সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home ফিচার

বগুড়ার সারিয়াকান্দিতে চলছে নৌকা তৈরী ও মেরামতের ধুম

প্রকাশক by প্রকাশক
May 31, 2023
in ফিচার
0
বগুড়ার সারিয়াকান্দিতে চলছে নৌকা তৈরী ও মেরামতের ধুম
0
SHARES
11
VIEWS
Share on FacebookShare on Twitter

 

বগুড়ার সারিয়াকান্দিতে চলছে নৌকা তৈরী ও মেরামতের ধুম

জাফরুল সাদিক, সত্যকন্ঠ বগুড়া  ঃঃ

বগুড়ার সারিয়াকান্দিতে চলছে নৌকা তৈরী ও মেরামতের ধুম। উপজেলার যমুনা-বাঙ্গালী নদী ও  বিভিন্ন বিলে পানি বাড়ছে। বর্ষার আগমনকে ঘিরে নৌকার কারিগরদের মহাব্যস্ততা। বিভিন্ন পাড়া মহল্লায় তৈরী হচ্ছে নৌকা। পানি আরেকটু বেশি হলে আরো

কদর বাড়বে এসব নৌকার। তাই বসে নেই নৌকা তৈরীর কারিগররা।গ্রাম এলাকায় মৌসুমি ডিঙ্গি নৌকা তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছে মাঝি ও কারিগররা। নৌকা তৈরির এমন দৃশ্য চোখে পরে উপজেলার বিভিন্ন গ্রামে।

যমুনা-বাঙ্গালী নদী ও বিলে মাছ ধরা, এক গ্রাম থেকে আরেক গ্রামে যাতায়াতের জন্য ব্যবহার করা হয় নৌকা। নদীতে নতুন পানি আসার সাথে সাথে চর ও  বিল অঞ্চলে ধুম পড়েছে নৌকা তৈরির। তাছাড়াও চলছে পুরাতন নৌকা মেরামত করে সচল করার

ধুম। নৌকার পাশাপাশি জেলে সম্প্রদায়ের লোকেরা এখন ব্যাস্ত সময় পার করছে জাল বুনানোর কাজে। নতুন নৌকা আর জাল দিয়ে মাছ ধরতে নামবেন জেলেরা। তাই নৌকা জেলেদের আশা আকাঙ্ক্ষা আর সংসার চালানোর একমাত্র হাতিয়ার।

উপজেলার কর্ণিবাড়ী ইউনিয়নের নান্দিয়ার পাড়া গ্রামের নৌকা তৈরির কারিগর সাজু বলেন, এখন ব্যস্ত থাকতে হচ্ছে, বড় নৌকা,মাঝারি আকারের নৌকা ও জেলেদের মাছ ধরার নৌকা বানানোর কাজে। চাহিদা মোতাবেক ছোট, বড় বিভিন্ন রকম নৌকা বানানো হয়। তবে ছোট আকারের মাছধরা নৌকা বেশি বেচা-কেনা হয়। নৌকাগুলো

আকার ভেদে ৮হাজার থেকে ২লক্ষ টাকায় বিক্রি হয়।বড়ইকান্দি বিমান বন্দর পাড়ার নৌকা তৈরির কারিগর বলেন, আমি ছোট থেকেই নৌকা তৈরির কাজে জড়িত। আগে ভালো ভালো কাঠ দিয়ে নৌকা তৈরি করা হতো। এখন শিমুল, আম, কড়ই, আকাশমনি কাঠ দিয়ে বেশি নৌকা তৈরি করা হয়। নৌকা তৈরিতে কাঠ ছাড়াও মাটিয়া তৈল,

আলকাতরা, তারকাঁটা, গজাল, পাতাম ইত্যাদি লাগে, যা নৌকাকে দীর্ঘদিন টেকসই রাখে। ইন্দুর মারা চরের নৌকার মাঝি আলমগীর হোসেন জানান, যমুনায় ধীরে ধীরে পানি বৃদ্ধি পেতে শুরু করেছে। বর্ষা মৌসুম এলে নদীতে বন্যা দেখা দেয়। আর সে সময় নৌকার চাহিদা দিগুণ হয়।

প্রতি বছর শতাধিক নৌকা মেরামত হয়, আবার শতাধিক নৌকা নতুন করে তৈরি হয়ে থাকে। নতুন তৈরি নৌকা দিয়ে বেশিরভাগই যাত্রী পারাপার হয়ে থাকে। তাই পুরাতন নৌকা মেরামত করা হচ্ছে। একই সঙ্গে আবার নতুন নৌকা তৈরির কাজও চলছে।

কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম সুজন বলেন, একসময় পালতোলা ডিঙ্গি নৌকা বেশি ব্যবহার হতো। এখন মানুষের প্রয়োজনে বড়বড় নৌকা তৈরি হচ্ছে। এখন আর নাম থাকে না নৌকার। নৌকা তৈরিতে বিশেষ কোনো কাঠ ব্যবহার হয় না।

Previous Post

পঞ্চগড়ের দেবীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত ৩ আহত ১

Next Post

কাপ্তাই উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়কের দায়িত্ব পেলেন শাহাদাৎ

প্রকাশক

প্রকাশক

Next Post
কাপ্তাই উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়কের  দায়িত্ব পেলেন শাহাদাৎ

কাপ্তাই উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়কের দায়িত্ব পেলেন শাহাদাৎ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
    আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে [আরও বিস্তারিত পড়ুন]
  • উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসক-ফার্মাসিস্টদের সমন্বিতভাবে কাজ করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
    উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে [আরও বিস্তারিত পড়ুন]
  • জনগণের আস্থা ও সহযোগিতাই সরকারের শক্তি: এলজিআরডি মন্ত্রী
    জনগণের আস্থা ও সহযোগিতাই সরকারের শক্তি: এলজিআরডি [আরও বিস্তারিত পড়ুন]
  • ‎নদীর তীর রক্ষা কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে-পানিসম্পদ মন্ত্রী
    ‎নদীর তীর রক্ষা কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে [আরও বিস্তারিত পড়ুন]
  • রাস্তার কাজে যেন অনিয়ম না হয়, কেউ চাঁদা চাইলে থানায় সোপর্দ করবেন: ধর্মমন্ত্রী কায়কোবাদ
    রাস্তার কাজে যেন অনিয়ম না হয়, কেউ চাঁদা চাইলে থানায় [আরও বিস্তারিত পড়ুন]
  • আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী
    আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি [আরও বিস্তারিত পড়ুন]
  • জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ
    জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ