সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home আন্তর্জাতিক

মিহাস ২০২৬ শুরু, বাংলাদেশের ছয় প্রতিষ্ঠানের অংশগ্রহণ

প্রকাশক by প্রকাশক
September 23, 2026
in আন্তর্জাতিক
0
মিহাস ২০২৬ শুরু, বাংলাদেশের ছয় প্রতিষ্ঠানের অংশগ্রহণ
0
SHARES
10
VIEWS
Share on FacebookShare on Twitter

মিহাস ২০২৬ শুরু, বাংলাদেশের ছয় প্রতিষ্ঠানের অংশগ্রহণ

আন্তর্জাতিক ডেস্ক:কুয়ালালামপুর, ২৩ সেপ্টেম্বর ২০২৬:

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে আজ শুরু হয়েছে ২২তম মালয়েশিয়া ইন্টারন্যাশনাল হালাল শোকেস (মিহাস ২০২৬)। আন্তর্জাতিক হালাল বাণিজ্যের এ প্রদর্শনীতে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আর্থিক সহায়তায় বাংলাদেশের ছয়টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। চার দিনব্যাপী মেলা চলবে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত।

মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড এক্সিবিশন সেন্টারে (MITEC) আয়োজিত এবারের মেলার প্রতিপাদ্য ‘Shaping Trust, Driving Resilience’। মালয়েশিয়ার বিনিয়োগ, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে মেলাটি আয়োজন করছে দেশটির এক্সটার্নাল ট্রেড ডেভেলপমেন্ট করপোরেশন (MATRADE)।

মেলায় বাংলাদেশের অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হলো এপেক্স কনভিনিয়েন্স ফুডস লিমিটেড, ঘরের বাজার, প্যারাগন এগ্রো লিমিটেড, তালুকদার এগ্রো ফুডস অ্যান্ড বেভারেজ, নোরিশ ফুডস লিমিটেড ও বায়োফার্মা লিমিটেড। এ ছাড়া পৃথক একটি বুথে ইপিবি ও কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের যৌথ উদ্যোগে দেশের বিভিন্ন রপ্তানিযোগ্য পণ্যের ব্রশিওর, প্রকাশনা ও প্রচারণামূলক তথ্যচিত্র প্রদর্শন করা হচ্ছে।

আগামীকাল বাংলাদেশ প্যাভিলিয়নের আনুষ্ঠানিক উদ্বোধন করার কথা রয়েছে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খানের। আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের মেলায় ৪৫টি দেশ থেকে প্রায় ৫০ হাজার দর্শনার্থী ও ক্রেতার সমাগম প্রত্যাশা করা হচ্ছে। দুই হাজারের বেশি বুথে প্রায় ১ হাজার ৭০০ প্রতিষ্ঠান পণ্য ও সেবা প্রদর্শন করছে।

এবারের আয়োজনে ব্যবসায়িক যোগাযোগ বাড়াতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সুবিধা যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে অংশগ্রহণকারীরা সম্ভাব্য ব্যবসায়িক অংশীদার খোঁজা এবং মেলার তথ্য ও দিকনির্দেশনা পাওয়ার সুযোগ পাচ্ছেন। বাংলাদেশের অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর জন্য মেলাটি আন্তর্জাতিক ক্রেতাদের কাছে পণ্য তুলে ধরা ও নতুন রপ্তানি যোগাযোগ গড়ে তোলার সুযোগ তৈরি করেছে।

Previous Post

Next Post

কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না: সমাজকল্যাণ মন্ত্রী

প্রকাশক

প্রকাশক

Next Post
কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না: সমাজকল্যাণ মন্ত্রী

কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না: সমাজকল্যাণ মন্ত্রী

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • নরউইচে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের গুলজার–কুদ্দুছ–মনির প্যানেলের নির্বাচনী প্রচারণা
    নরউইচে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের [আরও বিস্তারিত পড়ুন]
  • কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না: সমাজকল্যাণ মন্ত্রী
    কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না: সমাজকল্যাণ মন্ত্রী [আরও বিস্তারিত পড়ুন]
  • মিহাস ২০২৬ শুরু, বাংলাদেশের ছয় প্রতিষ্ঠানের অংশগ্রহণ
    মিহাস ২০২৬ শুরু, বাংলাদেশের ছয় প্রতিষ্ঠানের অংশগ্রহণ [আরও বিস্তারিত পড়ুন]
  • (no title) Post 43262
      অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না  [আরও বিস্তারিত পড়ুন]
  • পাইলট পর্যায়ের উদ্বোধনী দিনে কৃষক কার্ডের প্রণোদনা পাচ্ছেন ১,১০,৩৬৪ জন কৃষক- কৃষি মন্ত্রী
    পাইলট পর্যায়ের উদ্বোধনী দিনে কৃষক কার্ডের প্রণোদনা [আরও বিস্তারিত পড়ুন]
  • দিনাজপুর-৬ আসনের চারটি উপজেলায় আর কোনো কাঁচা রাস্তা থাকবে না- সমাজকল্যাণ মন্ত্রী
    দিনাজপুর-৬ আসনের চারটি উপজেলায় আর কোনো কাঁচা রাস্তা [আরও বিস্তারিত পড়ুন]
  • শিক্ষার্থীদের জনকল্যাণে ড্রোন ও সেন্সর উদ্ভাবনের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার
    শিক্ষার্থীদের জনকল্যাণে ড্রোন ও সেন্সর উদ্ভাবনের [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ