সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home সারাবাংলা

পাট পণ্যের বহুমুখীকরণের উদ্যোগ নেওয়া হয়েছে : বাণিজ্য উপদেষ্টা

প্রকাশক by প্রকাশক
February 5, 2025
in সারাবাংলা
0
পাট পণ্যের বহুমুখীকরণের উদ্যোগ নেওয়া হয়েছে : বাণিজ্য উপদেষ্টা
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

পাট পণ্যের বহুমুখীকরণের উদ্যোগ নেওয়া হয়েছে : বাণিজ্য উপদেষ্টা

বিলাল হুসাইন, চিফ রিপোর্টার

কক্সবাজার : ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পাট পণ্যের বহুমুখীকরণের উদ্যোগ নেওয়া হয়েছে।পাট নিয়ে সমস্যার দ্রুত সমাধান করা হবে বলে আশ্বাস দিয়েছেন বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

গতকাল সন্ধ্যায় কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে এসো দেশ বদলাই-পৃথিবী বদলাই স্লোগান নিয়ে পাট অধিদপ্তর ও জেডিপিসি আয়োজিত ৪ দিনব্যাপী বহুমুখী পাটপণ্য মেলার উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন।

বস্ত্র ও পাট উপদেষ্টা বলেন, আমরা বিভিন্ন জায়গায় বৈচিত্র্যময় পাট মেলার আয়োজন করছি। কিছু দিন আগে বাণিজ্য মেলা সম্পন্ন হয়েছে। সেখান থেকে অনুপ্রাণিত হয়ে কক্সবাজারে মেলার আয়োজন করা হয়েছে। মেলায় অংশগ্রহণকারীরা খুশি এবং তারা প্রবৃদ্ধির আশা করছেন। সরকার তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করছে।

বিভাগীয় এবং জেলা পর্যায়ে আরও মেলার আয়োজন করা হবে উল্লেখ করে তিনি আরও বলেন, পাটের দ্রব্য তৈরির উপকরণ নিয়ে যে সমস্যা রয়েছে তা সমাধান করা হবে।

রমজানে দ্রব্যমূল্য বাড়বে না জানিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, সম্প্রতি একটি ব্যবসায়িক সম্মেলনে বিস্তারিত আলোচনা করা হয়েছে। সবাই একত্রে কাজ করছে। তাই আশা করছি, রমজানে বাজারে পণ্যের মূল্য কোনোভাবেই বাড়বে না। তেল, চিনি, খেজুর, ছোলা, মাছ, মুরগি, ডিম ও মৌসুমি সবজির সরবরাহ সঠিকভাবে করা হবে।

পাট অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) সত্যকাম সেন, জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন, পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ এসময় উপস্থিত ছিলেন।
এর আগে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং উদ্যোক্তাদের সাথে পাট পণ্যের সম্ভাবনা নিয়ে কথা বলেন।
উল্লেখ্য, এবারের বহুমুখী পাটপণ্য মেলায় ৩৩টি স্টল রয়েছে। আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সকলের জন্য উন্মুক্ত থাকবে।

 

Previous Post

বাংলাদেশ লাইভ এ্যান্ড চিল্ড ফুড এক্সপোর্টার্স এসোসিয়েশন এর প্রশাসক নিয়োগ

Next Post

শিক্ষার সাথে নৈতিকতার সংযোগ না ঘটলে মানুষ হওয়া যায় না -ধর্ম উপদেষ্টা

প্রকাশক

প্রকাশক

Next Post
শিক্ষার সাথে নৈতিকতার সংযোগ না ঘটলে মানুষ হওয়া যায় না -ধর্ম উপদেষ্টা

শিক্ষার সাথে নৈতিকতার সংযোগ না ঘটলে মানুষ হওয়া যায় না -ধর্ম উপদেষ্টা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • আসিয়ানের সাথে বাংলাদেশের সম্পর্ক আরো উচ্চতায় নিতে সরকার অঙ্গীকারবদ্ধ -মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী
    আসিয়ানের সাথে বাংলাদেশের সম্পর্ক আরো উচ্চতায় নিতে [আরও বিস্তারিত পড়ুন]
  • নিউজিল্যান্ডের সমর্থন চায় বাংলাদেশ: আরসিইপি সদস্যপদ, এলডিসি উত্তরণে ৩ বছর সময় বৃদ্ধি ও দ্বিপাক্ষিক এফটিএ
    নিউজিল্যান্ডের সমর্থন চায় বাংলাদেশ: আরসিইপি সদস্যপদ, [আরও বিস্তারিত পড়ুন]
  • নিউজিল্যান্ডের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে বাংলাদেশের নতুন উদ্যোগ
    নিউজিল্যান্ডের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে [আরও বিস্তারিত পড়ুন]
  • চলতি অর্থবছরে রাষ্ট্রীয় সম্মানী ভাতার আওতায় আসছে ৮৬,৭০৯টি ধর্মীয় প্রতিষ্ঠান
    চলতি অর্থবছরে রাষ্ট্রীয় সম্মানী ভাতার আওতায় আসছে [আরও বিস্তারিত পড়ুন]
  • প্রতিটি শিক্ষার্থীকে একটি করে গাছ লাগানোর আহ্বান প্রতিমন্ত্রী আমিনুল হকের
    প্রতিটি শিক্ষার্থীকে একটি করে গাছ লাগানোর আহ্বান [আরও বিস্তারিত পড়ুন]
  • বিএনপির সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক: বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা
    বিএনপির সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক: বাংলাদেশের [আরও বিস্তারিত পড়ুন]
  • বাণিজ্য ও অর্থনৈতিক বিশ্লেষণে এআই ব্যবহার নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে প্রশিক্ষণ
    বাণিজ্য ও অর্থনৈতিক বিশ্লেষণে এআই ব্যবহার নিয়ে বাণিজ্য [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ