সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home কৃষি

ভোলায় জেলেদের মাঝে বৈধ জাল বিতরণ

প্রকাশক by প্রকাশক
June 2, 2023
in কৃষি
0
ভোলায় জেলেদের মাঝে বৈধ জাল বিতরণ
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on Twitter
ভোলায় জেলেদের মাঝে বৈধ জাল বিতরণ
সাব্বির আলম বাবু, বিশেষ প্রতিনিধিঃ
ভোলায় নিবন্ধিত জেলেদের মাঝে বৈধ জাল বিতরণ করা হয়। শুক্রবার ভোলা কলেজের সামনে মৎস্য খামারবাড়ী কমপ্লেক্সে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প এর আওতায় সদর উপজেলা মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে সুফলভোগী জেলেদের মাঝে
বিকল্প কর্মসংস্থানের উপকরণ হিসেবে বৈধ জাল ও ফ্লুড বিতরণ করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলেদের মাঝে বৈধ জাল বিতরণ করেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন,
সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ জামাল হোসেন, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি মোঃ হাসান আলী খান, সদর উপজেলা মৎস্যজীবী সমিতির সাধারণ সম্পাদক মোঃ এরশাদ।
ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প এর আওতায় ভোলা সদরের কাচিয়া ইউনিয়নের সুবিধাভোগী ৩জন করে দল তৈরি করে ১৬টি দলের ৭৮জনকে বৈধ জাল ও ফ্লুড দেওয়া হয়েছে। এসময় বক্তারা বলেন, জেলেদের মাঝে বিতরণকৃত এই বৈধ জালের মাধ্যমে তারা নিরাপদে নিশ্চিন্তে মাছ শিকার করতে
পারবেন। এর মাধ্যমে তাদের জাল হারানোর ভয় থাকবে না। এর মাধ্যমে জেলেরা স্বাবলম্বী হবে এবং মাছের চাহিদা পূরণে সহায়ক হবে। উল্লেখ্য, এই প্রকল্পের মাধ্যমে জেলায় ৩ হাজার ৫০০ জেলেকে বিকল্প কর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী করা হচ্ছে।
যার ফলে জেলেরা নদীতে নিরাপদে মাছ শিকার করতে পারবে। এছাড়াও জেলেদের মাঝে গরুর বাচ্চা, হাস-মুরগী, সেলাই মেশিনসহ চাহিদা অনুযায়ী উপকরণ ও বিভিন্ন প্রশিক্ষণ দেয়া হচ্ছে। জেলায় ৬টি জেলেদের গ্রাম নির্ধারণ করে দুই হাজার জেলেকে জনপ্রতি ৬ হাজার টাকা করে বৈধ মাছ শিকারের জাল বিতরণ করা হচ্ছে।
Previous Post

নড়াইলে বাস্তবায়িত কাজে সন্তোষ প্রকাশ করলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী

Next Post

চরফ্যাশনে দাদিকে বিয়ে করল নাতি, কাবিন ৭ লাখ..

প্রকাশক

প্রকাশক

Next Post
চরফ্যাশনে দাদিকে বিয়ে করল নাতি, কাবিন ৭ লাখ..

চরফ্যাশনে দাদিকে বিয়ে করল নাতি, কাবিন ৭ লাখ..

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • গঠনমূলক সমালোচনা ও দায়িত্বশীল সাংবাদিকতা উন্নয়নকে আরও গতিশীল করে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    গঠনমূলক সমালোচনা ও দায়িত্বশীল সাংবাদিকতা উন্নয়নকে আরও [আরও বিস্তারিত পড়ুন]
  • ​জাতিসংঘ পুলিশ প্রধানদের সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রীর যোগদান
    ​জাতিসংঘ পুলিশ প্রধানদের সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রীর [আরও বিস্তারিত পড়ুন]
  • বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত
    বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে [আরও বিস্তারিত পড়ুন]
  • বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত
    বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের [আরও বিস্তারিত পড়ুন]
  • যুক্তরাজ্যের প্রতিনিধিদলের সঙ্গে প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ’র বৈঠক
    যুক্তরাজ্যের প্রতিনিধিদলের সঙ্গে প্রধানমন্ত্রীর [আরও বিস্তারিত পড়ুন]
  • এতিম ও দুস্থ শিশুদের পুনর্বাসন ও সুরক্ষায় সরকার বদ্ধপরিকর : মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী
    এতিম ও দুস্থ শিশুদের পুনর্বাসন ও সুরক্ষায় সরকার [আরও বিস্তারিত পড়ুন]
  • মাদকমুক্ত সমাজ ও ‘সবার আগে বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
    মাদকমুক্ত সমাজ ও ‘সবার আগে বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে কাজ [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ