সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home বিশেষ সংবাদ

বাগমারায় কোয়ালীপাড়া উচ্চ বিদ্যালয়ে তথ্য গোপন করে কমিটি গঠনের অভিযোগ

প্রকাশক by প্রকাশক
January 19, 2024
in বিশেষ সংবাদ
0
বাগমারায় কোয়ালীপাড়া উচ্চ বিদ্যালয়ে তথ্য গোপন করে কমিটি গঠনের অভিযোগ
0
SHARES
14
VIEWS
Share on FacebookShare on Twitter
 
বাগমারায় কোয়ালীপাড়া উচ্চ বিদ্যালয়ে তথ্য গোপন করে কমিটি গঠনের অভিযোগ
 
রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর বাগমারায় কোয়ালীপাড়া উচ্চ বিদ্যালয়ে তথ্য গোপন করে ম্যানেজিং কমিটি গঠনের অভিযোগ পাওয়া গেছে। স্কুলটি নরদাশ ইউনিয়নের কোয়ালীপাড়া গ্রামে অবস্থিত।
 
লিখিত অভিযোগ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব কমিটির মেয়াদ শেষ  হওয়ায় এডহক কমিটি গঠন করা হয়। এডহক কমিটির পর নিয়ম মাফিক প্রকাশ্য নিয়মতান্ত্রিক উপায়ে পূর্ণাঙ্গ কমিটি গঠনের কথা। 
 
কিন্তু  শ্রেণিকক্ষে কোনরূপ নোটিশ, মাইকিং, এমন কী কোন রকম প্রচার-প্রচারণা না চালিয়ে তথ্য গোপন করেন প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আব্দুল জব্বার। গোপনে ইয়াকুব আলীকে উক্ত স্কুলের সভাপতি নির্বাচিত করেন। স্থানীয় আলতাফ হোসেন,
 
শহিদুল ইসলাম, আবু বাক্কার গাইনের ভাষ্য, বিতর্কিত কমিটির সভাপতির যোগসাজসে পকেট কমিটি গঠন করে অনুমোদনের জন্য রাজশাহী শিক্ষাবোর্ডে  প্রেরণ করেন প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আব্দুল জব্বার । এবং পকেট কমিটি গোপন রাখেন। 
 
প্রধান শিক্ষকের আবেদনের প্রেক্ষিতে, শিক্ষাবোর্ড গত ১৭ই ডিসেম্বর ২০২৩ সালে ইয়াকুব আলীকে কোয়ালীপাড়া স্কুলের সভাপতি হিসাবে দশ সদস্যের ম্যানেজিং কমিটির অনুমোদন প্রদান করেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয় জমিদাতা,
 
অভিভাবক, বিদ্যোৎসাহী, ছাত্র-ছাত্রীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। স্কুলের ১০ম শ্রেণির শিক্ষার্থী সায়েম, ৯ম শ্রেণির নাঈম, ৭ম শ্রেণির জিহাদ, ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মিরাজুল ইসলাম জানিয়েছেন,কমিটি গঠন বিষয়ে আমাদের শ্রেণি কক্ষে কোন নোটিশ বা মৌখিক ভাবে জানানো হয়নি। শিক্ষার্থী সায়েম আরও জানিয়েছে, বৃহস্পতিবার ১৮ই জানুয়ারি হেড স্যার, আমাদের জানান, আগামী রবিবার কমিটি গঠন উপলক্ষ্যে দুপুরে খাওয়ার আয়োজন করা হয়েছে।
 
 (বিতর্কিত) নতুন কমিটির অভিভাবক সদস্য চাঁন মিয়া জানিয়েছেন , নতুন কমিটি গঠনে আমি নিজেও জানি না। আবেদন ফরম উত্তোলন, জমা বা কোথাও স্বাক্ষর করি নাই। প্রবিধানমালা-২০০৯ এর ধারা-উপধারা মোতাবেক কমিটি অনুমোদন করা হলেও ,৩৮ বিধি মোতাবেক সরকার কর্তৃক জারিকৃত নির্দেশনা অমান্য করলে বোর্ড যে, কোন সময় কমিটি ভেঙ্গে দেয়াসহ ব্যবস্থা গ্রহণ করতে পারবে। 
 
প্রধান শিক্ষকের নানা অনিয়ম সহ উক্ত কমিটি বাতিল চেয়ে চলতি বছর গত ১৪ই জানুয়ারি সকল অভিভাবকদের পক্ষে দাতা সদস্য ইব্রাহিম হোসেন রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।  নতুন কমিটির সভাপতি ইয়াকুব আলী জানান, নিয়ম মেনে কমিটি করা হয়েছে।
 
 
মুঠোফোনে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল জব্বারের নিকট প্রকাশ্যে কমিটি হয়েছে কীনা জানতে চাইলে তিনি বলেন, প্রকাশ্যেই করা হয়েছে। ৬ষ্ঠ থেকে ১০ম  শ্রেণির শিক্ষার্থীরা তো  জানে না ? এমন প্রশ্ন করলে তিনি কিছুক্ষণ চুপ থেকে বলেন, কেই হয়তো তাদের প্রভাবিত করেছে।
 
বাগমারা উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মুকদাদির আহম্মদ বলেন, এ বিষয়ে আমার কিছু জানা নেই। অভিযোগ হলে বোর্ড নিজে বা অন্যদের দিয়ে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবে।
 
Previous Post

বাঁশখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাকে চাপা দিল বৈদ্যুতিক খুঁটিবাহী ট্রাক

Next Post

বাগমারায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে শীত বস্ত্র বিতরণ 

প্রকাশক

প্রকাশক

Next Post
বাগমারায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে শীত বস্ত্র বিতরণ 

বাগমারায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে শীত বস্ত্র বিতরণ 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • ধর্মীয় সম্প্রীতির ঐতিহ্য অক্ষুন্ন রাখতে হবে: বাণিজ্যমন্ত্রী
    ধর্মীয় সম্প্রীতির ঐতিহ্য অক্ষুন্ন রাখতে হবে: [আরও বিস্তারিত পড়ুন]
  • প্ল্যানের ব্যত্যয় ঘটিয়ে যারা বিল্ডিং করেছেন তাদের জন্য বিধিমালা হচ্ছে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
    প্ল্যানের ব্যত্যয় ঘটিয়ে যারা বিল্ডিং করেছেন তাদের জন্য [আরও বিস্তারিত পড়ুন]
  • সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করতে হবে-প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
    সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধভাবে দায়িত্ব [আরও বিস্তারিত পড়ুন]
  • আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
    আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে [আরও বিস্তারিত পড়ুন]
  • উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসক-ফার্মাসিস্টদের সমন্বিতভাবে কাজ করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
    উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে [আরও বিস্তারিত পড়ুন]
  • জনগণের আস্থা ও সহযোগিতাই সরকারের শক্তি: এলজিআরডি মন্ত্রী
    জনগণের আস্থা ও সহযোগিতাই সরকারের শক্তি: এলজিআরডি [আরও বিস্তারিত পড়ুন]
  • ‎নদীর তীর রক্ষা কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে-পানিসম্পদ মন্ত্রী
    ‎নদীর তীর রক্ষা কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ