সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home ক্রাইম

মোবারকগঞ্জ রেলওয়ের কর্মকর্তা সুমন বসু ১১টি গাছ কেটে প্রতারণা করে বেচে দিলেন

প্রকাশক by প্রকাশক
November 10, 2022
in ক্রাইম, জাতীয়, ফিচার
0
মোবারকগঞ্জ রেলওয়ের কর্মকর্তা সুমন বসু ১১টি গাছ কেটে প্রতারণা করে বেচে দিলেন
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter

জিয়াউর রহমান, স্টাফ রিপোর্টার

ঝিনাইদহ কালীগঞ্জ মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে যশোর অভিমুখে খামারমুন্দিয়া রেলগেট থেকে ৪০ গজ সামনে খামারমুন্দিয়ার

মধ্যপাড়ার পশ্চিমপাশে গাজিবাড়িসংলগ্ন শরিফুল ইসলামের ৭ শতাংশ জমি ঘেষে রয়েছে রেলওয়ের জমি ও রেললাইন।শরিফুল ইসলাম তার জমির সীমানা দিয়ে আনুমানিক ১২ বছর আগে ১১ টি মেহেগুনী গাছ লাগান।আনুমানিক এক বছর আগে সেখানে থাকা সবচেয়ে বড় মেহেগুনী গাছটি বিক্রি করেন।এ খবর মোবারকগঞ্জ রেলওয়ের উর্ধতন উপসহকারী প্রকৌশলী/পথ সুমন কুমার বসু জানতে পেরে দুইজন স্টাফ পাঠিয়ে ঐদিনই গাছ জব্দ করে রেল স্টেশনে এনে নিজ অফিসের প্রাচীর ঘেষে ফেলে রাখেন।পরের দিন সুমন কুমার বসু ঘটনাস্থল পরিদর্শন করেন এবং জমি ও গাছ মালিকের ছেলে রাশেদুজ্জামানের(৩৫) সাথে কথা বলেন।এর কিছুদিন পরেই সুবিধামত সময়ে স্টেশনে ফেলে রাখা ঐ গাছ সুগার মিল রোডের রবির কাঠ গোড়ায় কাঠব্যাবসায়ী শীতল বাবুর কাছে গোপনে তিনি লোকমারফত বিক্রি করে দেন বলে জানা যায়। বিক্রিত গাছ পি ডাব্লু অফিসের পাশ থেকে দিনে দুপুরে কাঠগোলায় নিয়ে যাওয়া হয়।এরপর তিনি দীর্ঘ দিনের জন্য চট্টগ্রামে ট্রেনিং এ চলে যান। মোবারকগঞ্জ রেলওয়ের চৌকিদার জিহাদ ও রমজানের সাথে কথা বলে জানা যায়, গাছের ব্যাপার টা তারা জানত এবং দেখেছে।কিন্তু গাছ কবে, কখন, কিভাবে প্রাচীরের পাশ থেকে উধাও হয়ে গেলো তা তারা দেখেনি জানেও না । গাছ মালিক শরিফুল ইসলামের ছেলে রাশেদুজ্জামান জানান,গাছগুলো আমি নিজে হাতে লাগিয়েছি।আমার জানা মতে এই গাছ আমার জমির মধ্যেই পড়বে ।গাছ বিক্রির পর কাটা হলে রেলওয়ের লোক রেলওয়ের গাছ বলে নিয়ে যান।পরে সুমন কুমার বসু আমাকে এসে বলেন,অসুবিধা নেই গাছ আমার অফিসে আছে।জমি মাপ যোগ করে আমার স্যারেরা সিদ্ধান্ত জানাবেন।তখন গাছ আপনি পেলে আপনাকে ফেরত দেওয়া হবে।এতদিন হয়ে গেলো উনি আমাকে কিছুই জানায়নি। শুনেছি গাছ নাকি উনি বেচে দিয়েছেন।তাই যদি হয় তাহলে আমি উনার নামে আইনগত ব্যাবস্থা নিব।


এ ব্যাপারে বাংলাদেশ রেলওয়ে মোবারকগঞ্জের উর্দ্ধতন উপ সহকারী প্রকৌশলী / পথ সুমন কুমার বসু গাছটি লোক মারফত খামারমুন্দিয়া থেকে উঠিয়ে এনে তার অফিসের পাশে রাখার কথা স্বীকার করলেও বিক্রির কথা অস্বীকার করেন। ট্রেনিং এ থাকার কারণে এব্যাপারে তিনি আর কিছুই জানেন না বলে জানান।
বাংলাদেশ রেলওয়ের ডিএন-১(পাকশি) নাজিম কায়সার জানান,আপনার মধ্যমে জানলাম।তদন্ত করে অভিযোগের সত্যতা মিললে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Previous Post

ঝিনাইদহে গণপ্রকৌশলী দিবস পালিত

Next Post

ঝিনাইদহে স্বেচ্ছাশ্রমে বাঁশের সাঁকো, দাবি স্থায়ী ব্রীজের

প্রকাশক

প্রকাশক

Next Post
ঝিনাইদহে স্বেচ্ছাশ্রমে বাঁশের সাঁকো, দাবি স্থায়ী ব্রীজের

ঝিনাইদহে স্বেচ্ছাশ্রমে বাঁশের সাঁকো, দাবি স্থায়ী ব্রীজের

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • প্ল্যানের ব্যত্যয় ঘটিয়ে যারা বিল্ডিং করেছেন তাদের জন্য বিধিমালা হচ্ছে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
    প্ল্যানের ব্যত্যয় ঘটিয়ে যারা বিল্ডিং করেছেন তাদের জন্য [আরও বিস্তারিত পড়ুন]
  • সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করতে হবে-প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
    সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধভাবে দায়িত্ব [আরও বিস্তারিত পড়ুন]
  • আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
    আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে [আরও বিস্তারিত পড়ুন]
  • উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসক-ফার্মাসিস্টদের সমন্বিতভাবে কাজ করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
    উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে [আরও বিস্তারিত পড়ুন]
  • জনগণের আস্থা ও সহযোগিতাই সরকারের শক্তি: এলজিআরডি মন্ত্রী
    জনগণের আস্থা ও সহযোগিতাই সরকারের শক্তি: এলজিআরডি [আরও বিস্তারিত পড়ুন]
  • ‎নদীর তীর রক্ষা কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে-পানিসম্পদ মন্ত্রী
    ‎নদীর তীর রক্ষা কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে [আরও বিস্তারিত পড়ুন]
  • রাস্তার কাজে যেন অনিয়ম না হয়, কেউ চাঁদা চাইলে থানায় সোপর্দ করবেন: ধর্মমন্ত্রী কায়কোবাদ
    রাস্তার কাজে যেন অনিয়ম না হয়, কেউ চাঁদা চাইলে থানায় [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ