সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home ক্রাইম

বাঁশখালীতে জমির বিরোধ নিয়ে প্রতিপক্ষের হামলায় নিহত ১

প্রকাশক by প্রকাশক
June 3, 2023
in ক্রাইম
0
বাঁশখালীতে জমির বিরোধ নিয়ে প্রতিপক্ষের হামলায় নিহত ১
0
SHARES
11
VIEWS
Share on FacebookShare on Twitter
বাঁশখালীতে জমির বিরোধ নিয়ে প্রতিপক্ষের হামলায় নিহত ১
মোহাম্মদ এরশাদ, বাঁশখালী প্রতিনিধি :
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় খানখানাবাদ ইউনিয়নে জায়গা জমির বিরোধ নিয়ে তর্কাতর্কির জেরে প্রতিপক্ষের হামলায় মো. কায়সার (৪০) নামে একব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে মো. আকবর (৩৫), আকবরের পিতা আলম নুর এবং মেজবাহ উদ্দিন (১৯)কে আটক করেন।
 শুক্রবার (২ জুন) সন্ধ্যা ৭টার দিকে ওই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব রায়ছটা গ্রামে একরাম মিয়া ঘাটা এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে অভিযানে থাকা বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মুজিবুর রহমান বলেন, প্রতিপক্ষের হামলায় কায়সার নামে একব্যক্তি মারা গেছেন। তার লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, দু’পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে জায়গা-জমি নিয়ে বিরোধ চলে আসছে। নিহত ব্যক্তির সাথে জেল খাটা ও জায়গা-জমি নিয়ে তর্ক থেকে হামলার ঘটনা ঘটেছে।
আহত অবস্থায় ডাক্তারের কাছে নিয়ে যাওয়া  
গাড়ির ড্রাইভার বলেন,কাইসারকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় ফরিদের বাড়ির সামনে যাওয়ার সাথে সাথে সাত আট জন লোক দৌড়ে এসে আমার গাড়িতে থাকা কাইসারের হামলা শুরু করে।এতে আমি বাঁধা দেওয়ার চেষ্টা করিলে তারা আমার উপর ক্ষিপ্ত হয়ে আমাকে দৌড়াইয়া নিয়ে  যায়। এসময় কাইসারকে হামলাকারীরা মারধর করিলে এক পর্যায়ে কাইসার ঘটনাস্থলে নিহত হয়।
খানখানাবাদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য কামরুল ইসলাম বলেন, জমি নিয়ে ওমর আলীর ছেলে মো. কায়সারের সাথে আলম নুরের ছেলে মো. আকবরদের সাথে বিরোধ ছিল। নিহত ব্যক্তি মো. কায়সার ইতিপূর্বে মামলায় আটক হয়ে ৩ মাস জেল খেটে কিছুদিন পূর্বে ছাড়া পেয়ে এলাকায় আসেন।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, পূর্ব শত্রুতার জের ধরে খানখানাবাদ ইউনিয়নের রায়ছটা গ্রামে একব্যক্তি নিহত হয়েছেন। পরে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে এবং অন্য আসামিদের আটকে অভিযান চলছে।
Previous Post

রংপুরে গরমে থেকে বাঁচতে পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল দুই শিশুর

Next Post

ঝুঁকিতে যাত্রীরা, ভোলার অভ্যন্তরীন নৌপথে ফিটনেসহীন নৌযানের দৌরাত্ম্য

প্রকাশক

প্রকাশক

Next Post
ঝুঁকিতে যাত্রীরা, ভোলার অভ্যন্তরীন নৌপথে ফিটনেসহীন নৌযানের দৌরাত্ম্য

ঝুঁকিতে যাত্রীরা, ভোলার অভ্যন্তরীন নৌপথে ফিটনেসহীন নৌযানের দৌরাত্ম্য

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন
    বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন [আরও বিস্তারিত পড়ুন]
  • চিড়িয়াখানা থেকে বের হওয়া সিংহ খাঁচায় ফিরল
    চিড়িয়াখানা থেকে বের হওয়া সিংহ খাঁচায় ফিরল বিলাল [আরও বিস্তারিত পড়ুন]
  • অপোর সাশ্রয়ী ফোনে শক্তিশালী প্রসেসর ও ব্যাটারি
    শক্তিশালী এসডি৬৮৫ প্রসেসর ও ৬৫০০ মিলিঅ্যাম্পিয়ার [আরও বিস্তারিত পড়ুন]
  • রপ্তানিকারীদের সহায়তা করার জন্য ইপিবি চীনের ইউনানের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর
    রপ্তানিকারীদের সহায়তা করার জন্য ইপিবি চীনের ইউনানের [আরও বিস্তারিত পড়ুন]
  • সরকারি ভবন মেরামত সেবায় ডিজিটাল উদ্ভাবন- “PWD-CMS” সফটওয়্যার উদ্বোধন
    সরকারি ভবন মেরামত সেবায় ডিজিটাল উদ্ভাবন- “PWD-CMS” [আরও বিস্তারিত পড়ুন]
  • ফায়ার সার্ভিসের ভলান্টিয়ারদের সুযোগ-সুবিধা প্রদান ও প্রশিক্ষণের মান বৃদ্ধির চিন্তাভাবনা করছে সরকার- স্বরাষ্ট্র উপদেষ্টা
    ফায়ার সার্ভিসের ভলান্টিয়ারদের সুযোগ-সুবিধা প্রদান ও [আরও বিস্তারিত পড়ুন]
  • সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শুক্রবার সারাদেশে দোয়া ও প্রার্থনা আয়োজনের অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের
    সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ