সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home সারাবাংলা

বাণিজ্য উপদেষ্টার সাথে জাপানের রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ

প্রকাশক by প্রকাশক
February 24, 2025
in সারাবাংলা
0
বাণিজ্য উপদেষ্টার সাথে জাপানের রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

বাণিজ্য উপদেষ্টার সাথে জাপানের রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক:ঢাকা,২৪ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ :

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি ।

আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি ) সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার অফিস কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য-বিনিয়োগ বৃদ্ধি,অভিজ্ঞতা বিনিময় ও বাণিজ্য উপদেষ্টার সাম্প্রতিক জাপান সফর নিয়ে আলোচনা হয়।
বাণিজ্য উপদেষ্টা বলেন , বাংলাদেশে বিনিয়োগ বিষয়ে জাপানের প্রতিষ্ঠিত বৃহৎ বাণিজ্য গ্রুপ NEXI (NIPPON), Mitsui, Marubeni, HSBC,Mitsubishi Heavy Industry ও JT এর প্রতিনিধিদের সাথে টোকিওতে ফলপ্রসূ আলোচনা হয়েছে। তাঁরা এদেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন।

জাপানকে বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার ও বন্ধু রাষ্ট্র উল্লেখ করে বাণিজ্য উপদেষ্টা বলেন , বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো শক্তিশালী করার সুযোগ রয়েছে। এসময় আরো বেশি বিনিয়োগের মাধ্যমে এদেশে কর্মসংস্থান সৃষ্টির জন্য জাপানের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের প্রতি আহবান জানান।
বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ(বিডা) এর চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাম্প্রতিক জাপান সফর বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে উল্লেখ করে জাপানের রাষ্ট্রদূত বলেন, এতে দ্বিপাক্ষিক ব্যবসায়িক সম্পর্ক আরো জোরদার হবে। এসময় তিনি বাংলাদেশীদের জন্য বাংলাদেশে জাপানি ভাষা শিক্ষা কর্মসূচি গ্রহণ ও এদেশ থেকে জাপানে দক্ষ জনশক্তি নেওয়ার আগ্রহ প্রকাশ করেন।

সাক্ষাতকালে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মহাপরিচালক,বাণিজ্য সংগঠন) মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ ও অতিরিক্ত সচিব (এফটিএ) আয়েশা আক্তার উপস্থিত ছিলেন।

 

Previous Post

দেশের সমগ্র অর্থনীতিতে দূর্বৃত্তায়ন হয়েছিলো– বাণিজ্য উপদেষ্টা

Next Post

আইনশৃঙ্খলার উন্নয়নে অপারেশন আরো জোরদার করা হচ্ছে- স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশক

প্রকাশক

Next Post
আইনশৃঙ্খলার উন্নয়নে অপারেশন আরো জোরদার করা হচ্ছে- স্বরাষ্ট্র উপদেষ্টা

আইনশৃঙ্খলার উন্নয়নে অপারেশন আরো জোরদার করা হচ্ছে- স্বরাষ্ট্র উপদেষ্টা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • জাঁকজমকপূর্ণ আয়োজনে পর্দা নামলো টুরাগ অ্যাক্টিভ ৬ষ্ঠ জাতীয় স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ ২০২৬
    জাঁকজমকপূর্ণ আয়োজনে পর্দা নামলো টুরাগ অ্যাক্টিভ ৬ষ্ঠ [আরও বিস্তারিত পড়ুন]
  • নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ করা আমাদের সকলের দায়িত্ব-সমাজকল্যাণ মন্ত্রী
    নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ করা আমাদের সকলের [আরও বিস্তারিত পড়ুন]
  • বিমানখাতে অপতথ্যের বিরুদ্ধে সকলকে সতর্ক হবার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর
    বিমানখাতে অপতথ্যের বিরুদ্ধে সকলকে সতর্ক হবার আহ্বান [আরও বিস্তারিত পড়ুন]
  • সদরঘাট লঞ্চ দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান
    সদরঘাট লঞ্চ দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা [আরও বিস্তারিত পড়ুন]
  • বর্তমান সরকার বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্ক আরোও গভীর ও শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ : বাণিজ্যমন্ত্রী
    চীন–দক্ষিণ এশিয়া এক্সপো’ ২০২৬, বাংলাদেশ ডে [আরও বিস্তারিত পড়ুন]
  • রোগ প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদার করার মাধ্যমে প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করা হবে- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
    রোগ প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদার করার মাধ্যমে [আরও বিস্তারিত পড়ুন]
  • রাজধানীতে “Startup, Science Project and Innovation Idea Showcasing” মেলার উদ্বোধন করলেন জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ( মন্ত্রী পদমর্যাদা) মো: ইসমাইল জবিউল্লাহ
    রাজধানীতে “Startup, Science Project and [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ