সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home ফিচার

ভোলায় মেঘনার পানি বিপৎসীমার ওপরে, দুর্ভোগে ১৫ গ্রামবাসী

প্রকাশক by প্রকাশক
July 11, 2023
in ফিচার, সারাবাংলা
0
ভোলায় মেঘনার পানি বিপৎসীমার ওপরে, দুর্ভোগে ১৫ গ্রামবাসী
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter
ভোলায় মেঘনার পানি বিপৎসীমার ওপরে, দুর্ভোগে ১৫ গ্রামবাসী
সাব্বির আলম বাবু, বিশেষ প্রতিনিধিঃ
পূর্ণিমার জোয়ারে ভোলায় নদ-নদীর পানি অস্বাভাবিক ভাবে বেড়েছে। টানা চারদিন ধরে মেঘনা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে তলিয়ে গেছে বাঁধের বাইরের অন্তত ১৫টি গ্রাম। এতে চরম দুর্ভোগে পড়েছেন ওইসব গ্রামের ৩০ হাজার মানুষ।
এছাড়া অতি জোয়ারে তলিয়ে গেছে ভোলার ইলিশার ফেরিঘাটের লো ও হাই ওয়াটার ঘাট। এতে ফেরিতে ওঠা-নামা করতে পারছে না কোনো পরিবহন। তবে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ভোলা বলছে, আগামী দু’একদিনের মধ্যে পানি কমে পরিস্থিতি স্বাভাবিক হবে। খোঁজ নিয়ে জানা গেছে, ভোলা সদরের রাজাপুর ও ধনিয়া ইউনিয়নে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বাইরে বসবাস করেন ৩০ হাজারের অধিক মানুষ। আর তাই পূর্ণিমার জোয়ারে তলিয়ে গেছে ওই দুই ইউনিয়নের ১৫ গ্রামের বেশিরভাগ এলাকা। পানিবন্দি হয়ে চরম দুর্ভোগে তারা।
ঘরবাড়ি, রাস্তা-ঘাট সহ বিস্তীর্ণ এলাকা দিনে দু’বারের জোয়ারে ডুবে যায়। এমন পরিস্থিতিতে একদিকে রান্না-বান্নায় অসুবিধা, অন্যদিকে জলাবদ্ধ দূষিত পানিতে বাড়ছে বিভিন্ন রোগ।
রাজাপুর ইউনিয়নের দক্ষিণ রাজাপুর ইউনিয়নের নাসিমা ও নার্গিস বেগম বলেন, আমরা নদীর পাড়ে থাকি, এখানে বেড়িবাঁধ নেই। তাই জোয়ার এলেই বাড়িঘর তলিয়ে যায়। জব্বার, জেবুন্নেছা, রাজিয়া বলেন, তিনদিন ধরে জোয়ারের পানিতে ভাসছি, ঘরে রান্নাও ঠিকমতো চলছে না। আবার আগামী দু’একদিনের মধ্যে পানি কমে গেলেও বাঁধ না থাকায় পুরো বর্ষায় জোয়ার-ভাটায় দুর্বিষহ দিন কাটাতে হয়। আমাদের কষ্ট কেউ দেখে না। তবে পাউবো বলছে, বিষয়টি মনিটরিং করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাউবো ভোলার নির্বাহী প্রকৌশলী মু. হাসানুজ্জামান বলেন, মেঘনার পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গড়ে ৩০, ৩৫ ও ৪০ সেন্টিমিটার ওপরে ছিল পানি। তবে বাঁধের ভেতরে কোনো এলাকা ক্ষতিগ্রস্ত হয়নি, বাঁধের বাইরের কিছু এলাকা প্লাবিত হয়েছে। তবে বিষয়টি আমরা মনিটরিং করছি, দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, দ্রুত বাঁধের আওতায় এনে এসব মানুষের দুর্ভোগ লাঘবের দাবি বানভাসি মানুষদের।
Previous Post

তানভীর এবং তামসিলা’র বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত

Next Post

নেত্রকোণা-৪ আসনের সংসদ সদস্য রেবেকা মমিন আর নেই

প্রকাশক

প্রকাশক

Next Post

নেত্রকোণা-৪ আসনের সংসদ সদস্য রেবেকা মমিন আর নেই

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
    আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে [আরও বিস্তারিত পড়ুন]
  • উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসক-ফার্মাসিস্টদের সমন্বিতভাবে কাজ করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
    উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে [আরও বিস্তারিত পড়ুন]
  • জনগণের আস্থা ও সহযোগিতাই সরকারের শক্তি: এলজিআরডি মন্ত্রী
    জনগণের আস্থা ও সহযোগিতাই সরকারের শক্তি: এলজিআরডি [আরও বিস্তারিত পড়ুন]
  • ‎নদীর তীর রক্ষা কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে-পানিসম্পদ মন্ত্রী
    ‎নদীর তীর রক্ষা কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে [আরও বিস্তারিত পড়ুন]
  • রাস্তার কাজে যেন অনিয়ম না হয়, কেউ চাঁদা চাইলে থানায় সোপর্দ করবেন: ধর্মমন্ত্রী কায়কোবাদ
    রাস্তার কাজে যেন অনিয়ম না হয়, কেউ চাঁদা চাইলে থানায় [আরও বিস্তারিত পড়ুন]
  • আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী
    আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি [আরও বিস্তারিত পড়ুন]
  • জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ
    জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ