সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home সারাবাংলা

বিভিন্ন দেশের সাথে ব্যবসায়িক এনগেজমেন্ট বাড়াতে চায় সরকার : বাণিজ্য উপদেষ্টা

প্রকাশক by প্রকাশক
November 19, 2024
in সারাবাংলা
0
বিভিন্ন দেশের সাথে ব্যবসায়িক এনগেজমেন্ট বাড়াতে চায় সরকার : বাণিজ্য উপদেষ্টা
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

বিভিন্ন দেশের সাথে ব্যবসায়িক এনগেজমেন্ট বাড়াতে চায় সরকার : বাণিজ্য উপদেষ্টা

আলী আহসান রবি,নিজস্ব প্রতিবেদক:
ঢাকা, ১৯ নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ :

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, রমজানকে সামনে রেখে সরকার পেয়াজ,চিনি ও খেজুরসহ নিত্যপণ্যের সরবারহ বাড়াতে পদক্ষেপ নেওয়া হচ্ছে।সে কারনে বিভিন্ন দেশের সাথে ব্যবসায়িক এনগেজমেন্ট বাড়াতে চায় সরকার।

আজ মঙ্গলবার বিকালে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এর সাথে পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমদ মারুফ এর সৌজন্য সাক্ষাৎকালে তিনি একথা বলেন।

সাক্ষাৎকালে তাঁরা দ্বিপাক্ষিক বাণিজ্য, করাচি- চট্রগ্রাম সরাসরি বাণিজ্যিক জাহাজ পরিচালনা, দুদেশের ব্যবসায়ীদের এনগেজমেন্ট বৃদ্ধি ও জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের কার্যক্রম বৃদ্ধি নিয়ে আলোচনা করেন।

উপদেষ্টা বলেন, সরকার দেশের বিপুল সংখ্যক মানুষকে ভর্তূকি মূল্যে পন্য বিতরণ করে থাকে। এর মধ্যে চাল,পেয়াজ,চিনি,ভোজ্য তেল ও ডাল অন্যতম। সরকারের ভর্তূকি মূল্য পণ্য বিতরণ মানুষের জীবনকে একটু সহজ করতে ভূমিকা রাখে।

উপদেষ্টা বলেন , সার্ক পুনর্জীবিত হলে সদস্য দেশ গুলো উপকৃত হবে। দেশগুলোর মধ্যে বিদ্যমান সম্পর্ক আরো জোরালো হবে।

পাকিস্তানের রাষ্ট্রদূত বলেন,
ইন্দো-মুসলিম সভ্যতার অংশ হিসেবে উপমহাদেশে বাংলাদেশ-পাকিস্তানের সাংস্কৃতিক ও সভ্যতাগত সম্পর্ক রয়েছে। এসম্পর্কের ভিত মজবুত করতে দ্বিপাক্ষিক বাণিজ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ইতোমধ্যে পাকিস্তান থেকে পণ্যবাহী জাহাজ বাংলাদেশে এসেছে উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন,এতে সময় ও খরচ কম হওয়ায় দুদেশই উপকৃত হয়েছে। এসময় তিনি বাংলাদেশে চিনি, পেয়াজ ও খেজুর রপ্তানিতে পাকিস্তান সরকারের আগ্রহের কথা উল্লেখ করেন।
তিনি আরো বলেন, পাকিস্তানে গম উৎপাদিত হলেও রপ্তানি করা হয়না।তবে উদ্বৃত্ত উৎপাদন হলে গম রপ্তানিতে বাংলাদেশকে প্রাধান্য দেওয়া হবে।

সাক্ষাৎকালে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোহাং সেলিম উদ্দিন ও এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

Previous Post

জন-আকাঙ্ক্ষা পূরণে সরকারি কর্মকর্তা- কর্মচারীদের সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে-তথ্য ও সম্প্রচার সচিব

Next Post

থানাকে জনগণের আস্থার জায়গায় পরিণত করতে হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশক

প্রকাশক

Next Post
থানাকে জনগণের আস্থার জায়গায় পরিণত করতে হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা

থানাকে জনগণের আস্থার জায়গায় পরিণত করতে হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • আসিয়ানের সাথে বাংলাদেশের সম্পর্ক আরো উচ্চতায় নিতে সরকার অঙ্গীকারবদ্ধ -মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী
    আসিয়ানের সাথে বাংলাদেশের সম্পর্ক আরো উচ্চতায় নিতে [আরও বিস্তারিত পড়ুন]
  • নিউজিল্যান্ডের সমর্থন চায় বাংলাদেশ: আরসিইপি সদস্যপদ, এলডিসি উত্তরণে ৩ বছর সময় বৃদ্ধি ও দ্বিপাক্ষিক এফটিএ
    নিউজিল্যান্ডের সমর্থন চায় বাংলাদেশ: আরসিইপি সদস্যপদ, [আরও বিস্তারিত পড়ুন]
  • নিউজিল্যান্ডের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে বাংলাদেশের নতুন উদ্যোগ
    নিউজিল্যান্ডের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে [আরও বিস্তারিত পড়ুন]
  • চলতি অর্থবছরে রাষ্ট্রীয় সম্মানী ভাতার আওতায় আসছে ৮৬,৭০৯টি ধর্মীয় প্রতিষ্ঠান
    চলতি অর্থবছরে রাষ্ট্রীয় সম্মানী ভাতার আওতায় আসছে [আরও বিস্তারিত পড়ুন]
  • প্রতিটি শিক্ষার্থীকে একটি করে গাছ লাগানোর আহ্বান প্রতিমন্ত্রী আমিনুল হকের
    প্রতিটি শিক্ষার্থীকে একটি করে গাছ লাগানোর আহ্বান [আরও বিস্তারিত পড়ুন]
  • বিএনপির সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক: বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা
    বিএনপির সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক: বাংলাদেশের [আরও বিস্তারিত পড়ুন]
  • বাণিজ্য ও অর্থনৈতিক বিশ্লেষণে এআই ব্যবহার নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে প্রশিক্ষণ
    বাণিজ্য ও অর্থনৈতিক বিশ্লেষণে এআই ব্যবহার নিয়ে বাণিজ্য [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ