সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home সারাবাংলা

বঙ্গবন্ধুর ছবি থাকবে কি না,২০, ১০০, ৫০০ ও ১০০০ টাকার নোটে জানা গেল

প্রকাশক by প্রকাশক
October 6, 2024
in সারাবাংলা
0
বঙ্গবন্ধুর ছবি থাকবে কি না,২০, ১০০, ৫০০ ও ১০০০ টাকার নোটে জানা গেল
0
SHARES
21
VIEWS
Share on FacebookShare on Twitter

বঙ্গবন্ধুর ছবি থাকবে কি না,২০, ১০০, ৫০০ ও ১০০০ টাকার নোটে জানা গেল

 আলী আহসান

 অক্টোবর ৬, ২০২৪,

২০ টাকা, ১০০ টাকা, ৫০০ টাকা ও ১০০০ টাকার নোট নতুন করে নকশা করার ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। আপাতত এই চার ধরনের নোটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি না রাখার চিন্তা করা হলেও পর্যায়ক্রমে সব টাকার নোট থেকেই বঙ্গবন্ধুর ছবি তুলে দেওয়া হতে পারে। 

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সূত্রে এমন তথ্য জানা গেছে। নতুন নোট বাজারে আসতে দেড় বছরের বেশি সময় লাগতে পারে।

গত ২৯ সেপ্টেম্বর এক চিঠিতে নতুন নোটের বিস্তারিত নকশার প্রস্তাব জমা দিতে বাংলাদেশ ব্যাংককে অনুরোধ করেছে অর্থ বিভাগ। নতুন নোট ছাপানোর বিষয়ে মূল সুপারিশ করবে কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রা ও নকশা উপদেষ্টা কমিটি। কমিটির সভাপতি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর-১। কমিটিতে চিত্রশিল্পীরাও রয়েছেন।

বর্তমানে বাংলাদেশের ২ টাকা থেকে শুরু করে ১০০০ টাকা পর্যন্ত সব কাগুজে নোটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি রয়েছে। কোনো কোনো নোটের উভয় পাশেই রয়েছে তার ছবি। ধাতব মুদ্রাগুলোতেও তার ছবি রয়েছে।

অর্থ বিভাগের চিঠিতে নতুন নোট প্রচলনে কী ধরনের নকশা করা যায়, তা বাংলাদেশ ব্যাংকের মুদ্রা ও নকশা উপদেষ্টা কমিটির সুপারিশ গ্রহণ করে দ্রুততম সময়ের মধ্যে অর্থ বিভাগকে জানাতে বলা হয়েছে।

গত ৩ আগস্ট ২০ টাকা ও ১০০ টাকার নোটের মুদ্রণপদ্ধতির বিষয়ে বাংলাদেশ ব্যাংককে চিঠি দিয়েছিল অর্থ বিভাগ। এরপর গত ১৮ সেপ্টেম্বর অর্থসচিব খায়েরুজ্জামান মজুমদারকে পাঠানো এক চিঠিতে আগের চিঠির বিষয়বস্তু ঠিক থাকবে কি না, তা জানতে চেয়ে চিঠি দেয় বাংলাদেশ ব্যাংক। এর পরিপ্রেক্ষিতে অর্থ বিভাগ চিঠি দিয়ে বাংলাদেশ ব্যাংককে আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে নেওয়া সিদ্ধান্ত স্থগিত করার সিদ্ধান্ত জানিয়ে দেয়। তবে নতুন নোট বাজারে এলেও বর্তমানে প্রচলিত সব নোটই চালু থাকবে।

স্বাধীনতার পরে ১৯৭২ সালে প্রথমবারের মতো বাজারে ১, ৫, ১০ ও ১০০ টাকার নোট ছাড়া হয়। এসব নোটের প্রতিটিতেই শেখ মুজিবের ছবি ছিল। পরে বিভিন্ন সরকারের সময়ে নতুন নতুন নোট প্রচলনের পাশাপাশি পুরোনো নোটগুলো সরিয়ে নেওয়া হয়। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে আবার শেখ মুজিবের প্রতিকৃতি–সংবলিত ১০ ও ৫০০ টাকার নোট ছাপে। সরকারের নির্দেশনা অনুযায়ী এরপর থেকে সব কাগুজে নোটেই বঙ্গবন্ধুর প্রতিকৃতি ছাপানোর রেওয়াজ শুরু করে বাংলাদেশ ব্যাংক।

দেশের ব্যাংক নোট বা ব্যাংক মুদ্রা হচ্ছে ১০, ২০, ৫০, ১০০, ৫০০ ও ১০০০ টাকা মূল্যমানের নোট। এগুলো বের করে বাংলাদেশ ব্যাংক। আর ১, ৫, ১০, ২৫ ও ৫০ পয়সা; এক টাকা, দুই টাকা ও পাঁচ টাকার নোট ও ধাতব মুদ্রা হচ্ছে সরকারি মুদ্রা। এগুলো অর্থ বিভাগ বের করে।

 

Previous Post

সমিতির অর্থ আত্মসাত ও চাঁদাবাজির অভিযোগ

Next Post

৮০ শতাংশ জলাবদ্ধতা দূর হবে ঢাকার ২৬ খালের ১৫টি খননেই

প্রকাশক

প্রকাশক

Next Post
৮০ শতাংশ জলাবদ্ধতা দূর হবে ঢাকার ২৬ খালের ১৫টি খননেই

৮০ শতাংশ জলাবদ্ধতা দূর হবে ঢাকার ২৬ খালের ১৫টি খননেই

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • কোরবানির চামড়া ব্যবস্থাপনা দেখতে আমিন বাজারে বাণিজ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন
    কোরবানির চামড়া ব্যবস্থাপনা দেখতে আমিন বাজারে [আরও বিস্তারিত পড়ুন]
  • পবিত্র ঈদ-উল-আযহা’র নামাজ শেষে রাজধানীর তেজগাঁও সরকারি শিশু পরিবার(বালিকা) পরিদর্শন করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন,এমপি
    পবিত্র ঈদ-উল-আযহা’র নামাজ শেষে রাজধানীর তেজগাঁও [আরও বিস্তারিত পড়ুন]
  • জাতীয় ঐক্য ও দেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
    জাতীয় ঐক্য ও দেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে সরকার: [আরও বিস্তারিত পড়ুন]
  • মনের পশুত্ব ত্যাগ করে ত্যাগের মহিমায় দেশ গঠনে ঐক্যবদ্ধ হতে হবে: ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী
    মনের পশুত্ব ত্যাগ করে ত্যাগের মহিমায় দেশ গঠনে ঐক্যবদ্ধ [আরও বিস্তারিত পড়ুন]
  • শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে ঈদ উদযাপনের আহ্বান জানান মন্ত্রী দীপেন দেওয়ান
    শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে ঈদ উদযাপনের [আরও বিস্তারিত পড়ুন]
  • আস্থা ও সমন্বয়ই পার্বত্য অঞ্চলের দীর্ঘমেয়াদি শান্তি ও টেকসই উন্নয়নের মূল চাবিকাঠি-পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি
    আস্থা ও সমন্বয়ই পার্বত্য অঞ্চলের দীর্ঘমেয়াদি শান্তি [আরও বিস্তারিত পড়ুন]
  • ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়-ভূমি প্রতিমন্ত্রী
    ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ