সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home সারাবাংলা

প্রিমিয়ার ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক হলেন আব্দুল কাইয়ুম চৌধুরী

প্রকাশক by প্রকাশক
January 23, 2023
in সারাবাংলা
0
প্রিমিয়ার ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক হলেন আব্দুল কাইয়ুম চৌধুরী
0
SHARES
37
VIEWS
Share on FacebookShare on Twitter

প্রিমিয়ার ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক পদে আবদুল কাইয়ুম চৌধুরীর যোগদান ॥ চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটি’র অভিনন্দন

মোঃখোরশেদ আলম,বিশেষ সংবাদদাতা:

কুমিল্লা জেলার ঐতিহ্যবাহী চৌদ্দগ্রাম উপজেলার কৃতি সন্তান ও চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটির উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্য আবদুল কাইয়ুম চৌধুরী প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক পদে যোগদান করেছেন।

এ উপলক্ষে সংগঠনের উপদেষ্টা ও অগ্রনী ব্যাংকের অগ্রণী দূয়ার ডিএমডি মোহাম্মদ কামরুজ্জামানের নেতৃতে সোমবার সদ্য যোগদানকৃত উপ-ব্যবস্থাপনা পরিচালকের কার্যালয়ে সংগঠনের কার্যকরি কমিটির সদস্যবৃন্দ ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

সংগঠনের সমন্বয়ক ও পূবালী ব্যাংকের কর্মকর্তা এস. এম. হাবিব মহসিন সুধনের সার্বিক তত্ত্বাবধানে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এ কে এম শহিদুল হক

খন্দকার, আর্ন্তজাতিক সম্পাদক ও বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোঃ জয়নাল আবেদিন, সাংগঠনিক সম্পাদক ও পূবালী ব্যাংকের কর্মকর্তা কামরুজ্জামান সোহেল, সহ-সাংগঠনিক সম্পাদক এ. জে. এম. বাহাউদ্দিন নোমান, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও ডাচ বাংলা ব্যাংকের সিনিয়র এসিস্টেন্ট ভাইস

প্রেসিডেন্ট মোঃ শহীদ উল্ল্যাহ ভূঁঞা, সংস্কৃতি বিষয়ক সম্পাদক ও অগ্রণী ব্যাংকের সহকারি মহা-ব্যবস্থাপক আগা আজিজুল ইসলাম চৌধুরী, দপ্তর সম্পাদক ও ইসলামী ব্যাংকের কর্মকর্তা মোস্তাক আহমেদ ও আহসান উল্ল্যাহ ভূঁঞা ডালিম, সোনালী ব্যাংকের কর্মকর্তা মোঃ হোসেন ও ফখরুদ্দিন মানিক, পূবালী ব্যাংকের

কর্মকর্তা সাখাওয়াত হোসেন এবং এনআরবিসি ব্যাংকের কর্মকর্তা আবুল কাশেম প্রমুখ।
উল্লেখ্য, আবদুল কাইয়ুম চৌধুরী চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদীঘী ইউনিয়নের বিজয়করা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে অনার্সসহ মাস্টার্স করা কাইয়ুম চৌধুরী ব্যাংকিং পেশায় উৎকর্ষতা সাধনে ঋণ ব্যবস্থাপনা ঝুঁকি, ট্রেড ফাইনান্সসহ দেশে বিদেশে সল্প ও দীর্ঘমেয়াদী বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মশালায় অংশগ্রহণ করেন।

গত ১৮ জানুয়ারী ২০২৩ তিনি প্রিমিয়ার ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে যোগদান করেন। প্রিমিয়ার ব্যাংকে যোগদানের পূর্বে তিনি সাউথইস্ট ব্যাংক লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিব ভাইস প্রেসিডেন্ট ও প্রিন্সিপাল শাখার ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।

তিনি ১৯৯৪ সালে আইএফআইসি ব্যাংক লিমিটেড এ প্রবেশনারি অফিসার হিসেবে যোগদানের মাধ্যমে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। ২৮ বছরেরও বেশী সময়য়ের ব্যাংকিং ক্যারিয়ারে তিনি ব্যাংকের শাখা ব্যবস্থাপকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

পেশাগত ও ব্যক্তিগত কাজের অংশ হিসেবে তিনি আমেরিকা, কানাডা, ইটালি ও ভারতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ ভ্রমণ করেন। ব্যক্তিগত জীবনে তিনি এক পুত্র ও কন্যা সন্তানের জনক। তাঁর সহধর্মিনী মাহমুদা শেলী সাউথইস্ট ব্যাংক লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও

শ্যামলী শাখার ব্যবস্থাপক হিসেবে কর্মরত আছেন। তিনি চৌদ্দগ্রাম ব্যংকার্স সোসাইটির উপদেষ্টা পরিষদের সদস্যসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের সাথে জড়িত আছেন এবং সমাজসেবা মুলক কাজে অংশগ্রহণ করেন।

Previous Post

রং নাম্বারে প্রেম, দেখা করতে এসে প্রেমিকার রহস্যজনক মৃত্যু 

Next Post

নাটোরের লালপুরে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

প্রকাশক

প্রকাশক

Next Post
নাটোরের লালপুরে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

নাটোরের লালপুরে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • পুলিশসহ অন্যান্য শৃঙ্খলা বাহিনীকে জনগণের আস্থা অর্জনের মধ্য দিয়ে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে- স্বরাষ্ট্র মন্ত্রী
    পুলিশসহ অন্যান্য শৃঙ্খলা বাহিনীকে জনগণের আস্থা অর্জনের [আরও বিস্তারিত পড়ুন]
  • রমজানে ১০ লক্ষ পরিবারকে সুলভ মূল্যে প্রোটিন খাদ্য দেবে সরকার-প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
    রমজানে ১০ লক্ষ পরিবারকে সুলভ মূল্যে প্রোটিন খাদ্য দেবে [আরও বিস্তারিত পড়ুন]
  • পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গিয়েছে ১৬ মার্চ সোমবার দিবাগত রাতে পবিত্র লাইলাতুল ক্বদর
    জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সিদ্ধান্ত- পবিত্র রমজান [আরও বিস্তারিত পড়ুন]
  • কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতির মূলভিত্তি–মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
    কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতির [আরও বিস্তারিত পড়ুন]
  • দায়িত্ব গ্রহণ করলেন নতুন বিমান মন্ত্রী ও প্রতিমন্ত্রী
    দায়িত্ব গ্রহণ করলেন নতুন বিমান মন্ত্রী ও প্রতিমন্ত্রী [আরও বিস্তারিত পড়ুন]
  • জনগণের প্রতি যে কমিটমেন্ট তা রক্ষা করবো: মির্জা ফখরুল ইসলাম আলমগীর
    জনগণের প্রতি যে কমিটমেন্ট তা রক্ষা করবো: মির্জা ফখরুল [আরও বিস্তারিত পড়ুন]
  • অপচয় রোধ, দায়বদ্ধতা নিশ্চিতকরণ এবং দুর্নীতিমুক্ত জনবান্ধব মন্ত্রণালয় গড়ে তোলাই লক্ষ্য :নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম
    অপচয় রোধ, দায়বদ্ধতা নিশ্চিতকরণ এবং দুর্নীতিমুক্ত [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ