সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home ফিচার

বাঘা উপজেলা প্রশাসন কর্তৃক বিশ্ব তামাক মুক্ত দিবস উৎযাপন

প্রকাশক by প্রকাশক
May 31, 2023
in ফিচার
0
বাঘা উপজেলা প্রশাসন কর্তৃক বিশ্ব তামাক মুক্ত দিবস উৎযাপন
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

বাঘা উপজেলা প্রশাসন কর্তৃক বিশ্ব তামাক মুক্ত দিবস উৎযাপন

আব্দুল মান্নান বিশেষ প্রতিনিধিঃ

৩১ মে ২০২৩ ইং (বুধবার)“তামাক নয়,খাদ্য ফলায়’’ প্রতিপাদ্য বিষয় নিয়ে রাজশাহীর বাঘায় বিশ্ব তামাক মুক্ত দিবস উৎযাপন করা হয়েছে। বুধবার (৩১-মে)সকালে র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে এ দিবসটি পালন করা হয়। এর আয়োজন করে বাঘা উপজেলা প্রশাসন ।

সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সমাজ সেবা অফিসার নাফিজ শরিফের সঞ্চলনা ও নির্বাহী অফিসার শারমিন আখাতারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসাবে তামাকের কুফল সম্পর্কে বক্তব্য রাখেন বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও রাজশাহী

জেলা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এ্যাডঃ লায়েব উদ্দিন লাভলু ,উপজেলা সহকারি কমিশনার ভুমি মো: জুয়েল আহাম্মেদ ও বাঘা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল।

উক্ত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাঘা মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ নছিম উদ্দিন,

বাঘা স্বাস্থৗ কেন্দ্রের চিকিৎসক রাকিবুল ইসলাম উপজেলা সহকারি কৃষি কর্মকর্তা কামরুল ইসলাম, মনিগ্রাম ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, বাঘা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুরুজ্জামান প্রমুখ। উপস্থিত ছিলেন উপজেলার সকল দপ্তরের প্রধান কর্মকর্তা , শিক্ষক , ইমাম, ও সু-শীল সমাজের নেত্রীবৃন্দ।

সভায় বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশ ও জাতির কল্যানে এ বছর শুধু প্রতিপাদ্য বিষয়ই পরিবর্তন করেননি। তিনি আরো বলেছেন, ২০৪০ সালের পূর্বে বাংলাদেশকে তামাক মুক্ত করতে হবে। কারণ তামাক নেশাদায়ক পদার্থ। এটি মানুষকে আর্থিক এবং শারিরিক ভাবে ক্ষতিগ্রস্থ করে।

এই তামাক জনিত কারণে প্রতি বছর দেশে প্রায় ১ লক্ষ ৬১ হাজার মানুষ মারা যাচ্ছে। আর এ সমস্ত রুগীদের চিকিৎসা খাতে সরকারের ব্যয় হচ্ছে প্রায় সাড়ে ৭ হাজার কোটি টাকা। বক্তাগণ সরকারের নির্দেশ ক্রমে তামাক ব্যবহারের ক্ষতিকারক প্রভাব সম্পর্কে এখন থেকে জনগণকে সতর্ক করবেন বলেও প্রত্যয় ব্যক্ত করেন।

Previous Post

রাজশাহীর বাঘায় নার্সদের ৫ দফা দবিতে মানববন্ধন

Next Post

বাঘারপাড়ার ভিটাবল্লায় টমেটোর উপর মাঠ দিবস পালিত

প্রকাশক

প্রকাশক

Next Post
বাঘারপাড়ার ভিটাবল্লায় টমেটোর উপর মাঠ দিবস পালিত

বাঘারপাড়ার ভিটাবল্লায় টমেটোর উপর মাঠ দিবস পালিত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • পুলিশসহ অন্যান্য শৃঙ্খলা বাহিনীকে জনগণের আস্থা অর্জনের মধ্য দিয়ে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে- স্বরাষ্ট্র মন্ত্রী
    পুলিশসহ অন্যান্য শৃঙ্খলা বাহিনীকে জনগণের আস্থা অর্জনের [আরও বিস্তারিত পড়ুন]
  • রমজানে ১০ লক্ষ পরিবারকে সুলভ মূল্যে প্রোটিন খাদ্য দেবে সরকার-প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
    রমজানে ১০ লক্ষ পরিবারকে সুলভ মূল্যে প্রোটিন খাদ্য দেবে [আরও বিস্তারিত পড়ুন]
  • পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গিয়েছে ১৬ মার্চ সোমবার দিবাগত রাতে পবিত্র লাইলাতুল ক্বদর
    জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সিদ্ধান্ত- পবিত্র রমজান [আরও বিস্তারিত পড়ুন]
  • কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতির মূলভিত্তি–মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
    কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতির [আরও বিস্তারিত পড়ুন]
  • দায়িত্ব গ্রহণ করলেন নতুন বিমান মন্ত্রী ও প্রতিমন্ত্রী
    দায়িত্ব গ্রহণ করলেন নতুন বিমান মন্ত্রী ও প্রতিমন্ত্রী [আরও বিস্তারিত পড়ুন]
  • জনগণের প্রতি যে কমিটমেন্ট তা রক্ষা করবো: মির্জা ফখরুল ইসলাম আলমগীর
    জনগণের প্রতি যে কমিটমেন্ট তা রক্ষা করবো: মির্জা ফখরুল [আরও বিস্তারিত পড়ুন]
  • অপচয় রোধ, দায়বদ্ধতা নিশ্চিতকরণ এবং দুর্নীতিমুক্ত জনবান্ধব মন্ত্রণালয় গড়ে তোলাই লক্ষ্য :নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম
    অপচয় রোধ, দায়বদ্ধতা নিশ্চিতকরণ এবং দুর্নীতিমুক্ত [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ