সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home জাতীয়

রংপুরের মহিপুর তিস্তা সেতুতে ভারী যান চলাচল বন্ধ

প্রকাশক by প্রকাশক
May 30, 2023
in জাতীয়
0
রংপুরের মহিপুর তিস্তা সেতুতে ভারী যান চলাচল বন্ধ
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter
রংপুরের মহিপুর তিস্তা সেতুতে ভারী যান চলাচল বন্ধ
 মাটি মামুন রংপুর।
  
রংপুরের মহিপুর দ্বিতীয় তিস্তা সেতুর ওপর দিয়ে ভারী যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে লালমনিরহাট জেলা প্রশাসন।
সেতুর সংযোগ সড়কের বিভিন্ন স্থান ক্ষতিগ্রস্ত হওয়ায় যে কোনো মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটার আশঙ্কায় গতকাল(২৮মে)রোববার রাত থেকে তা কার্যকর হয়। 
জানা গেছে, সেতু নির্মাণের চার বছর বন্ধ থাকার পর গত ১১ জানুয়ারি সব ধরনের যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়।
এর পর থেকে বুড়িমারী স্থলবন্দর থেকে পাথরবোঝাই ট্রাক চলাচল করছিল ওই সড়কে। যদিও এর আগে পাথরবোঝাই ট্রাকগুলো বুড়িমারী স্থলবন্দর থেকে লালমনিরহাট হয়ে রংপুরসহ দেশের বিভিন্ন স্থানে চলাচল করত।
এদিকে গত ২৫ মে রংপুর-গঙ্গাচড়া সড়ক দ্রুত সংস্কারে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীকে ডিও লেটার পাঠিছেন রংপুর-৪ আসনের সংসদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
সেতু সড়কে ভারী যানবাহন চলাচল বন্ধ করে দেওয়ার বিষয়টি নিশ্চিত করে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জহির ইমাম জানান, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ভারী যানবাহনগুলোকে বিকল্প সড়ক হিসেবে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক ব্যবহার করার জন্য বলা হয়েছে। তিনি আরও জানান, সেতুর সংযোগ সড়ক পুরোপুরি মেরামত না হওয়া পর্যন্ত এ নির্দেশনা কার্যকরে স্থানীয় প্রশাসন, পুলিশ ও স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে চিঠি দেওয়া হয়েছে।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে রংপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী শাহজাহান আলী সোমবার এই প্রতিবেদক কে বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই সড়কটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে রংপুর সংযোগ সড়ক নির্মাণসহ কোথায় কী ধরনের সমস্যা হয় তা সমাধানের চেষ্টা চলছিল। কিন্তু সেতুর সংযোগ সড়কের লালমনিরহাট অংশের বিভিন্ন স্থান ক্ষতিগ্রস্ত হওয়ায় ভারী যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
Previous Post

ভোলার চরাঞ্চলের গাছে গাছে ঝুলছে হাইব্রিড জাতের ঝিঙ্গা; ব্যাপক খুশি কৃষক

Next Post

কাকিনা মহিপুর তিস্তা সেতু দিয়ে ট্রাক চলাচল বন্ধে সড়ক অবরোধ

প্রকাশক

প্রকাশক

Next Post
কাকিনা মহিপুর তিস্তা সেতু দিয়ে ট্রাক চলাচল বন্ধে সড়ক অবরোধ

কাকিনা মহিপুর তিস্তা সেতু দিয়ে ট্রাক চলাচল বন্ধে সড়ক অবরোধ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • আসিয়ানের সাথে বাংলাদেশের সম্পর্ক আরো উচ্চতায় নিতে সরকার অঙ্গীকারবদ্ধ -মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী
    আসিয়ানের সাথে বাংলাদেশের সম্পর্ক আরো উচ্চতায় নিতে [আরও বিস্তারিত পড়ুন]
  • নিউজিল্যান্ডের সমর্থন চায় বাংলাদেশ: আরসিইপি সদস্যপদ, এলডিসি উত্তরণে ৩ বছর সময় বৃদ্ধি ও দ্বিপাক্ষিক এফটিএ
    নিউজিল্যান্ডের সমর্থন চায় বাংলাদেশ: আরসিইপি সদস্যপদ, [আরও বিস্তারিত পড়ুন]
  • নিউজিল্যান্ডের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে বাংলাদেশের নতুন উদ্যোগ
    নিউজিল্যান্ডের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে [আরও বিস্তারিত পড়ুন]
  • চলতি অর্থবছরে রাষ্ট্রীয় সম্মানী ভাতার আওতায় আসছে ৮৬,৭০৯টি ধর্মীয় প্রতিষ্ঠান
    চলতি অর্থবছরে রাষ্ট্রীয় সম্মানী ভাতার আওতায় আসছে [আরও বিস্তারিত পড়ুন]
  • প্রতিটি শিক্ষার্থীকে একটি করে গাছ লাগানোর আহ্বান প্রতিমন্ত্রী আমিনুল হকের
    প্রতিটি শিক্ষার্থীকে একটি করে গাছ লাগানোর আহ্বান [আরও বিস্তারিত পড়ুন]
  • বিএনপির সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক: বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা
    বিএনপির সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক: বাংলাদেশের [আরও বিস্তারিত পড়ুন]
  • বাণিজ্য ও অর্থনৈতিক বিশ্লেষণে এআই ব্যবহার নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে প্রশিক্ষণ
    বাণিজ্য ও অর্থনৈতিক বিশ্লেষণে এআই ব্যবহার নিয়ে বাণিজ্য [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ