সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home সারাবাংলা

রাজশাহীতে আরও এক ডেঙ্গুরোগীর মৃত্যু, ভর্তি ৭৪জন

প্রকাশক by প্রকাশক
August 27, 2023
in সারাবাংলা
0
রাজশাহীতে আরও এক ডেঙ্গুরোগীর মৃত্যু, ভর্তি ৭৪জন
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

রাজশাহীতে আরও এক ডেঙ্গুরোগীর মৃত্যু, ভর্তি ৭৪জন

সোহেল রানা রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধান:

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও এক রোগীর মৃত্যু হয়েছে। আজ রোববার (২৭ আগস্ট) সকাল পৌনে ৮টার দিকে তার মৃত্যু হয়।

অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়। এ নিয়ে রামেক হাসপাতালে চলতি ডেঙ্গু মৌসুমে মোট পাঁচজন ডেঙ্গুরোগীর মৃত্যু হলো। বর্তমান হাসপাতালে ৭৪ জন ডেঙ্গুরোগী ভর্তি আছেন।

ডেঙ্গুতে মারা যাওয়ার রোগীর নাম মো. নুরুজ্জামান (৭০)। তিনি রাজশাহী মহানগরীর শাহ মখদুম এলাকার বাসিন্দা ছিলেন।

 

দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর নুরুজ্জামান নামে ওই রোগীকে গত ২৫ আগস্ট দুপুরে রামেক হাসপাতালে ভর্তি

 

করেছিলেন তার স্বজনরা। এরপর তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়। পরে ডেঙ্গু ওয়ার্ড থেকে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৭টা ৪৫ মিনিটে তার মৃত্যু হয়। ডেঙ্গু জ্বরের পাশাপাশি তার শ্বাসনালীতেও সমস্যা ছিল। এজন্য তিনি তীব্র শ্বাসকষ্টে ভুগছিলেন বলেও উল্লেখ করেন রামেক হাসপাতাল পরিচালক।

 

এদিকে নুরুজ্জামানের মৃত্যু নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চলতি ডেঙ্গু মৌসুমে এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যু হলো। ডেঙ্গু জ্বর নিয়ে এখন পর্যন্ত ভর্তি হয়েছেন ৮৫৯ জন রোগী। এর মধ্যে স্থানীয়ভাবে (রাজশাহীর) ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৪২৮ জন রোগী।

বাকিরা রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় গিয়ে আক্রান্ত হন। মোট ভর্তি রোগীর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৭৮০ জন রোগী। বর্তমানে আরও ৭৪ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

Previous Post

এইচএসসি পরীক্ষায় কাপ্তাইয়ে অংশ নিয়েছেন ৬৫০ জন পরীক্ষার্থী

Next Post

রংপুরে চার দফা দাবিতে ম্যাটস শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রকাশক

প্রকাশক

Next Post
রংপুরে চার দফা দাবিতে ম্যাটস শিক্ষার্থীদের বিক্ষোভ

রংপুরে চার দফা দাবিতে ম্যাটস শিক্ষার্থীদের বিক্ষোভ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • জাঁকজমকপূর্ণ আয়োজনে পর্দা নামলো টুরাগ অ্যাক্টিভ ৬ষ্ঠ জাতীয় স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ ২০২৬
    জাঁকজমকপূর্ণ আয়োজনে পর্দা নামলো টুরাগ অ্যাক্টিভ ৬ষ্ঠ [আরও বিস্তারিত পড়ুন]
  • নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ করা আমাদের সকলের দায়িত্ব-সমাজকল্যাণ মন্ত্রী
    নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ করা আমাদের সকলের [আরও বিস্তারিত পড়ুন]
  • বিমানখাতে অপতথ্যের বিরুদ্ধে সকলকে সতর্ক হবার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর
    বিমানখাতে অপতথ্যের বিরুদ্ধে সকলকে সতর্ক হবার আহ্বান [আরও বিস্তারিত পড়ুন]
  • সদরঘাট লঞ্চ দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান
    সদরঘাট লঞ্চ দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা [আরও বিস্তারিত পড়ুন]
  • বর্তমান সরকার বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্ক আরোও গভীর ও শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ : বাণিজ্যমন্ত্রী
    চীন–দক্ষিণ এশিয়া এক্সপো’ ২০২৬, বাংলাদেশ ডে [আরও বিস্তারিত পড়ুন]
  • রোগ প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদার করার মাধ্যমে প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করা হবে- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
    রোগ প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদার করার মাধ্যমে [আরও বিস্তারিত পড়ুন]
  • রাজধানীতে “Startup, Science Project and Innovation Idea Showcasing” মেলার উদ্বোধন করলেন জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ( মন্ত্রী পদমর্যাদা) মো: ইসমাইল জবিউল্লাহ
    রাজধানীতে “Startup, Science Project and [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ