সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home বিশেষ সংবাদ

রংপুরে চার দফা দাবিতে ম্যাটস শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রকাশক by প্রকাশক
August 27, 2023
in বিশেষ সংবাদ
0
রংপুরে চার দফা দাবিতে ম্যাটস শিক্ষার্থীদের বিক্ষোভ
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

রংপুরে চার দফা দাবিতে ম্যাটস শিক্ষার্থীদের বিক্ষোভ

মাটি মামুন রংপুর:

অ্যালাইড হেলথ বোর্ড বাতিল ও ‘মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ’ নামে স্বতন্ত্র বোর্ড গঠনসহ চার দফা দাবিতে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মেডিকেল অ্যাসিসট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীরা।
মানববন্ধন থেকে সারাদেশের ৫০ হাজারেরও বেশি ম্যাটস শিক্ষার্থীদের দাবি বাস্তবায়নের দাবি জানানো হয়।

দাবি আদায় না হলে আগামীতে লাগাতার আন্দোলন কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।
আজ রোববার (২৭ আগস্ট) দুপুর ১২টায় রংপুর প্রেসক্লাবের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে সড়কে অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এ সময় শিক্ষার্থীরা তাদের চার দফা দাবি তুলে ধরে অবিলম্বে তা বাস্তবায়নে সরকার প্রধানসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো- ইন্টার্নশিপ বহাল রেখে কোর্স কারিকুলাম সংশোধন, অ্যালাইড হেলথ বোর্ড বাতিল করে ‘মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ’ নামে স্বতন্ত্র বোর্ড গঠন, কর্মসংস্থান সৃষ্টি ও অবিলম্বে নিয়োগদান এবং বঙ্গবন্ধুর পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী উচ্চশিক্ষার সুযোগ প্রদান।৪ দফা দাবিতে আন্দোলনে নামেন ম্যাটস’র শিক্ষার্থীরা

আয়োজকরা জানান, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশেষ গুরুত্ব দিয়ে ডিপ্লোমা মেডিকেল ফ্যাকাল্টি (ডিএমএফ) গঠন করেন।
১৯৭৩ এর পর থেকে এ দেশের প্রান্তিক ও গ্রামীণ পর্যায়ের সাধারণত মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে বিগত ৫০ বছর ধরে চিকিৎসা সেবা দিয়ে আসছেন উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসারগণ।

১৯৭৩ সালের বঙ্গবন্ধুর প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী ৪ বছর মেয়াদি ডিপ্লোমা এই কোর্সের উচ্চ শিক্ষা ও পদোন্নতি কথা থাকলেও গত ৪৮ বছরে তা বাস্তবায়ন হয়নি।
বাংলাদেশে এমন আর কোনো ডিপ্লোমা ডিগ্রি নেই যাদের উচ্চ শিক্ষার সুযোগ নেই। কেবল মাত্র ম্যাটস শিক্ষার্থীর ক্ষেত্রে কেন এত বৈষম্য? সরকারি ১২টিসহ সারাদেশে ২৫০টির বেশি ম্যাটস রয়েছে।

 

প্রতিবছর হাজার হাজার শিক্ষার্থী মাত্র ২২ বছরে তার শিক্ষা জীবনে ইতি টানতে হচ্ছে শুধু কিছু কুচক্রী মহলের কারণে।আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, যে কোন কারিগরি শিক্ষার প্রাণ হচ্ছে ইন্টার্নশিপ বা হাতে কলমে শেখা। অথচ চিকিৎসা পেশার সঙ্গে সরাসরি সম্পর্ক এমন একটি গুরুত্বপূর্ণ ডিপ্লোমা কোর্স থেকে কীভাবে ইন্টার্নশিপ বাদ দেওয়ার কথা চিন্তা করা যায়? শুধু ক্লাসে বসে ৪ বছর কি শিখবে? কি চিকিৎসা দিবে মানুষকে? প্রশ্ন থেকেই যায়।

গত কয়েকযুগ ধরে এসব বিবেচনা করে ম্যাটস শিক্ষার্থীরা বিনা পারিশ্রমিকে এক বছর গাধাখাটুনি দিয়ে ইন্টার্নশিপ করে আসছে। তারপরেও কোর্স কারিকুলাম থেকে ইন্টার্নশিপ বালিতের সিদ্ধান্ত দেশের চিকিৎসা ব্যবস্থাকে ধ্বংস করা ছাড়া আর কিছুই নয় এ দেশের প্রান্তিক জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ডিপ্লোমা চিকিৎসকের বিকল্প নেই। মেধার ভিত্তিতে চিকিৎসা বিজ্ঞানে উচ্চশিক্ষার সুযোগ এ দেশের চিকিৎসা খাতে এক নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচন করবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন- বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি তৌফিকুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক রায়হানুল রাব্বী, রংপুর জেলার সাবেক সভাপতি মোহাম্মদ পিয়াল, শিক্ষার্থী হাবিবুর রহমান, সজিব মণ্ডল, অনামিকা রহমান, হুমায়রা হানিফ, সৌমিক, আসিফ, হুমায়রা খন্দকার প্রমুখ। কর্মসূচি চলাকালে প্রেসক্লাবের আশেপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করতে দেখা যায়।


এদিকে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালনকালে প্রেসক্লাব চত্বরসহ জাহাজ কোম্পানি মোড়, পায়রা চত্বর ও আশপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। বেলা ২টা পর্যন্ত চলা মানববন্ধন সমাবেশে প্রাইম ম্যাটস, গ্রীণ ম্যাটস, রংপুর ম্যাটস ও সিটি ম্যাটসসহ বিভিন্ন ম্যাটস’র প্রায় দুই শতাধিকের বেশি শিক্ষার্থী অংশ নেন। এর আগে সকাল এগারোটার দিকে প্রাইম হাসপাতাল সংলগ্ন সড়ক থেকে বিক্ষোভ মিছিল নিয়ে টার্মিনাল রোড, ধাপ চেক পোস্ট সড়ক, কাচারী বাজার, সিটি বাজার সড়কসহ নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শিক্ষার্থীরা।

Previous Post

রাজশাহীতে আরও এক ডেঙ্গুরোগীর মৃত্যু, ভর্তি ৭৪জন

Next Post

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ ও প্রচারণায় এ্যাড. লিটন

প্রকাশক

প্রকাশক

Next Post
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ ও প্রচারণায় এ্যাড. লিটন

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ ও প্রচারণায় এ্যাড. লিটন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • চিকিৎসাধীন মোহনাকে দেখতে হাসপাতালে বিমান উপদেষ্টা
    চিকিৎসাধীন মোহনাকে দেখতে হাসপাতালে বিমান উপদেষ্টা চিফ [আরও বিস্তারিত পড়ুন]
  • জাতীয় নির্বাচনে জননিরাপত্তা ও জনকল্যাণকে প্রাধান্য দিয়ে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার
    জাতীয় নির্বাচনে জননিরাপত্তা ও জনকল্যাণকে প্রাধান্য [আরও বিস্তারিত পড়ুন]
  • ফ্যাসিবাদের করুণ পরিণতির কথা মাথায় রেখে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার
    ফ্যাসিবাদের করুণ পরিণতির কথা মাথায় রেখে সততা ও নিষ্ঠার [আরও বিস্তারিত পড়ুন]
  • শার্শার বালুন্ডায় ককটেল বিস্ফোরণে দুইজন শ্রমিক আহত
    শার্শার বালুন্ডায় ককটেল বিস্ফোরণে দুইজন শ্রমিক আহত [আরও বিস্তারিত পড়ুন]
  • নির্বাচনে শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী পুরোপুরি প্রস্তুত- স্বরাষ্ট্র উপদেষ্টা
    নির্বাচনে শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী [আরও বিস্তারিত পড়ুন]
  • র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা
    র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- [আরও বিস্তারিত পড়ুন]
  • মির্জাপুর বুড়িহাটি গ্রামে জমি সংক্রান্ত বিষয় নিয়ে মারামারি 
    মির্জাপুর বুড়িহাটি গ্রামে জমি সংক্রান্ত বিষয় নিয়ে [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ