সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home সারাবাংলা

বেনাপোলে মারপিট করে অন্যের দখলকৃত খাস জমি জোরপূর্বক দখল করার চেষ্টা

প্রকাশক by প্রকাশক
February 18, 2023
in সারাবাংলা
0
বেনাপোলে মারপিট করে অন্যের দখলকৃত খাস জমি জোরপূর্বক দখল করার চেষ্টা
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

বেনাপোল অফিস :

যশোরের বেনাপোলে মারপিট করে অন্যের দখলকৃত খাস জমি জোরপূর্বক দখল করার চেষ্টা করার অভিযোগ উঠেছে মানকিয়া গ্রামের মৃত গনির ছেলে ইহান ও তার পরিবারের বিরুদ্ধে।

গত ১৬ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বেলা ১২ টার সময় উক্ত জমিতে বাড়ির ব্যবহারের পানি যাওয়াকে কেন্দ্র করে মারপিটের ঘটনা ঘটায় এই হিংসাত্মক পরিবার।

এ ঘটনায় মারাত্মক ভাবে আহত হয়েছেন একই গ্রামের আব্দুর রশিদের ছেলে আজিজুল ইসলাম নামে এক যুবক। জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে হত্যার উদ্দেশ্যে আজিজুলকে দেশীয় অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে বলে জানান আজিজুলের বড় ভাই মফিজুর রহমান।


এ বিষয়ে বেনাপোল পোর্ট থানায় মৃত গণির ছেলে ইহান, বাবু ও খাদিজা খাতুনের নাম উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার। আহত আজিজুল বর্তমানে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

আজিজুলের বড় ভাই মফিজুর রহমান জানান, বিবাদীগণ এলাকার মানুষের সাথে প্রভাব খাটিয়ে জোরপূর্বক অন্যের জমি জবরদখল করার চেষ্টা করে।

মামলায় জেতার জন্য নিজেদের ঘরবাড়ি নিজেরাই ভাংচুর করে থানায় অভিযোগ দায়ের করে। ঘটনার দিনও বিবাদীগণ আমার ভাইকে হত্যার উদ্দেশ্যে মারপিট করে জমি জবরদখল করার চেষ্টা করে।

একই সময়ে তারা অন্যকে ফাঁসাতে গিয়ে নিজেদের ঘরবাড়ি নিজেরাই ভাংচুর করে ৯৯৯ নাম্বারে কল করে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাই। পরে পুলিশ ঘটনাস্থলে এসে বিবাদীগণের বিরুদ্ধে অভিযোগ প্রমানিত হলে পুলিশ দু পক্ষকেই তাদের নিজ নিজ অভিযোগ থানায় দায়ের করার জন্য পরামর্শ প্রদান করে।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মোঃ কবির মোড়ল এর কাছে জানতে চাইলে তিনি বলেন এমন মারামারি প্রায়ই করে থাকে ইয়ানের পরিবার। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার এসআই শংকর ঘটনার (তদন্তকারী অফিসার) জানান, আমি ঘটনা স্থলে গিয়েছিলাম এবং এলাকাবাসীর কাছ থেকে জানতে পারলাম ইহান ও তার ছেলে বাবু তারা নিজেরাই তাদের বাড়িঘর ভাঙচুর করেছে ও

হতাহতের ঘটনা ঘটিয়েছে। এ বিষয়ে দুই পক্ষকেই বেনাপোল পোর্ট থানায় অভিযোগ দায়ের করতে বলা হয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Previous Post

চৌদ্দগ্রামে প্রাথমিক বিদ‍্যালয় থেকে অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

Next Post

প্রধানমন্ত্রীর নির্দেশে নতুন ঘর পেল রূপনা চাকমার পরিবার

প্রকাশক

প্রকাশক

Next Post
প্রধানমন্ত্রীর নির্দেশে নতুন ঘর পেল রূপনা চাকমার পরিবার

প্রধানমন্ত্রীর নির্দেশে নতুন ঘর পেল রূপনা চাকমার পরিবার

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
    আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে [আরও বিস্তারিত পড়ুন]
  • উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসক-ফার্মাসিস্টদের সমন্বিতভাবে কাজ করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
    উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে [আরও বিস্তারিত পড়ুন]
  • জনগণের আস্থা ও সহযোগিতাই সরকারের শক্তি: এলজিআরডি মন্ত্রী
    জনগণের আস্থা ও সহযোগিতাই সরকারের শক্তি: এলজিআরডি [আরও বিস্তারিত পড়ুন]
  • ‎নদীর তীর রক্ষা কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে-পানিসম্পদ মন্ত্রী
    ‎নদীর তীর রক্ষা কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে [আরও বিস্তারিত পড়ুন]
  • রাস্তার কাজে যেন অনিয়ম না হয়, কেউ চাঁদা চাইলে থানায় সোপর্দ করবেন: ধর্মমন্ত্রী কায়কোবাদ
    রাস্তার কাজে যেন অনিয়ম না হয়, কেউ চাঁদা চাইলে থানায় [আরও বিস্তারিত পড়ুন]
  • আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী
    আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি [আরও বিস্তারিত পড়ুন]
  • জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ
    জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ