সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home সারাবাংলা

বর্তমান প্রজন্মকে সুশিক্ষিত করার মাধ্যমেই সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে হবেঃ রামপালে ডক্টর ফরিদুল ইসলাম

প্রকাশক by প্রকাশক
November 17, 2024
in সারাবাংলা
0
বর্তমান প্রজন্মকে সুশিক্ষিত করার মাধ্যমেই সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে হবেঃ রামপালে ডক্টর ফরিদুল ইসলাম
0
SHARES
10
VIEWS
Share on FacebookShare on Twitter
বর্তমান প্রজন্মকে সুশিক্ষিত করার মাধ্যমেই সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে হবেঃ রামপালে ডক্টর ফরিদুল ইসলাম
 
রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাট জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ও সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশন’র চেয়ারম্যান লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেছেন, বিএনপি গণমানুষের দল। বিএনপি সবসময় চেষ্টা করেছে এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে। বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠীই নারী। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নারীরা স্বাবলম্বী হলে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ। সারাবিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের নতুন প্রজন্মকে গড়ে তুলতে হবে। আমাদের দীর্ঘদিন 
ফ্যাসিস্ট হাসিনা সরকার নির্যাতন নিষ্পেষণ করেছে। গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে গণহত্যাকারী হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। আমরা পেয়েছি এক নতুন বাংলাদেশ। আগামীর বাংলাদেশের স্বপ্নে, নারীরাও পুরুষদের পাশাপাশি নেতৃত্বে থাকবে এবং মুক্ত শিক্ষাব্যবস্থা আমাদের অগ্রযাত্রাকে ত্বরান্বিত করবে। সম্মিলিত প্রচেষ্টায় গড়ে উঠবে এক নতুন বাংলাদেশ, যেখানে সকলেই সমান সুযোগ এবং মর্যাদার সাথে নিজেদের গড়ে তুলতে পারবে। বর্তমান প্রজন্মকে সুশিক্ষিত করার মাধ্যমেই সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে হবে। 
 
শনিবার(১৬ নভেম্বর) বিকেলে রামপাল উপজেলার গৌরম্ভা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত খানজাহান আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপি নেতা ডক্টর শেখ ফরিদুল ইসলাম।
 
অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি মাষ্টার মুজিবর রহমান’র সভাপতিত্বে ও ছাত্রদল নেতা সরদার মহাকবির’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তফা কামাল পাটোয়ারী হালিম ও উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম।
 
এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মল্লিক জিয়াউল হক জিয়া, এস এম আলমগীর কবির বাচ্চু, মাসুদুর রহমান পিয়াল, সরদার বাকী বিল্লাহ, জাহিদুল ইসলাম বাবলা, মোঃ শাহাজালাল গাজী, আমিনুল ইসলাম কুটি, ছাত্রদল নেতা মোল্যা তরিকুল ইসলাম শোভন, মোফাজ্জল হোসাইন বাদল প্রমুখ।
 
তিনি আরো বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অঙ্গীকার, দলে কোন চাঁদাবাজের ঠাই হবেনা। বিএনপিকে এদেশের মানুষ ভালোবাসে, বিএনপি দেশের মানুষের কল্যানে কাজ করেছে এবং ভবিষ্যতেও করবে। তাই স্পষ্ট করে বলতে চাই, কেউ যদি দলের নাম ভাঙিয়ে অপকর্ম করে নিজের ভাগ্যের পরিবর্তন করতে চান তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া কেউ যদি দলের পরিচয় দিয়ে সমাজের কোথাও বিশৃঙ্খলা সৃষ্টি করে তার বিরুদ্ধে দলের সিনিয়র নেতা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে জানানোর জন্য অনুরোধ করেন ডক্টর ফরিদুল ইসলাম।
 
Previous Post

কেপিএম এলাকা থেকে ৮ ফুট লম্বা বার্মিজ  অজগর উদ্ধার

Next Post

রাঙ্গামাটিতে কৃষকের নামে ঋণ জালিয়াতি

প্রকাশক

প্রকাশক

Next Post
রাঙ্গামাটিতে কৃষকের নামে ঋণ জালিয়াতি

রাঙ্গামাটিতে কৃষকের নামে ঋণ জালিয়াতি

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • গঠনমূলক সমালোচনা ও দায়িত্বশীল সাংবাদিকতা উন্নয়নকে আরও গতিশীল করে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    গঠনমূলক সমালোচনা ও দায়িত্বশীল সাংবাদিকতা উন্নয়নকে আরও [আরও বিস্তারিত পড়ুন]
  • ​জাতিসংঘ পুলিশ প্রধানদের সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রীর যোগদান
    ​জাতিসংঘ পুলিশ প্রধানদের সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রীর [আরও বিস্তারিত পড়ুন]
  • বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত
    বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে [আরও বিস্তারিত পড়ুন]
  • বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত
    বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের [আরও বিস্তারিত পড়ুন]
  • যুক্তরাজ্যের প্রতিনিধিদলের সঙ্গে প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ’র বৈঠক
    যুক্তরাজ্যের প্রতিনিধিদলের সঙ্গে প্রধানমন্ত্রীর [আরও বিস্তারিত পড়ুন]
  • এতিম ও দুস্থ শিশুদের পুনর্বাসন ও সুরক্ষায় সরকার বদ্ধপরিকর : মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী
    এতিম ও দুস্থ শিশুদের পুনর্বাসন ও সুরক্ষায় সরকার [আরও বিস্তারিত পড়ুন]
  • মাদকমুক্ত সমাজ ও ‘সবার আগে বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
    মাদকমুক্ত সমাজ ও ‘সবার আগে বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে কাজ [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ