সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home অর্থনীতি

বেনাপোলে ঢাকা ব্যাংক লিমিটেডের ১১১তম শাখার উদ্বোধন

প্রকাশক by প্রকাশক
December 18, 2022
in অর্থনীতি
0
বেনাপোলে ঢাকা ব্যাংক লিমিটেডের ১১১তম শাখার উদ্বোধন
0
SHARES
14
VIEWS
Share on FacebookShare on Twitter

জসিম উদ্দিন, বেনাপোল (যশোর) :


স্থলবন্দর বেনাপোলে আধুনিক ব্যাংকিং সেবা নিয়ে ঢাকা ব্যাংক লিমিটেডের ১১১তম শাখা উদ্বোধন করা হয়েছে।

রোববার (১৮ ডিসেম্বর) দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলে রহমান চেম্বারের ২য় তলায় এ শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঢাকা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এমরানুল হক।

এ সময় উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মুস্তাক আহম্মেদ, বেনাপোল সি এন্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ শামসুর রহমান, সিনিয়র সহ-সভাপতি খারুজ্জামান মধু ও মহাসিন মিলন, রাতুল ইন্টারন্যাশনাল সিএন্ডএফ স্বত্বাধিকারী আব্দুল লতিফ, অ্যাসোসিনের সদস্য সাহিদা রহমান সেতু, মোঃ হুমায়ন কবীর ব্যবস্থাপক যশোর জেলা শাখা, বেনাপোলের বিশিষ্ট সমাজসেবক মোঃ রমজান আলী টিকো প্রমুখ।

ঢাকা ব্যাংকের এ শাখা উদ্বোধনের সময় বিশেষ অতিথির বক্তব্যে ব্যবসায়ী আলহাজ্ব শামছুর রহমান বলেন, স্থলবন্দরের ঐতিহ্যকে রক্ষা করার জন্য ঢাকা ব্যাংক যে উদ্যোগ গ্রহণ করেছে সেটি প্রশংসনীয়। এ এলাকার মানুষ আগে যশোরে গিয়ে এ ব্যাংকের সেবা গ্রহণ করতো। এখন বেনাপোলের হাতের নাগালেই ঢাকা ব্যাংক। যার কারণে অত্র এলাকার ব্যবসায়ীরা এর সুবিধা ভোগ করবেন।

তিনি বলেন, অত্র এলাকায় এ ব্যাংকের শাখা চালু হওয়ায় ব্যবসায়ীরা ও সাধারণ গ্রাহকরা কিছুটা স্বস্তি পাবে। তিনি বলেন, এ এলাকায় ঢাকা ব্যাংকের শাখা উদ্বোধনের জন্য ব্যাংক কর্তৃপক্ষ ও কর্মকর্তাদের ধন্যবাদ জ্ঞাপন করছি।

উদ্বোধনের সময় ঢাকা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (সিইও) এমরানুল হক বলেন, দেশের সর্ববৃহৎ স্থল বন্দরে ঢাকা ব্যাংকের শাখা না থাকায়, এই এলাকার গ্রাহকরা অনেক অনেক কষ্ট করে দূরে গিয়ে লেনদেন করতো। যার কারণে গ্রাহকদের কথা চিন্তা করে ব্যাংক কর্তৃপক্ষ অত্র এলাকায় একটি শাখা করার উদ্বোধনের উদ্যোগ গ্রহণ করেন।

উক্ত শাখা উদ্বোধনের সময় বেনাপোল এলাকার গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী ও ব্যাংকের উচ্চপদস্থ কর্মকতারা উপস্থিত ছিলেন।

ঢাকা ব্যাংকের ১১১তম শাখার উদ্বোধন অনুষ্ঠানের সার্বিক পরিচালনা ও সঞ্চালনা দায়িত্বে ছিলেন বেনাপোল শাখার ম্যানেজার আবু সাইদুর সূবর্ণ চৌধুরী।

Previous Post

মাগুরা জেলার শালিখা থানার এক আর্জেন্টিনা ভক্তের কান্ড।

Next Post

চরফ্যাশনে ইউপি সদস্য প্রার্থী হলেন ভিক্ষুক

প্রকাশক

প্রকাশক

Next Post
চরফ্যাশনে ইউপি সদস্য প্রার্থী হলেন ভিক্ষুক

চরফ্যাশনে ইউপি সদস্য প্রার্থী হলেন ভিক্ষুক

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • জাঁকজমকপূর্ণ আয়োজনে পর্দা নামলো টুরাগ অ্যাক্টিভ ৬ষ্ঠ জাতীয় স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ ২০২৬
    জাঁকজমকপূর্ণ আয়োজনে পর্দা নামলো টুরাগ অ্যাক্টিভ ৬ষ্ঠ [আরও বিস্তারিত পড়ুন]
  • নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ করা আমাদের সকলের দায়িত্ব-সমাজকল্যাণ মন্ত্রী
    নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ করা আমাদের সকলের [আরও বিস্তারিত পড়ুন]
  • বিমানখাতে অপতথ্যের বিরুদ্ধে সকলকে সতর্ক হবার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর
    বিমানখাতে অপতথ্যের বিরুদ্ধে সকলকে সতর্ক হবার আহ্বান [আরও বিস্তারিত পড়ুন]
  • সদরঘাট লঞ্চ দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান
    সদরঘাট লঞ্চ দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা [আরও বিস্তারিত পড়ুন]
  • বর্তমান সরকার বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্ক আরোও গভীর ও শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ : বাণিজ্যমন্ত্রী
    চীন–দক্ষিণ এশিয়া এক্সপো’ ২০২৬, বাংলাদেশ ডে [আরও বিস্তারিত পড়ুন]
  • রোগ প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদার করার মাধ্যমে প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করা হবে- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
    রোগ প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদার করার মাধ্যমে [আরও বিস্তারিত পড়ুন]
  • রাজধানীতে “Startup, Science Project and Innovation Idea Showcasing” মেলার উদ্বোধন করলেন জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ( মন্ত্রী পদমর্যাদা) মো: ইসমাইল জবিউল্লাহ
    রাজধানীতে “Startup, Science Project and [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ