সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home বাগেরহাট

বাগেরহাটের সেই প্রধান শিক্ষক হান্নান হাওলাদারের বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু

প্রকাশক by প্রকাশক
December 21, 2022
in বাগেরহাট
0
বাগেরহাটের সেই প্রধান শিক্ষক হান্নান হাওলাদারের বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter

সৈকত মন্ডল, স্টাফ রিপোর্টার

উর্দ্ধতন কর্তৃপক্ষকে না জানিয়ে বিদ্যালয়ের গাছ কাটার খবর দৈনিক নাগরিক ভাবনা সহ বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হওয়ার ১১৬ দিন পর বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার ১৯ নং ভাটখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সেই গাছখেকো প্রধান শিক্ষক হান্নান হাওলাদারের বিরুদ্বে বিভাগীয় মামলা রুজু হয়েছে। ১২ ডিসেম্বর সোমবার প্রাথমিক শিক্ষা খুলনা বিভাগীয় উপ পরিচালক মোঃ মোসলেম উদ্দিন স্বাক্ষরিত এক পত্রে হান্নান হাওলাদারের বিরুদ্বে বিভাগীয় মামলা রুজু করার খবর নিশ্চিত হওয়া গেছে ।

পত্রের সূত্রে জানাযায়, প্রধান শিক্ষক হান্নান হাওলাদার বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মানস্থলের চারটি বৃক্ষ গাছ ও ৩/৪ টি নারকেল গাছ উর্দ্ধতন কর্তৃপক্ষকে না জানিয়ে এসএমসির রেজুলেশনের মাধ্যমে কর্তন করেছেন। এরূপ কার্যকলাপ সরকারি কর্মচারী (শৃংখলা ও আপীল ) বিধিমালা, ২০১৮ এর বিধি ৩(খ) ও ৩ (ঘ) ধারা অনুযায়ী অসদাচরণ ও দৃর্নীতির আওতায় শাস্তিযোগ্য অপরাধ বিধায় এ বিভাগীয় মামলা রুজু করা হলো।

উল্লেখ্য গত ১৯ আগষ্ট ২০২২ বৃহস্পতিবার সরকারী ছুটির দিন থাকায় সকালে অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ এমদাদুল হকের উপস্থিতিতে গাছ কেটে তা বিক্রি করতে দেখেন এলাকাবাসী। পরে সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে গাছ কাটা বন্ধ করে দেন তারা। এলাকা বাসী জানান, ১৯ নং ভাটখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চাম্বল গাছ, তাল গাছ, মেহগনী ও নারকেল গাছসহ বিভিন্ন

প্রজাতির লক্ষাধিক টাকা মুল্যের প্রায় ৯/১০ টি গাছ কাটান স্কুলের প্রধান শিক্ষক। গাছ কাটার সাথে সাথে কিছু গাছ বিক্রিও করে দেন। উর্দ্ধতন কর্মকর্তাদের অনুমতি ছাড়া সরকারী সম্পত্তি এভাবে কেউ কাটতে ও বিক্রী করতে পারে না। যারা সরকারী সম্পত্তি আত্মসাত ও বিক্রীর সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এলাকাবাসী।

Previous Post

দুই আদম আলীর বন্ধুস্তাই,মানুষের সেবা করাই তাদের কাজ।

Next Post

 স্বপন ব্যানার্জী সভাপতি ও জাকারিয়া হৃদয় সাধারণ সম্পাদক 

প্রকাশক

প্রকাশক

Next Post

 স্বপন ব্যানার্জী সভাপতি ও জাকারিয়া হৃদয় সাধারণ সম্পাদক 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • বেনাপোলে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত
    বেনাপোলে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত [আরও বিস্তারিত পড়ুন]
  • চিকিৎসাধীন মোহনাকে দেখতে হাসপাতালে বিমান উপদেষ্টা
    চিকিৎসাধীন মোহনাকে দেখতে হাসপাতালে বিমান উপদেষ্টা চিফ [আরও বিস্তারিত পড়ুন]
  • জাতীয় নির্বাচনে জননিরাপত্তা ও জনকল্যাণকে প্রাধান্য দিয়ে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার
    জাতীয় নির্বাচনে জননিরাপত্তা ও জনকল্যাণকে প্রাধান্য [আরও বিস্তারিত পড়ুন]
  • ফ্যাসিবাদের করুণ পরিণতির কথা মাথায় রেখে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার
    ফ্যাসিবাদের করুণ পরিণতির কথা মাথায় রেখে সততা ও নিষ্ঠার [আরও বিস্তারিত পড়ুন]
  • শার্শার বালুন্ডায় ককটেল বিস্ফোরণে দুইজন শ্রমিক আহত
    শার্শার বালুন্ডায় ককটেল বিস্ফোরণে দুইজন শ্রমিক আহত [আরও বিস্তারিত পড়ুন]
  • নির্বাচনে শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী পুরোপুরি প্রস্তুত- স্বরাষ্ট্র উপদেষ্টা
    নির্বাচনে শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী [আরও বিস্তারিত পড়ুন]
  • র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা
    র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ