সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home কুষ্টিয়া

পদ্মায় মাছ সংকট; বিপাকে জেলেরা

প্রকাশক by প্রকাশক
November 17, 2022
in কুষ্টিয়া, জাতীয়, ফিচার
0
পদ্মায় মাছ সংকট; বিপাকে জেলেরা
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

স্টাফ রিপোর্টার:


তিন সপ্তাহ নিষেধাজ্ঞার পর অবশেষে পদ্মায় মাছ ধরতে নেমেছে জেলেরা।যাদের একমাত্র জীবন জীবিকার প্রধান পথ হল মাছ ধরা। কিন্তু সন্তুষ্ট জনক ভাবে বর্তমানে জেলেদের জালে তেমন মাছ ধরা পড়ছে না খুব কম জেলের ভাগ্যে ৪/৫ টি ইলিশ জুটছে। কিন্তু তাও আকারে ছোট। অন্যান্য মাছেরও দেখা মিলছে না তেমন; ফলে হতাশায় দিনযাপন করছে জেলেরা।

কলুর বলদের ন্যায় একটানা দিনরাত চেষ্টা করে বেড়াচ্ছে মাছ ধরার জন্য কিন্তু তাদের জালে ধরা পড়ছে-চিংড়ি, বাঁশপাতা,পিয়ালি, কাচকি,ঘেরে, রিটা, বেলে, বাতাসি ও বাচা মাছ। তাও পরিমাণে খুব সামান্য। যে পরিমাণ মাছ ধরা পড়ছে তাতে নৌকা, জালের খরচ উঠছে না তো বটেই এবং তা দিয়ে তারা কিভাবে তাদের প্রতিদিনের খরচ মেটাবে এই বিষয়ে তারা নিয়মিত চিন্তিত।
আজ সকাল ৬ টায় পদ্মার তালবাড়িয়া বালুরঘাট অঞ্চলে গিয়ে দেখা যায় এই করুণ দৃশ্য। রাতভর জেলেরা মাছ ধরার কাজে ব্যস্ত থেকে সকালবেলায় একে একে নৌকা নিয়ে ঘাটে ফিরছেন। সারারাত জালে পড়া মাছ দেখে জেলেরাই হতাশ কারণ এ মাছ বিক্রি করে তাদের হাজীরাই তো হবে না।

শামুখীয়া জেলে পল্লীর লালন সত্য কন্ঠকে বলেন এবার পদ্মায় কোন ইলিশ নেই বললেই চলে হঠাৎ এক দুইটা ধরা পড়ছে অন্যান্য মাছের সাথে । লালন আরো বলেন ছোটবেলা থেকে বাপ-দাদার সাথে অন্যান্য কর্মের পাশাপাশি নদীতে মাছ ধরছি। মাছের এমন অকাল এর আগে কখনো দেখিনি মাছ।না পেয়ে আমরা যে কষ্টে আছি তা বলে বোঝাতে পারবো না।

শাড়ার ব্রিজের পাশে ৫ নম্বর ঘাটের জেলে আমিরুল ইসলাম মন্ডল “সত্য কন্ঠ”কে জানান একটি নৌকাতে চার থেকে পাঁচজন মিলে সারাদিন মাছ ধরে জাল, নৌকা ও শ্যালো মেশিনের ইঞ্জিনের খরচ মেটানো শেষে জেলেদের ১৫০ থেকে ২৫০ টাকা হয়।

জেলেরা আরো বলেন, আমরা সরকারের নিষেধাজ্ঞার পর অনেক আশা নিয়ে নদীতে মাছ ধরতে নেমেছি কিন্তু আমরা সবাই এখন হতাশাগ্রস্ত আমরা এনজিও থেকে ঋণ নিয়ে নৌকাও জাল কিনেছি মাছ ধরে এটা বিক্রি করে পরিশোধ করতে হবে কিন্তু এবার মাছ ধরতে আমাদের খাওয়ার টাকায় হচ্ছে না কিভাবে ঋন পরিশোধ করব?


সাড়ার ব্রিজ সংলগ্ন সাড়া মৎস্য সমবায় সমিতির সভাপতি আবুল কাশেম বলেন, এ ঘাটে জেলেরা প্রায় ৫০০ জন,এখানকার জেলেরা বিভিন্ন ধরনের মাছ ধরে থাকেন। বর্তমানে খুব একটা মাছ ধরা পড়ছে না তাদের জালে। সারারাত পাঁচ জন জেলে নৌকায় জাল টেনে ৫ কেজি মাছ ধরতে পারছে না। কিন্তু অন্যান্য সময় সারা রাতে ১৫ থেকে ২০ কেজি মাছ ধরা পড়তো এমন দুর্দিন জেলেদের আমি আগে কখনো দেখিনি।

Previous Post

 ভাঙ্গায় ৪০ টি পরিবারের মাঝে প্রধান মন্ত্রীর উপহারের ঘরের চাবি হস্তান্তর

Next Post

টাঙ্গাই‌লে পরীক্ষাকেন্দ্রে দায়িত্বপালনের সময় শিক্ষা কর্মকর্তার মৃত্যু

প্রকাশক

প্রকাশক

Next Post

টাঙ্গাই‌লে পরীক্ষাকেন্দ্রে দায়িত্বপালনের সময় শিক্ষা কর্মকর্তার মৃত্যু

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • সাংহাইয়ে ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স ২০২৬’-এ যোগ দিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী
    সাংহাইয়ে ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স [আরও বিস্তারিত পড়ুন]
  • মাদকমুক্ত ও মানবিক বাংলাদেশ গড়তে খেলাধুলায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার-
    মাদকমুক্ত ও মানবিক বাংলাদেশ গড়তে খেলাধুলায় সর্বোচ্চ [আরও বিস্তারিত পড়ুন]
  • মানিকগঞ্জে রথযাত্রার উদ্বোধন করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী
    মানিকগঞ্জে রথযাত্রার উদ্বোধন করলেন বেসামরিক বিমান [আরও বিস্তারিত পড়ুন]
  • সংকট কাটিয়ে অর্থনীতি ঘুরে দাঁড়াবে, পোশাক শিল্প হবে সহযাত্রী: স্থানীয় সরকার মন্ত্রী
    সংকট কাটিয়ে অর্থনীতি ঘুরে দাঁড়াবে, পোশাক শিল্প হবে [আরও বিস্তারিত পড়ুন]
  • আমাদের মূল লক্ষ্যই হচ্ছে মানুষের কল্যাণ করা–সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন
    আমাদের মূল লক্ষ্যই হচ্ছে মানুষের কল্যাণ করা–সমাজ [আরও বিস্তারিত পড়ুন]
  • চট্টগ্রামের বন্যাদুর্গত ১৫০০ পরিবারের পাশে রিজভী আহম্মেদ ও প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
    চট্টগ্রামের বন্যাদুর্গত ১৫০০ পরিবারের পাশে রিজভী [আরও বিস্তারিত পড়ুন]
  • (no title) Post 42577
    সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দীন সরকারের মৃত্যুতে [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ