সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home কৃষি

পূর্ব শত্রুতার জের ধরে প্রতিবেশীর বিষ প্রয়োগে খামারির প্রায় ৫০ টি হাঁসের মৃত্যু

প্রকাশক by প্রকাশক
December 4, 2022
in কৃষি
0
পূর্ব শত্রুতার জের ধরে প্রতিবেশীর বিষ প্রয়োগে খামারির প্রায় ৫০ টি হাঁসের মৃত্যু
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter

আবু তালেব,স্টাফ রিপোর্টারঃ

পূর্ব শত্রুতার জের ধরে প্রতিবেশী আব্দুস সামাদ ও তার ছেলে মজিদুল ইসলামের বিষ প্রয়োগে ছপি মিয়া নামের একজন খামারির প্রায় ৫০ টি হাঁসের মৃত্যু হয়েছে।গত ৩ ডিসেম্বর ২০২২ খ্রিঃ সকাল ১১:৩০ ঘটিকায় রংপুরের গঙ্গাচড়া উপজেলাধীন আলমবিদিতর ইউনিয়নের সয়রাবাড়ী

কাচারীপাড়া গ্রামের আতিয়ার রহমানের পুত্র ছপি মিয়ার খামারের প্রায় ৫০ টি হাঁসকে বিষ প্রয়োগ করে মারে তার প্রতিবেশী মৃত নছর উদ্দিন এর পুত্র আব্দুস সামাদ ও তার পুত্র মজিদুল ইসলাম।
ছপি মিয়া বলেন, বিগত কয়েক বছর হলো আমার প্রতিবেশী আব্দুস সামাদের কাছে জমি ক্রয়ের জন্য ৪৬,০০০/-( ছেচল্লিশ হাজার) টাকা প্রদান করি। কিন্তু টাকা নিয়ে আমাকে জমি না দিয়ে বিভিন্ন ভাবে টাল বাহানা করে যাচ্ছে। টাকা চাইতে গেলে বলে আমি তাকে কোন টাকা দেই নি।

উক্ত বিষয়টি গ্রামের মেম্বার ও গন্যমান্য ব্যক্তি বর্গের কাছে জানাই। তারা সামাদকে জিজ্ঞাসা করলে তিনি অস্বীকার করে। পরবর্তীতে মেম্বার তাকে কৌশলে জিজ্ঞাসা করলে সে স্বীকার করে যে জমি দেয়ার জন্য টাকা নেয়। উক্ত কথাটি মেম্বার বাজারে সকলের সামনে প্রকাশ করে দিলে তার সম্মানে লাগে। আর তখন থেকেই সামাদ টাকা না দিয়ে আমার সাথে বিভিন্ন কৌশলে গায়ে পড়ে কলহ-বিবাদ করে ক্ষতি সাধন করার সুযোগ খুঁজে আসতে থাকে। আমি একজন খামারি। আমার খামারে সর্বমোট ৬২০ টি হাঁস।

বিগত ৪-৫ দিন ধরে আমার বাড়ি থেকে আধা কিলোমিটার পশ্চিমে ফাঁকা একটি মাঠ ক্ষেতের নালা আছে। সেখানে আমি হাঁস গুলোকে আদার খাওয়ানোর জন্য নিয়ে যাই। আর এই সুযোগটি কাজে লাগিয়ে নালার সাথে থাকা সামাদের জমিতে সামাদ পূর্ব শত্রুতার জের ধরে বিষ প্রয়োগ করে আমার প্রায় ৫০ টি হাঁসকে মেরে ফেলে। যার বাজার মূল্য প্রায় ২০,০০০/- (বিশ হাজার) টাকা।

বিষ খেয়ে হাঁস গুলোকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে আমি ও আমার মা মনোয়ারা বেগম আর্তনাদ আহাজারি করতে থাকি। আমাদের আর্তনাদ শুনে আশপাশ থেকে অনেক লোক এগিয়ে আসে এবং ঘটনাটি স্বচোখে দেখে। তাদের পরামর্শে মৃত হাঁস গুলি আমি বাড়িতে নিয়ে আসি এবং স্থানীয় মান্যগণ্য ব্যক্তির কাছে বিচার চাই। বিচার দেয়ার কারণে জনসম্মুখে তারা আমাদের বিভিন্ন ধরনের হুমকি প্রদান করে এবং মিথ্যা মামলা দিয়া হয়রানি করাবে বলে জানায়।

এলাকাবাসী ঘটনাটির তীব্র নিন্দা জানিয়ে অবলা প্রাণী হত্যার মাধ্যমে ছপির ক্ষতি করায় সামাদ ও তার ছেলের সুবিচার চায়।ঘটনার পরবর্তীতে স্থানীয় গন্যমান্য ব্যক্তি ও আত্মীয়-স্বজনদের সাথে কথা বলে সুবিচারের জন্য গঙ্গাচড়া মডেল থানায় এসে অভিযোগ দায়ের করি।

Previous Post

সাতক্ষীরার ফিংড়িতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নীতিমালা অবমাননা করে বৃক্ষ কর্তনের অভিযোগ

Next Post

ঝিনাইদহে নির্মাণাধীন বিল্ডিং থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

প্রকাশক

প্রকাশক

Next Post

ঝিনাইদহে নির্মাণাধীন বিল্ডিং থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার:
    মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে [আরও বিস্তারিত পড়ুন]
  • বন্দর অবকাঠামো উন্নয়নে কাতার সরকারকে বিনিয়োগের আহ্বান নৌপরিবহন মন্ত্রীর
    বন্দর অবকাঠামো উন্নয়নে কাতার সরকারকে বিনিয়োগের [আরও বিস্তারিত পড়ুন]
  • ‎বৈষম্যহীন ও ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে-পানি সম্পদ মন্ত্রী
    ‎বৈষম্যহীন ও ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে [আরও বিস্তারিত পড়ুন]
  • বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে আগ্রহী রাশিয়া : কম দামে দিতে চায় ইউরিয়া সার
    বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে আগ্রহী [আরও বিস্তারিত পড়ুন]
  • নিত্যপণ্যের সরবরাহ স্থিতিশীল রাখতে এআইভিত্তিক ডেটা বিশ্লেষণ ব্যবস্থার উদ্যোগ
    নিত্যপণ্যের সরবরাহ স্থিতিশীল রাখতে এআইভিত্তিক ডেটা [আরও বিস্তারিত পড়ুন]
  • উন্নযন কাজে অনিয়ম হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে।- গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী
    উন্নযন কাজে অনিয়ম হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে [আরও বিস্তারিত পড়ুন]
  • আনোয়ারায় ‘সিইআইজেড’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন
    আনোয়ারায় ‘সিইআইজেড’ এর ভিত্তিপ্রস্তর [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ