সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের অপেক্ষায় দেশটির জনগণ ও সরকার

প্রকাশক by প্রকাশক
May 8, 2026
in জাতীয়
0
প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের অপেক্ষায় দেশটির জনগণ ও সরকার
0
SHARES
20
VIEWS
Share on FacebookShare on Twitter

প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের অপেক্ষায় দেশটির জনগণ ও সরকার

বিলাল হুসাইন,চিফ রিপোর্টার:ঢাকা, মে ০৮, ২০২৬ (শুক্রবার ) :

ঢাকাস্থ চীন দূতাবাসের রাষ্ট্রদূত Mr. Yao Wen বলেছেন, চীনের জনগণ ও সরকার বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের অপেক্ষায় রয়েছে।

বিএনপির সাম্প্রতিক চীন সফর শেষে গতকাল ( ০৭ মে) ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক নৈশভোজের অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

রাষ্ট্রদূত বলেন, বিএনপির সাম্প্রতিক চীন সফরকে ঘিরে দেশটির জনগণের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গিয়েছে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমে বিএনপি’র এ সফরকে গুরুত্বের সাথে প্রকাশ করেছে।

অনুষ্ঠানে শুরুতে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপিকে চীনে আমন্ত্রণের জন্য দেশটির জনগণ ও সরকারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

মন্ত্রী বাংলাদেশ ও চীন ঘনিষ্ঠ বন্ধুদেশ বলে উল্লেখ করেন এবং দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লুক ইস্ট পলিসির কথা তুলে ধরেন এবং একই সঙ্গে বেগম খালেদা জিয়ার অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান তার বাবা-মায়ের দেখানো পথ অনুসরণ করে চীনা কমিউনিস্ট পার্টির সাথে সম্পর্ককে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন।

তিনি দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি শিল্প- সাহিত্য, বানিজ্য, অর্থনীতি ও প্রশাসনিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

চীনের সাথে বাংলাদেশের সম্পর্কের উজ্জ্বল ভবিষৎ কামনা করে মন্ত্রী আরো বলেন, আমরা অর্থনৈতিকভাবে টেকসই দেশ হিসেবে প্রতিষ্ঠা হওয়ার সকল যাত্রায় চীন সহযোগিতা করবে বলে আমরা আশা করি।

অনুষ্ঠানে বিএনপি প্রতিনিধি দলের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মাননীয় প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো: ইসমাইল জবিউল্লাহ, বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, কয়েকজন সংসদ সদস্য ও বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ।

এদিকে, চীনের প্রতিনিধি দলের মধ্যে উপস্থিত ছিলেন চীনের রাষ্ট্রদূত Yao Wen, চীনা মিশনের উপপ্রধান Dr. Liu Yuyin ও অন্যান্য শীর্ষ কর্মকর্তা বৃন্দ।

 

Previous Post

থ্যালাসিমিয়া একটি জন্মগত রক্ত-স্বল্পজনিত জটিল রোগ-সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন 

Next Post

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে মাদক পাচার রোধে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

প্রকাশক

প্রকাশক

Next Post
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে মাদক পাচার রোধে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে মাদক পাচার রোধে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • মাননীয় প্রধানমন্ত্রীর জনপ্রশাসন মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) এর সাথে ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
    মাননীয় প্রধানমন্ত্রীর জনপ্রশাসন মন্ত্রণালয় বিষয়ক [আরও বিস্তারিত পড়ুন]
  • নৈতিক মনোবল বৃদ্ধির মাধ্যমে পুলিশ বাহিনীকে আরও জনবান্ধব করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
    নৈতিক মনোবল বৃদ্ধির মাধ্যমে পুলিশ বাহিনীকে আরও [আরও বিস্তারিত পড়ুন]
  • অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী
    অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে [আরও বিস্তারিত পড়ুন]
  • বর্তমান সরকার সমাজের অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে যাচ্ছে- সমাজকল্যাণ মন্ত্রী
    বর্তমান সরকার সমাজের অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে [আরও বিস্তারিত পড়ুন]
  • স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে নরওয়ের রাষ্ট্রদূত-এর সৌজন্য সাক্ষাৎ:
    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে নরওয়ের [আরও বিস্তারিত পড়ুন]
  • জঙ্গল সলিমপুরে কোনো সন্ত্রাসীর অভয়ারণ্য থাকবে না: হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর
    জঙ্গল সলিমপুরে কোনো সন্ত্রাসীর অভয়ারণ্য থাকবে না: [আরও বিস্তারিত পড়ুন]
  • শেষ হলো হজের আনুষ্ঠানিকতা,শুক্রবার  রাতেই শুরু হয়েছে ফিরতি ফ্লাইট
    শেষ হলো হজের আনুষ্ঠানিকতা,শুক্রবার  রাতেই শুরু হয়েছে [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ