সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home জাতীয়

পার্বত্য জনগোষ্ঠীর জীবন-জীবিকার উন্নয়নে সমন্বিত ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করতে হবে– পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

প্রকাশক by প্রকাশক
November 26, 2026
in জাতীয়
0
পার্বত্য জনগোষ্ঠীর জীবন-জীবিকার উন্নয়নে সমন্বিত ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করতে হবে– পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter

পার্বত্য জনগোষ্ঠীর জীবন-জীবিকার উন্নয়নে সমন্বিত ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করতে হবে– পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

চিফ রিপোর্টার:রাঙ্গামাটি, ১০ অগ্রহায়ণ (২৫ নভেম্বর):
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু, বলেছেন, পার্বত্য চট্টগ্রামের পানি, বন ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের পাশাপাশি পর্যটন শিল্পের বিকাশ এবং স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকার উন্নয়নে সমন্বিত ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করতে হবে। পাহাড়ের মাটিকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে এতে সোনা ফলানো সম্ভব। শুধু কফি ও কাজুবাদাম চাষের মাধ্যমেই এই অঞ্চলের অর্থনৈতিক চেহারা পাল্টে দেওয়া যাবে।
আজ রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মেলনকক্ষে জেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
সাচিং প্রু বলেন, পাহাড়ের নদী, ঝিরি, ছড়া ও জলাধারগুলো সচল রাখতে হলে পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ, বন সংরক্ষণ এবং পানির উৎসগুলো চিহ্নিত করে সুরক্ষার উদ্যোগ নিতে হবে। কারণ পার্বত্য অঞ্চলের পানির ওপর শুধু পাহাড়ি জনগোষ্ঠী নয়, সমতলের বৃহৎ জনগোষ্ঠীর জীবন-জীবিকাও নির্ভরশীল।
মন্ত্রী বলেন, পাহাড়ি জমিকে পরিকল্পিতভাবে কাজে লাগিয়ে কফি, কাজুবাদাম, লটকন, রাম্বুটান ও বিভিন্ন মসলা জাতীয় ফসলের চাষ সম্প্রসারণ করতে হবে। কৃষি মন্ত্রণালয়ের সহযোগিতায় পার্বত্য এলাকায় তামাক চাষে নিরুৎসাহিত করতে প্রণোদনা প্রদানের মাধ্যমে কাজুবাদাম, ইক্ষু ও কফি চাষে কৃষকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার উদ্যোগ নেওয়া প্রয়োজন। তিনি উল্লেখ করেন, বান্দরবানের থানচি ও রুমা উপজেলায় কাজুবাদাম উৎপাদনের উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে এবং চিম্বুক অঞ্চলে কফি চাষে আগ্রহ বাড়ছে। এসব কৃষিপণ্যের উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণে কৃষকদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।
কাপ্তাই লেকের গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় একটি সুস্পষ্ট ও স্থায়ী নীতিমালা প্রণয়ন করা প্রয়োজন। লেকের আশপাশের বসতি, পয়ঃনিষ্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়ন্ত্রণের পাশাপাশি পর্যটন খাতকে এগিয়ে নিতে দীর্ঘমেয়াদি ও পরিবেশবান্ধব প্রকল্প গ্রহণ করা হবে।
শিক্ষা ও বিদ্যুৎ সমস্যার সমাধানে সরকারের গৃহীত প্রকল্প বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য তিনি সংশ্লিষ্টদের আহ্বান জানান। এছাড়া শিক্ষার্থীদের মেধা বিকাশে তৃতীয়, চতুর্থ, ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে বৃত্তি পরীক্ষা পুনরায় চালুর বিষয়টি বিবেচনা করা যেতে পারে বলে তিনি মত দেন। এর মাধ্যমে শিক্ষার্থীরা নিয়মিত মেধা যাচাইয়ের সুযোগ পাবে এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার মান ও জবাবদিহিতা বাড়বে।
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৯৯ নং রাঙ্গামাটি আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান শেখ ছালেহ আহামদ, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খোন্দকার রিজাউল করিম, জেলা পরিষদ সদস্য মামুনুর রশিদ মামুন এবং রাঙ্গামাটির সিভিল সার্জন ডা. নূয়েন খীসা।

Previous Post

আগামী বছর স্বাস্থ্যখাতে অন্ধকার টানেল থেকে আলোর দেখা মিলবে: স্বাস্থ্যমন্ত্রী

Next Post

ফল, চাল, ভোজ্যতেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার, ফার্মেসী, বেকারী এবং হোটেল-রেস্তোরাঁয় দেশব্যাপী অভিযান

প্রকাশক

প্রকাশক

Next Post
ফল, চাল, ভোজ্যতেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার, ফার্মেসী, বেকারী এবং হোটেল-রেস্তোরাঁয় দেশব্যাপী অভিযান

ফল, চাল, ভোজ্যতেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার, ফার্মেসী, বেকারী এবং হোটেল-রেস্তোরাঁয় দেশব্যাপী অভিযান

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • ফল, চাল, ভোজ্যতেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার, ফার্মেসী, বেকারী এবং হোটেল-রেস্তোরাঁয় দেশব্যাপী অভিযান
    ফল, চাল, ভোজ্যতেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার, [আরও বিস্তারিত পড়ুন]
  • পার্বত্য জনগোষ্ঠীর জীবন-জীবিকার উন্নয়নে সমন্বিত ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করতে হবে– পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী
    পার্বত্য জনগোষ্ঠীর জীবন-জীবিকার উন্নয়নে সমন্বিত ও [আরও বিস্তারিত পড়ুন]
  • আগামী বছর স্বাস্থ্যখাতে অন্ধকার টানেল থেকে আলোর দেখা মিলবে: স্বাস্থ্যমন্ত্রী
    আগামী বছর স্বাস্থ্যখাতে অন্ধকার টানেল থেকে আলোর দেখা [আরও বিস্তারিত পড়ুন]
  • কুমিল্লার লাকসাম স্টেডিয়ামে গ্যালারি নির্মাণসহ পূর্ণাঙ্গ স্টেডিয়াম বাস্তবায়নের আশ্বাস যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর
    কুমিল্লার লাকসাম স্টেডিয়ামে গ্যালারি নির্মাণসহ [আরও বিস্তারিত পড়ুন]
  • নিরাপত্তার চাদরে ঢাকতে যাচ্ছে যশোহর শহর
    নিরাপত্তার চাদরে ঢাকতে যাচ্ছে যশোহর শহর;স্থাপন করা [আরও বিস্তারিত পড়ুন]
  • বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রীর সঙ্গে ইউএন ট্যুরিজমের মহাসচিবের দ্বিপাক্ষিক বৈঠকঃ
    বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রীর সঙ্গে ইউএন [আরও বিস্তারিত পড়ুন]
  • ​নদীর ক্যানভাসে শৈল্পিক নস্টালজিয়া ও চেতনার অবগাহন: বনানীর ঢাকা গ্যালারি থেকে ইন্টারকন্টিনেন্টালের ‘ফ্লেভারফুল বাংলাদেশ’
    ​নদীর ক্যানভাসে শৈল্পিক নস্টালজিয়া ও চেতনার অবগাহন: [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ