সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home সারাবাংলা

মানবেতর জীবন যাপন করছেন ৬০ জন শিক্ষক- কর্মচার

প্রকাশক by প্রকাশক
February 14, 2023
in সারাবাংলা
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

সুন্দরগঞ্জে আঃ জব্বার ডিগ্রি কলেজের ৬০ শিক্ষক-কর্মচারীর ৪ মাস ধরে বেতন- ভাতা বন্ধ।।মানবেতর জীবন যাপন!

সিরাজুল ইসলাম রতন গাইবান্ধা থেকেঃ-
গাইবান্ধার সুন্দরগঞ্জে রাজাকারের নামে সেই ধর্মপুর আব্দুল জব্বার ডিগ্রী কলেজের ৬০ জন শিক্ষক-কর্মচারী চার মাস ধরে বেতন পাচ্ছেন না বলে অভিযোগ পাওয়া গেছে। ৪ মাস ধরে বেতন ভাতা না পাওয়ার ফলে ওই ৬০ টি পরিবাবের কয়েশ মানুষ মানবেতর জীবন যাপন করছে।

জানাযায়,এমপিও ভুক্ত হওয়ার পর থেকে নিয়মিত বেতন ভাতা পেয়ে আসলে অক্টোবর ২০২২ গভনিং কমিটির মেয়াদ শেষ হয়।

এরপর কমিটি সংক্রান্ত জটিলতা শুরু হলে জাতীয় বিশ্ববিদ্যালয় মন্জুরী কমিশন কর্তৃপক্ষ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সভাপতি করে একটি এডহক কমিটি অনুমোদন দেয়।

এডহক কমিটি অনুমোদনের প্রায় ১ মাস অতিবাহিত হলেও বেতন বন্ধ বন্ধ রয়েছে! এতে করে বিপাকে পড়েছেন বেতন ভাতা বন্ধ হওয়া ৬০ শিক্ষক কর্মচারী। বিশেষ করে অল্প বেতনের কর্মচারীদের বেহাল দশা।

কলেজ কর্তৃপক্ষের অভিযোগ, এ বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারের খাম-খেয়ালিপনায় হয়েছে।তিনি ইচ্ছা করলেই বেতন ভাতা ছার দিতে পারেন।

শিক্ষক-কর্মচারীরা জানান, ২০২২ সালের অক্টোবর মাসে গভর্নিং বডির কমিটির মেয়াদ শেষ হলে নতুন কমিটিতে রাজাকার আব্দুল জব্বারের দ্বিতীয় পুত্র শ্রীপুর ইউনিয়নের চেয়ারম্যান আজহারুল ইসলামকে না নেয়ায় কমিটি গঠনে জটিলতা সৃষ্টি হয়।

এরপর ২০২২ সালের ২২ ডিসেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সভাপতি করে একটি এডহক কমিটি গঠন করা হয়। সেই কমিটি গঠনে দেড় মাস অতিবাহিত হলেও অজানা কারণে শিক্ষক-কর্মচারীর বেতন আজ অবধি স্থগিত রয়েছে।

কলেজটির সহকারী অধ্যক্ষ জাকারিয়া প্রামাণিক বলেন, চার মাস ধরে বেতন না পাওয়ায় কষ্টে আছি। সামান্য কারনে আমাদের কলেজের সবার বেতন বন্ধ রয়েছে। তবে অচিরেই বেতন না পেলে আমাদের পথে বসতে হবে।

ল্যাব সহকারী সম্পা আকতার বলেন, মাস শেষে যা বেতন পাই তা দিয়ে সংসার চালাই। বেতন বন্ধ হওয়ায় কোনমতে কষ্ট করে সংসার চালাচ্ছি। তিনি দ্রুত সকল সমস্যা দুর করে বেতন চালু করার দাবি জানান।

সামিউল ইসলাম নামে এক নিরাপত্তা প্রহরী জানান, বেতন বন্ধ হওয়ায় ধার দেনা করে চলছি। জমানো যা ছিল সব শেষ হয়ে গেছে। সামনের দিনগুলি কেমনে চলবে বলতে পারেন না তিনি।

কলেজের অধ্যক্ষ জানান,উপজেলা নির্বাহী অফিসারের খামখেয়ালিপনায় শিক্ষকদের বেতন হচ্ছে না। উনি সদয় হলে শিক্ষকরা বেতন পেতো। কারণ ইউএনও হচ্ছে এই কলেজের সভাপতি। পূর্বে কমিটির জটিলতা থাকলেও বর্তমানে কোন জটিলতা নেই সুতরাং ইউএনও ইচ্ছা করলেই বেতন দিতে পারেন।

এ ব্যাপারে সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল মারুফ বলেন, শিক্ষক-কর্মচারীরা বেতন চেয়ে একটি আবেদন করেছেন আমার কাছে। এখানে আমার খামখেয়ালি করার কোন অবকাশ নেই। সবার সাথে বসে আলাপ-আলোচনা করে আমি বেতনের ব্যাপারে সিদ্ধান্ত নেব।

তিনি আরো বলেন, কলেজের অধ্যক্ষ এর আগেও অনলাইন নিউজ পোর্টাল ঢাকাটাইমসে ‘রাজাকারের দালিলিক প্রমাণ চাইলেন ইউএনও’ এই শিরোনামে প্রকাশিত একটি সংবাদে আমার বক্তব্য ভিন্নভাবে উপস্থাপন করেছেন বলে জানিয়েছেন।

Previous Post

মানবতার জীবন যাপন করছেন ৬০ জন শিক্ষক-কর্মচারী

Next Post

তেঁতুলিয়ার টিউলিপ বাগানে ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি এস্ট্রাপ পিটারসেন

প্রকাশক

প্রকাশক

Next Post
তেঁতুলিয়ার টিউলিপ বাগানে ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি এস্ট্রাপ পিটারসেন

তেঁতুলিয়ার টিউলিপ বাগানে ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি এস্ট্রাপ পিটারসেন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • স্বাস্থ্যমন্ত্রীর সাথে ফিলিপাইন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
    স্বাস্থ্যমন্ত্রীর সাথে ফিলিপাইন রাষ্ট্রদূতের সাক্ষাৎ [আরও বিস্তারিত পড়ুন]
  • টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর
    টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের [আরও বিস্তারিত পড়ুন]
  • গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনকল্যাণে অঙ্গীকারবদ্ধ নতুন বাংলাদেশ গড়ার আহ্বান সালাহউদ্দিন আহমদের
    গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনকল্যাণে অঙ্গীকারবদ্ধ নতুন [আরও বিস্তারিত পড়ুন]
  • শহীদ জিয়ার বহুদলীয় গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখতে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে’: ব্যারিস্টার মীর হেলাল
    শহীদ জিয়ার বহুদলীয় গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখতে [আরও বিস্তারিত পড়ুন]
  • প্রধানমন্ত্রীর ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর
    প্রধানমন্ত্রীর ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ [আরও বিস্তারিত পড়ুন]
  • আইনের শাসন ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে-আইনমন্ত্রী
    আইনের শাসন ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে নিজ [আরও বিস্তারিত পড়ুন]
  • মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর
    মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ