করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
    উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে [আরও বিস্তারিত পড়ুন]
  • জনগণের আস্থা ও সহযোগিতাই সরকারের শক্তি: এলজিআরডি মন্ত্রী
    জনগণের আস্থা ও সহযোগিতাই সরকারের শক্তি: এলজিআরডি [আরও বিস্তারিত পড়ুন]
  • ‎নদীর তীর রক্ষা কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে-পানিসম্পদ মন্ত্রী
    ‎নদীর তীর রক্ষা কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে [আরও বিস্তারিত পড়ুন]
  • রাস্তার কাজে যেন অনিয়ম না হয়, কেউ চাঁদা চাইলে থানায় সোপর্দ করবেন: ধর্মমন্ত্রী কায়কোবাদ
    রাস্তার কাজে যেন অনিয়ম না হয়, কেউ চাঁদা চাইলে থানায় [আরও বিস্তারিত পড়ুন]
  • আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী
    আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি [আরও বিস্তারিত পড়ুন]
  • জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ
    জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ