সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home Uncategorized

পলাশবাড়ীতে বিএডিসি’র কর্মকর্তার বিরুদ্ধে সেচ লাইসেন্স প্রদানে অনিয়মের অভিযোগ

প্রকাশক by প্রকাশক
January 26, 2023
in Uncategorized
0
পলাশবাড়ীতে বিএডিসি’র কর্মকর্তার বিরুদ্ধে সেচ লাইসেন্স প্রদানে অনিয়মের অভিযোগ
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

সিরাজুল ইসলাম রতন পলাশবাড়ী (গাইবান্ধা)প্রতিনিধিঃ— বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) পলাশবাড়ী উপজেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপসহকারী প্রকৌশলী (ক্ষুদ্র সেচ) মোঃ আল জোবায়ের আছিব এর বিরুদ্ধে সরকারি সেচ প্রকল্পে ব্যাপক অনিয়ন ও দূর্ণীতির অভিযোগ উঠেছে।

১৬ অক্টোোরব ২০২২ ইং তারিখে এবং বতর্মান বছরের জানুয়ারিতে ওই কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও ঘুষ দূর্ণীতির অভিযোগ এনে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগিরা।

জানাগেছে, বর্তমান সরকার কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষে ভর্তূকীর মাধ্যমে স্বল্প খরচে প্রতিটি এলাকায় কৃষকের নিজ জমিতে নির্দিষ্ট পরিমান দূরত্বে গভীর নলকূপ স্থাপন করে দিচ্ছেন।

এজন্য বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের অফিসে নলকূপ স্থাপনের লাইসেন্সের জন্য আবেদন করতে হয় কৃষকদের। আবেদন করার পর বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সরেজমিন পরিদর্শনের পর তদন্ত প্রতিবেদন উপজেলা সেচ কমিটির নিকএ দাখিল করার নিয়ম রয়েছে।

সেচ কমিটির সদস্যদের মধ্যে সভাপতি হিসেবে দায়িত্বে রয়েছেন পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কামরুজ্জামান নয়ন এবং সদস্য সচিব হিসেবে রয়েছেন বিএডিসি অফিসের পলাশবাড়ী উপজেলার দায়িত্বপ্রাপ্ত উপসহকারী প্রকৌশলী (ক্ষুদ্র সেচ) এছাড়াও এছাড়াও এই কমিটির সদস্য হিসেবে রয়েছেন আরো ৫ জন সরকারি কর্মকর্তা।

কিন্তু অভিযোগ রয়েছে সেচ কমিটির সদস্য সচিব বিএডিসি অফিসের কর্মকর্তা আল জোবায়ের আছিব সরেজমিন তদন্ত না করেই এবং সরকারি নিয়ম না মেনেই ঘুষ বাণিজ্যের মাধ্যমে অবৈধভাবে সেচ সংযোগের ছাড়পত্র দিয়েছেন।

অনুসন্ধানে জানাগেছে, চলতি ইরি-বোরো মৌসুমে পলাশবাড়ী উপজেলায় গভীর নলকূপ স্থাপনের জন্য স্থানীয় কৃষকেরা আবেদন করেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) সেচ পলাশবাড়ী অফিসে।

উপজেলার পবনাপুর ইউনিয়নের পূর্ব ফরিদপুর গ্রামের আয়তাল হকের ছেলে শাহিন মিয়া জানান, আমার লাইসেন্স নং অ /৩৫২,মৌজা পূর্ব ফরিদপুর,জে,এল,নং ৯৮,খতিয়ান নং ৭৭০,দাগ নং ২৪৫৯।

২০১৩ সালের ৭ জুলাই মাসে যথানিয়মে সরকারি বরাদ্দের নলকূপ (সেচ) স্থাপনের অনুমোদন পাওয়ার পর আমাকে বিদ্যুৎ সংযোগ প্রদান করে কর্তৃপক্ষ।

আমি লাইসেন্স পাওয়ার পর অদ‍্যাবধি ৬/৭/২০২৩ ইং পযর্ন্ত লাইসেন্স নবায়নও করেছি। কিন্তু আমার নলকূপের ২০০ গজ দূরত্বে মৃত আবুল কাশেমের ছেলে আব্দুল লতিফকে নিয়মবহিভূতভাবে নতুন লাইসেন্স প্রদান করা হয়েছে। অথচ তার বোডিং নেই, বিদ‍্যুৎ সংযোগও নেই। আমি গাইবান্ধা পল্লী বিদ‍্যুৎ সমিতিতে এব‍্যাপারে একটি অভিযোগ দায়ের করেছি।

তিনি অভিযোগ করে বলেন,আমার নিয়মিত লাইসেন্স থাকা সত্বেও আমার পাশে আর একজন নিয়মবহিভূতভাবে কিভাবে লাইসেন্স প্রদান করা হয়েছে তা আমার বোধগম্য নয়।

এদিকে কিশোরগাড়ী ইউনিয়নের চকবালা গ্রামের রাম লগিনার ছেলে কৃষক শ্রী মন্টু জানান, আমার পাশে তেকানী গ্রামের আবু বক্করের ছেলে সাফিউল ভূয়া খারিজ,খতিয়ান দেখে সেচ সংযোগ গ্রহণ করেছেন। যাহার লাইসেন্স নম্বর অ/১০৮৬,মৌজা, চকবালা,জেএল নং-

৩,খতিয়ান,৪৪২,দাগ নং -২২৩। সে এই লাইসেন্স দিয়ে আমার আবেদনকৃত মৌজা চকবালা,জে,এল নং-৩,খতিয়ান ৪৪১,দাগ নং-১৩৪ এর পাশের ১৩৭ দাগে রাতের অন্ধকারে বোডিং করে সেচ সংযোগ গ্রহণ করে। সাফিউলের বোডিংকৃত দাগ হতে ৭৪০

ফুট দুরে আব্দুল কাদের নামে একটি সেচ পাম্প চলমান। যাহার লাইসেন্স নং অ/৯৪৫,মৌজা তেকানী,জে,এল নং-২,খতিয়ান নং ১২৫/৪১,দাগ নং ৫৪৯,(সাবেক দাগ) ৯৩৮(হাল দাগ)। অভিযোগকারীর অনেক পরে সাফিউল আবেদন করে লাইসেন্স পায়।

তবে বিএডিসি কর্মকর্তা ঘুষ ও দূর্ণীতির কাছে শুধু কৃষক মন্টুই জিম্মি নয়, তাদের মতো আরো অনেকে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে এসব বিষয়ে লিখিত অভিযোগ করেছেন।

অন্য অভিযোগকারীরা হলেন, পবনাপুর ইউনিয়নের পূর্ব ফরিদপুর গ্রামের মৃত চাঁদ মিয়ার ছেলে বাবলু মিয়া। তিনি জানান,উপজেলা বিএডিসি কর্মকর্তা তার লাইসেন্স ভূয়া আখ্যায়িত করে তার লাইসেন্স বাতিলের হুমকি প্রদান করেছেন। তিনি ২৫/১/২০২১ সালে অ/১০৪২ লাইসেন্স প্রাপ্ত হয়ে অদ‍্যাবধি সেচকার্য‍্য চালিয়ে আসিতেছেন। তার লাইসেন্স নবায়ন ২৭/১২/২৩

ইং পযর্ন্ত। এদিকে বেতকাপা ইউনিয়নের মোস্তফাপুর গ্রামে মৃত, ইচাহাক আলীর ছেলে রুহুল আমিন এবং আব্দুল জলিলের ছেলে আলমগীর ও লেবু ২০/২৫ বছর থেকে নিয়মিত সেচকার্য‍্য চালিয়ে আসিতেছেন। কিন্তু যেকোন কারণে তারা লাইসেন্স করেননি। উপজেলা সেচ

কমিটি তাদেরকে লাইসেন্স করার জন‍্য চিঠি প্রদান করেন। এমনতাবস্থায় তাদের আবেদনের সুযোগ না দিয়ে গোপনে একই জায়গায় প্রতিবেশী রকিব উদ্দিনের ছেলে লালুকে লাইসেন্স প্রদান করা হয়েছে। যা বতর্মান দ্বন্দ্বে পরিণত হয়েছে।

তবে এ ব্যাপারে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) পলাশবাড়ী উপজেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপসহকারী প্রকৌশলী (ক্ষুদ্র সেচ) আল জোবায়ের আছিব বলেন, সেচ কমিটির মিটিংয়ে এব‍্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

উপজেলা সেচ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন জানান, এব‍্যাপারে তদন্ত পূর্বক ব‍্যবস্থা গ্রহণ করা হবে।

Previous Post

সাদুল্লাপুরে গলায় ফাস দিয়ে
কলেজ ছাত্রের আত্মহত্যা

Next Post

পলাশবাড়ীতে কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এ্যাড উম্মে কুলসুম স্মৃতি -এমপিকে ফুলেল শুভেচ্ছো

প্রকাশক

প্রকাশক

Next Post
পলাশবাড়ীতে কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এ্যাড উম্মে কুলসুম স্মৃতি -এমপিকে ফুলেল শুভেচ্ছো

পলাশবাড়ীতে কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এ্যাড উম্মে কুলসুম স্মৃতি -এমপিকে ফুলেল শুভেচ্ছো

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • ধর্মীয় সম্প্রীতির ঐতিহ্য অক্ষুন্ন রাখতে হবে: বাণিজ্যমন্ত্রী
    ধর্মীয় সম্প্রীতির ঐতিহ্য অক্ষুন্ন রাখতে হবে: [আরও বিস্তারিত পড়ুন]
  • প্ল্যানের ব্যত্যয় ঘটিয়ে যারা বিল্ডিং করেছেন তাদের জন্য বিধিমালা হচ্ছে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
    প্ল্যানের ব্যত্যয় ঘটিয়ে যারা বিল্ডিং করেছেন তাদের জন্য [আরও বিস্তারিত পড়ুন]
  • সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করতে হবে-প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
    সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধভাবে দায়িত্ব [আরও বিস্তারিত পড়ুন]
  • আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
    আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে [আরও বিস্তারিত পড়ুন]
  • উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসক-ফার্মাসিস্টদের সমন্বিতভাবে কাজ করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
    উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে [আরও বিস্তারিত পড়ুন]
  • জনগণের আস্থা ও সহযোগিতাই সরকারের শক্তি: এলজিআরডি মন্ত্রী
    জনগণের আস্থা ও সহযোগিতাই সরকারের শক্তি: এলজিআরডি [আরও বিস্তারিত পড়ুন]
  • ‎নদীর তীর রক্ষা কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে-পানিসম্পদ মন্ত্রী
    ‎নদীর তীর রক্ষা কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ