সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home International

পুলিশের জন্য ভারত থেকে আনা হলো প্রশিক্ষণপ্রাপ্ত ১৫টি ঘোড়া

প্রকাশক by প্রকাশক
March 15, 2023
in International
0
পুলিশের জন্য ভারত থেকে আনা হলো প্রশিক্ষণপ্রাপ্ত ১৫টি ঘোড়া
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

 

বেনাপোল অফিস :

বাংলাদেশ পুলিশের জন্য বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে বুধবার (১৫ মার্চ) ১৫টি প্রশিক্ষণপ্রাপ্ত ও প্রজনন ঘোড়া আমদানি করা হয়েছে। এর মধ্যে ১১টি রাইডিং ঘোড়া ও ৪টি প্রজনন ঘোড়া রয়েছে।

এ চালানে মোট ২০টি ঘোড়া আমদানি করা হবে। বাকী ৫টি আগামীকাল বৃহস্পতিবার ভারত থেকে বেনাপোল বন্দরে প্রবেশ করবে।

ঘোড়াগুলোর আমদানিকারক প্রতিষ্ঠান হলো ইন্সপেক্টর জেনারেল অব বাংলাদেশ পুলিশ। বুধবার (১৫ মার্চ) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে ঘোড়াগুলো বেনাপোল বন্দরে প্রবেশ করে।

(যার মেনিফেস্ট নং- ৮৩৪৮)। ঘোড়াগুলো বেনাপোল বন্দর থেকে খালাস করনের কাজ করেন মাধ্যম এন্টারপ্রাইজ নামের একটি সিঅ্যান্ডএফ এজেন্ট। এর রফতানিকারক প্রতিষ্ঠান হলো কলকাতার বিধাতা সাপ্লাইয়ার।

ঘোড়া আসার বিষয়টি নিশ্চিত করেছেন সিঅ্যান্ডএফ এজেন্ট মাধ্যম এন্টারপ্রাইজের প্রতিনিধি এবং সিঅ্যান্ডএফ স্টাফ এসোসিয়েশনের সাধারন সম্পাদক সাজেদুর রহমান।

তিনি বলেন, আমদানিকৃত ১৫টি ঘোড়া আমাদের প্রতিষ্ঠানের মাধ্যমে খালাস করা হচ্ছে (যার বিল অব এন্ট্রি নং-২০৭৪৭ তারিখ-১৫-০৩-২৩)। ঘোড়াগুলো আমদানি করেছেন বাংলাদেশ পুলিশ।

ঘোড়াগুলো খালাস করার পর বেনাপোল বন্দর থেকে ঢাকার বসিলায় অস্থায়ী কোয়ারেন্টাইন ক্যাম্পে নিয়ে যাওয়া হবে। সেখানে ২৮ দিন রাখা হবে। তারপর স্বাস্থ্য পরীক্ষার পর রাজারবাগ পুলিশ লাইনে নিয়ে যাওয়া হবে।

বেনাপোল স্থলবন্দরের উপ পরিচালক (ট্রাফিক) মনিরুল ইসলাম জানান, ১৫টি ঘোড়া এক লাখ ৭০ হাজার ৯৭০ মার্কিন ডলারে আমদানি করা হয়েছে। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় এক কোটি ৮৪ লাখ ৯০ হাজার ১৭ টাকা।

তিনি আরও জানান, পুলিশের জন্য আমদানি করা ঘোড়াগুলো দ্রæত খালাসের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়েছে। বেনাপোল পোর্ট থানা পুলিশ ঘোড়াগুলো রক্ষণাবেক্ষণের তদারকি করছেন।

বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূইয়া বলেন, আমদানি করা ১৫টি ঘোড়া খালাসের জন্য কাস্টমস ও বন্দরের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হয়েছে। 

Previous Post

বসুন্দিয়া স্কুল এন্ড কলেজে দুইদিন ব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা সাংস্কৃতিক ও পুরস্কার বিতরনী

Next Post

চরভদ্রাসনে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

প্রকাশক

প্রকাশক

Next Post
চরভদ্রাসনে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

চরভদ্রাসনে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ভিত্তিক ‘অটো ফাইন সিস্টেম’ এর উদ্বোধন:
    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) [আরও বিস্তারিত পড়ুন]
  • জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিবের স্বাক্ষর নকল করে প্রতারক চক্রের ভূয়া নিয়োগপত্র জারি
    জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিবের স্বাক্ষর নকল করে [আরও বিস্তারিত পড়ুন]
  • স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সকল দপ্তর-সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালু করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
    স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সকল দপ্তর-সংস্থায় [আরও বিস্তারিত পড়ুন]
  • মৎস্য উৎপাদনে মান নিশ্চিত করে রপ্তানি বাড়াতে হবে- মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী
    মৎস্য উৎপাদনে মান নিশ্চিত করে রপ্তানি বাড়াতে হবে- [আরও বিস্তারিত পড়ুন]
  • দক্ষ যুবসমাজ গড়তে সরকার বদ্ধপরিকর– যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
    দক্ষ যুবসমাজ গড়তে সরকার বদ্ধপরিকর– যুব ও ক্রীড়া [আরও বিস্তারিত পড়ুন]
  • আজ কিশোরগঞ্জে মসজিদের ইমাম মুয়াজ্জিনসহ অন্যান্য উপাসনালয়ের সেবকদের চলতি অর্থবছরের সম্মানী বিতরণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
    আজ কিশোরগঞ্জে মসজিদের ইমাম মুয়াজ্জিনসহ অন্যান্য [আরও বিস্তারিত পড়ুন]
  • সিলেটের কৃষির সম্ভাবনা কাজে লাগিয়ে উৎপাদনশীলতা বাড়াতে হবে: বাণিজ্য মন্ত্রী
    সিলেটের কৃষির সম্ভাবনা কাজে লাগিয়ে উৎপাদনশীলতা বাড়াতে [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ