সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home সারাবাংলা

বিডার নেতৃত্বে গঠিত হলো জাতীয় সেমিকন্ডাক্টর টাস্কফোর্স জাতীয় সেমিকন্ডাক্টর টাস্কফোর্স গঠন করলো বাংলাদেশ সরকার

প্রকাশক by প্রকাশক
January 2, 2025
in সারাবাংলা
0
বিডার নেতৃত্বে গঠিত হলো জাতীয় সেমিকন্ডাক্টর টাস্কফোর্স জাতীয় সেমিকন্ডাক্টর টাস্কফোর্স গঠন করলো বাংলাদেশ সরকার
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

বিডার নেতৃত্বে গঠিত হলো জাতীয় সেমিকন্ডাক্টর টাস্কফোর্স জাতীয় সেমিকন্ডাক্টর টাস্কফোর্স গঠন করলো বাংলাদেশ সরকার

আলী আহসান রবি
ঢাকা, ১ জানুয়ারি ২০২৫

বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা)’র নেতৃত্বে বাংলাদেশে সেমিকন্ডাক্টর খাতে চ্যালেঞ্জ, সম্ভাবনা ও ভবিষ্যৎ করনীয় সম্পর্কে সুপারিশ প্রণয়নের লক্ষ্যে সেমিকন্ডাক্টর শীর্ষক একটি টাস্কফোর্স গঠন করেছে বাংলাদেশ সরকার। প্রধান উপদেষ্টার কার্যালয় আজ ০১ জানুয়ারি, ২০২৫ খ্রি. পত্র সংখ্যা ০৩.০৮.২৬৯০.০৬৮.১৮.০১০.২৪-৬৫৬ এর মাধ্যমে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

সরকারের এই উদ্যোগ বাংলাদেশের সেমিকন্ডাক্টর চিপ ডিজাইন, টেস্টিং এবং অ্যাসেম্বলিং সক্ষমতাকে আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে বিবেচিত হচ্ছে। এর ফলে শুধু উচ্চ বেতন ভিত্তিক কর্মসংস্থানই নয় বরং বাংলাদেশে হাইভ্যালু সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি দ্রুত গড়ে উঠবে এবং প্রসার লাভ করবে, আগামীতে যা হয়ে উঠবে বাংলাদেশের রপ্তানিযোগ্য অন্যতম শিল্প খাত।
এ প্রসঙ্গে সেমিকন্ডাক্টর টাস্কফোর্সের আহ্বায়ক, বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, “এশিয়া-প্যাসিফিক সাপ্লাই চেইনের কাছাকাছি অবস্থানের কারনে, প্রতিযোগিতামূলক শ্রমব্যয় কম থাকায় এবং দক্ষ যুবশক্তি বাংলাদেশকে বৈশ্বিক সেমিকন্ডাক্টর খাতের জন্য একটি আদর্শ গন্তব্যে পরিণত করেছে। সেমিকন্ডাক্টর খাতের উন্নয়নে আমরা শিল্প নেতৃবৃন্দ, বিভিন্ন বিশ্ববিদ্যালয় একাডেমিয়া, নন-রেসিডেন্ট বাংলাদেশি (NRB)) ব্যবসায়ী নেতৃবৃন্দসহ শীর্ষ পর্যায়ের নীতিনির্ধাকদের অভিজ্ঞতাকে একত্রিত করে একটি শক্তিশালী ব্যবস্থা গড়ে তুলব, যা ভবিষ্যতে আমাদের উদ্ভাবননির্ভর অর্থনীতির অগ্রযাত্রায় ব্যাপকভূমিকা রাখবে।

টাস্কফোর্সের কাজ হবে সেমিকন্ডাক্টর খাতে তাৎক্ষণিক প্রবৃদ্ধির সুযোগ চিহ্নিত করা, নীতি ও দক্ষতার ঘাটতি দূর করা এবং বৈশ্বিক বিনিয়োগ আকর্ষণে অবকাঠামো ও প্রণোদনা কাঠামো প্রস্তাব করা। আগামী জানুয়ারির শেষ নাগাদ কার্যকর ফলাফল উপস্থাপন করার লক্ষ্যে কাজ করবে এই টাস্কফোর্স।

টাস্কফোর্সের সদস্যরা হলেন:
জনাব আশিক চৌধুরী, নির্বাহী চেয়ারম্যান, বিডা ও বেজা (আহ্বায়ক)
জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান (সদস্য)
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব (সদস্য)
ড. মো. এনায়েতুর রহমান, সিইও, উল্কা সেমি (সদস্য)
জনাব ইশতাক আহমেদ, চেয়ারম্যান, প্রাইম সিলিকন টেকনোলজি (বিডি) লি. (সদস্য)
জনাব এম এ জব্বার, ব্যবস্থাপনা পরিচালক, নিউরাল সেমিকন্ডাক্টর লি. (সদস্য)
প্রফেসর ড. এ. বি. এম. হারুন-উর-রশিদ, বিভাগীয় প্রধান, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, বুয়েট (সদস্য)
মেজর জেনারেল মো. নাসিম পারভেজ, কমান্ড্যান্ট, মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (সদস্য)
প্রফেসর সৈয়দ মাহফুজুল আজিজ, প্রো-ভিসি, ব্র্যাক ইউনিভার্সিটি (সদস্য)
জনাব মাশুক রহমান, প্রতিষ্ঠাতা, গ্রিন কোয়েস্ট, ইউএসএ (সদস্য)
জনাব মোস্তাফিজ চৌধুরী, সেমিকন্ডাক্টর বিশেষজ্ঞ, সিলিকন ভ্যালি (সদস্য)
জনাব জহিরুল আলম, নির্বাহী পরিচালক, আইডিএফ (সদস্য)
জনাব নাহিয়ান রহমান রোচি, প্রধান, বিজনেস ডেভেলপমেন্ট, বিডা (সদস্য সচিব)

এই টাস্কফোর্স দেশের প্রযুক্তিগত উন্নয়ন এবং বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Previous Post

বৈষম্যবিরোধী আন্দোলনে আহত রাতুলকে আর্থিক সহায়তা দিলো বিজিবি

Next Post

ওয়াকাথন ও সমাজ সেবা সম্মেলনের উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা

প্রকাশক

প্রকাশক

Next Post
ওয়াকাথন ও সমাজ সেবা সম্মেলনের উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা

ওয়াকাথন ও সমাজ সেবা সম্মেলনের উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • মির্জাপুর প্রেসক্লাবের সংবর্ধনায় আবুল কালাম আজাদ সিদ্দিকী
    মির্জাপুর প্রেসক্লাবের সংবর্ধনায় আবুল কালাম আজাদ [আরও বিস্তারিত পড়ুন]
  • পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে- স্বরাষ্ট্রমন্ত্রী
    পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে- [আরও বিস্তারিত পড়ুন]
  • ধর্মমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত
    ধর্মমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সংযুক্ত আরব [আরও বিস্তারিত পড়ুন]
  • যাত্রীসেবার মান উন্নয়নে বিমানবন্দরে পরিচ্ছন্নতা জোরদারের নির্দেশ বিমানমন্ত্রীর
    যাত্রীসেবার মান উন্নয়নে বিমানবন্দরে পরিচ্ছন্নতা [আরও বিস্তারিত পড়ুন]
  • স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
    স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য [আরও বিস্তারিত পড়ুন]
  • খাল খনন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আন্ত:মন্ত্রণালয় সভা অনুষ্ঠিত
    খাল খনন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আন্ত:মন্ত্রণালয় [আরও বিস্তারিত পড়ুন]
  • নৌপরিবহন, সড়ক ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম এর সঙ্গে জাইকার প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
    নৌপরিবহন, সড়ক ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ