সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home ফিচার

পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে অভিযান জোরদার করা হবে

প্রকাশক by প্রকাশক
January 7, 2025
in ফিচার
0
পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে অভিযান জোরদার করা হবে
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter

পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে অভিযান জোরদার করা হবে

আলী আহসান রবি
ঢাকা (০৭ জানুয়ারি, ২০২৫ খ্রি.):

পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে অভিযান জোরদার করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। পুলিশ, র‌্যাব, সশস্ত্র বাহিনী-সহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অংশগ্রহণে পরিচালিত এ অভিযানের সংখ্যাও আরো বৃদ্ধি করা হবে।

আজ দুপুরে রাজধানীর বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পলিথিন শপিং ব্যাগের উৎপাদন/ব্যবহার নিষেধাজ্ঞা কার্যকর করতে এবং পরিচালিত অভিযানকে আরও ফলপ্রসূ করতে প্লাস্টিক শিল্প সংশ্লিষ্ট উৎপাদক, ব্যবসায়ী ও রপ্তানিকারক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পুলিশ ও এনটিএমসি) নাসির-উদ-দৌলা এ সিদ্ধান্তের কথা জানান।

নাসির-উদ-দৌলা জানান, পলিথিন শপিং ব্যাগের ব্যবহার নিষিদ্ধকরণ কিভাবে কার্যকর করা যায় এবং এ সংক্রান্ত অভিযান কিভাবে আরো জোরদার ও কার্যকর করা যায়- এ বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়েছে। তিনি বলেন, এই পলিথিনের বন্ধ করার ক্ষেত্রে সরকারের পাশাপাশি জনগণ ও বিভিন্ন স্টেকহোল্ডারদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এজন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চাওয়া হয়েছে।

অতিরিক্ত সচিব (পুলিশ ও এনটিএমসি) বলেন, প্রাথমিকভাবে আমাদের সুপার শপগুলোতে যে পলিথিন শপিং ব্যাগগুলো ব্যবহৃত হয়, সেগুলোর উৎপাদন বন্ধ করা হবে এবং বাজারে যেসব পলিথিন শপিং ব্যাগ ব্যবহৃত হয় সেগুলোর ব্যবহার নিষিদ্ধকরণ কার্যকর করা হবে। পর্যায়ক্রমে অন্যান্য ধরনের নিষিদ্ধ পলিথিন পণ্য বন্ধ করা হবে।

প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ) তপন কুমার বিশ্বাস বলেন, পলিথিনের বিকল্প আমরা দেখছি। বস্ত্র ও পাট মন্ত্রণালয় ইতিমধ্যে বিভিন্ন পরিবেশবান্ধব শপিং ব্যাগ উৎপাদনের উদ্যোগ গ্রহণ করেছে। তাছাড়া বেসরকারিভাবেও বিভিন্ন পরিবেশবান্ধব শপিং ব্যাগ উৎপাদন হচ্ছে। তিনি বলেন, আজকের সভায় পলিথিন ব্যাগের উৎপাদনকারী, রপ্তানিকারক ও ব্যবসায়ী প্রতিনিধিরা প্রতিশ্রতি দিয়েছে যে সরকারের নির্দেশনা তারা প্রতিপালন করবেন এবং আমাদের পক্ষ থেকেও তাদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেয়া হয়েছে।

মতবিনিময় সভায় স্বরাষ্ট্র এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক এসোসিয়েশন, বাংলাদেশ প্লাস্টিক প্যাকেজিং রোল ম্যানুফ্যাকচারার্স ওনার্স এন্ড ট্রেড এসোসিয়েশন এবং বাংলাদেশ প্লাস্টিক ব্যবসায়ী সমিতির প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, পলিথিন শপিং ব্যাগের ওপর বিদ্যমান নিষেধাজ্ঞার আলোকে এর ব্যবহার বন্ধ করতে গত ০১ নভেম্বর ২০২৪ তারিখ হতে সারাদেশে অভিযান পরিচালিত হচ্ছে।

Previous Post

সেবা প্রদানে  স্বতঃস্ফূর্ত নাহলে শাস্তি: সিনিয়র সচিব

Next Post

বাস্তবমুখী সকল সহযোগিতা নিশ্চিত করা হবে চাল আমদানিকারক ও ব্যবসায়ীদের উদ্দেশ্যে বাণিজ্য উপদেষ্টা

প্রকাশক

প্রকাশক

Next Post
বাস্তবমুখী সকল সহযোগিতা নিশ্চিত করা হবে চাল আমদানিকারক ও ব্যবসায়ীদের উদ্দেশ্যে বাণিজ্য উপদেষ্টা

বাস্তবমুখী সকল সহযোগিতা নিশ্চিত করা হবে চাল আমদানিকারক ও ব্যবসায়ীদের উদ্দেশ্যে বাণিজ্য উপদেষ্টা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টার সাথে ভারতীয় হাইকমিশনার এর সাক্ষাৎ
    প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টার সাথে ভারতীয় [আরও বিস্তারিত পড়ুন]
  • রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো ভূমিকা প্রয়োজন-স্বরাষ্ট্রমন্ত্রী
    রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনে আন্তর্জাতিক [আরও বিস্তারিত পড়ুন]
  • বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী
    বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: [আরও বিস্তারিত পড়ুন]
  • পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ এবং শান্তি ফিরিয়ে আনতে সরকারের সমন্বিত পরিকল্পনা রয়েছে- ব্যারিস্টার মীর হেলাল এমপি
    পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ [আরও বিস্তারিত পড়ুন]
  • স্বাস্থ্যমন্ত্রীর সাথে ফিলিপাইন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
    স্বাস্থ্যমন্ত্রীর সাথে ফিলিপাইন রাষ্ট্রদূতের সাক্ষাৎ [আরও বিস্তারিত পড়ুন]
  • টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর
    টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের [আরও বিস্তারিত পড়ুন]
  • গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনকল্যাণে অঙ্গীকারবদ্ধ নতুন বাংলাদেশ গড়ার আহ্বান সালাহউদ্দিন আহমদের
    গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনকল্যাণে অঙ্গীকারবদ্ধ নতুন [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ