সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home সারাবাংলা

যশোরে বাওড় থেকে নৈশ প্রহরীর লাশ উদ্ধার

প্রকাশক by প্রকাশক
July 7, 2023
in সারাবাংলা
0
যশোরে বাওড় থেকে নৈশ প্রহরীর লাশ উদ্ধার
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

যশোরে বাওড় থেকে নৈশ প্রহরীর লাশ উদ্ধার

মোঃশরীফুল ইসলাম, জেলা প্রতিনিধি যশোর. যশোর সদর উপজেলার ৪ নং নওয়াপাড়া ইউনিয়নের আড়পাড়া বাওড় পাড় থেকে আব্দুর রহিম লস্কার (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুর দেড়টার দিকে স্থানীয়দের দেয়া তথ্য মতে মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহতের স্বজন ও পুলিশ জানিয়েছে,নিহত রহিম

বৃহষ্পতিবার রাতে বিলে মাছ ধরতে গিয়ে দুর্বৃত্তদের হামলার শিকার হন।
নিহত আব্দুর রহিম পার্শ্ববর্তী ছোট বালিয়াডাঙ্গা গ্রামের মৃত বারেক লস্করের ছেলে ।
নিহত আব্দুর রহিম কয়েতখালী বিলে নৈশ প্রহরীর কাজ করতেন। কিন্তু সম্প্রতি বিলটি অন্যের দখলে যাওয়ায় তিনি চাকরিচুত হন। বৃহষ্পতিবার রাতে ১১টার দিকে তিনি প্রতিবেশী ইসরাইল ও বাবু খাকে সাথে নিয়ে কয়েতখালী বিলে মাছ ধরতে যান।
এসময় ১০/১২ জন সশস্ত্র সন্ত্রাসীরা তাদের ধাওয়া করে। ধাওয়া খেয়ে তিনজন তিন দিকে দৌড় দেন। অন্যদুইজন নিজ বাড়িতে ফিরলেও আব্দুর রহিম নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। আজ শুক্রবার বেলা ১১টার দিকে আড়পাড়া বাওড় পাড়ে আব্দুর রহিমের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। এরপর দুপুর দেড়টার দিকে তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

এ বিষয়ে নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবীর তুহিন বলেন, কয়েতখালী বিল নিয়ে বিরোধ চলছিলো।
নিহত রহিম একটি পক্ষের সাথে ছিলো। অপরপক্ষ পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে বলে তিনি অভিযোগ করেন। এছাড়া কায়েতখালীর সাইফুল মেম্বার, রাসেল, আনোয়ার সহ তাদের সন্ত্রাসী বাহিনী এ হত্যার সাথে জড়িত বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন জানান, দুর্বৃত্তদের ধাওয়ার পর আব্দুর রহিমের মরদেহ পাওয়া গেছে। এবিষয়টি নিয়ে তদন্ত চলছে। অভিযোগ পেলে মামলা গ্রহণ করা হবে।

Previous Post

রায় ঘোষণার আগে আদালত থেকে মাহমুদা নামে এক আসামি লাপাত্তা

Next Post

ডেঙ্গু আতঙ্ক রমেক, ভর্তি ১০ জন সাধারণ রোগীদের সঙ্গে রাখা হচ্ছে ডেঙ্গু আক্রান্তদের

প্রকাশক

প্রকাশক

Next Post
ডেঙ্গু আতঙ্ক রমেক, ভর্তি ১০ জন সাধারণ রোগীদের সঙ্গে রাখা হচ্ছে ডেঙ্গু আক্রান্তদের

ডেঙ্গু আতঙ্ক রমেক, ভর্তি ১০ জন সাধারণ রোগীদের সঙ্গে রাখা হচ্ছে ডেঙ্গু আক্রান্তদের

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • পুলিশসহ অন্যান্য শৃঙ্খলা বাহিনীকে জনগণের আস্থা অর্জনের মধ্য দিয়ে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে- স্বরাষ্ট্র মন্ত্রী
    পুলিশসহ অন্যান্য শৃঙ্খলা বাহিনীকে জনগণের আস্থা অর্জনের [আরও বিস্তারিত পড়ুন]
  • রমজানে ১০ লক্ষ পরিবারকে সুলভ মূল্যে প্রোটিন খাদ্য দেবে সরকার-প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
    রমজানে ১০ লক্ষ পরিবারকে সুলভ মূল্যে প্রোটিন খাদ্য দেবে [আরও বিস্তারিত পড়ুন]
  • পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গিয়েছে ১৬ মার্চ সোমবার দিবাগত রাতে পবিত্র লাইলাতুল ক্বদর
    জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সিদ্ধান্ত- পবিত্র রমজান [আরও বিস্তারিত পড়ুন]
  • কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতির মূলভিত্তি–মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
    কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতির [আরও বিস্তারিত পড়ুন]
  • দায়িত্ব গ্রহণ করলেন নতুন বিমান মন্ত্রী ও প্রতিমন্ত্রী
    দায়িত্ব গ্রহণ করলেন নতুন বিমান মন্ত্রী ও প্রতিমন্ত্রী [আরও বিস্তারিত পড়ুন]
  • জনগণের প্রতি যে কমিটমেন্ট তা রক্ষা করবো: মির্জা ফখরুল ইসলাম আলমগীর
    জনগণের প্রতি যে কমিটমেন্ট তা রক্ষা করবো: মির্জা ফখরুল [আরও বিস্তারিত পড়ুন]
  • অপচয় রোধ, দায়বদ্ধতা নিশ্চিতকরণ এবং দুর্নীতিমুক্ত জনবান্ধব মন্ত্রণালয় গড়ে তোলাই লক্ষ্য :নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম
    অপচয় রোধ, দায়বদ্ধতা নিশ্চিতকরণ এবং দুর্নীতিমুক্ত [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ