সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home ক্রাইম

রাজবাড়ীর গোয়ালন্দঘাট এলাকা থেকে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশক by প্রকাশক
April 15, 2023
in ক্রাইম
0
রাজবাড়ীর গোয়ালন্দঘাট এলাকা থেকে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

রাজবাড়ীর গোয়ালন্দঘাট এলাকা থেকে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

 

আবু নাসের হুসাইন, ফরিদপুর:

রাজবাড়ী জেলার গোলান্দঘাট থানা এলাকা হতে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ মোঃ মিন্টু মোল্লা(৩৬) নামের এক আন্তঃজেলা মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-০৮, সিপিসি২ (ফরিদপুর ক্যাম্প)-১।

 

র‌্যাব তার প্রতিষ্ঠালগ্ন থেকে মাদক ব্যবসায়ী, অস্ত্রধারী, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি,ধর্ষণকারী ও খুনীদের বিরুদ্ধে আইনগত ভাবে শক্ত অবস্থান নিয়েছে। বাংলাদেশ আমার অহংকার স্লোগানে র‌্যাবের এই সমস্ত কর্মকান্ড দেশের সর্বস্তরের মানুষের কাছে ইতোমধ্যেই বিশেষভাবে প্রশংসিত হয়েছে।

র‌্যাব-৮, বরিশাল, ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল শুক্রবার গভীর রাতে র‌্যাব গোয়েন্দা বিভাগের সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানার ফেরীঘাট এলাকায় মোঃ মিন্টু মোল্লা(৩৬) মাদকের একটি বিশাল চালান মোটরসাইকেল করে নিয়ে আসছে।

উক্ত তথ্যের ভিত্তিতে ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার কে শাইখ আকতার এবং সিনিয়র এএসপি মোঃ নাজমুল হকের নেতৃত্বে গভীর রাতে রাত্র একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় মোঃ মিন্টু মোল্লা(৩৬),পিতা-মৃত আশরাফ মন্ডল, সাং-শংকরপুর

 চোপদারপাড়া, যশোর পৌরসভা, থানা-যশোর সদর, জেলা-যশোর, (বর্তমান ঠিকানা-সাং-শংকরপুর চৌদ্দরপাড়া, থানা-কোতয়ালী, জেলা-যশোর)’কে গ্রেফতার করা হয়। এসময় আসামির কাছ থেকে ১৫৩ বোতল ফেনসিডিল, ১টি মোটরসাইকেল, ১টি মোবাইল, ২ টি সিমকার্ড এবং মাদক বিক্রিত ১২শ’ টাকা উদ্ধার করা হয়।

ধৃত আসামী একজন কুখ্যাত পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন জেলা থেকে মাদক পরিবহন করে রাজবাড়ী ও ঢাকা এলাকায় বিক্রি করে।

পরবর্তীতে তাকে গোয়ালন্দঘাট থানায় হস্তান্তর করা হয়। এ বিষয়ে গোয়ালন্দঘাট থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়। এ সময় আটককৃত আসামীর হেফাজত হতে ১৫৩ (একশত তিপ্পন্ন) বোতল এবং মাদক ক্রয়-বিক্রয় এর কাজে ব্যবহৃত ২টি সীমকার্ডসহ ১টি মোবাইল ফোন এবং নগদ ১২০০/- টাকা জব্দ করা হয়।

উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামী বিরুদ্ধে রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬(১) টেবিল এর ১৪(গ) ধারায় মামলা রুজু করা হয় ।

Previous Post

নড়াইলে চৈত্র সংক্রান্তি মেলা উপলক্ষে শিবপূজা ও আলোচনা সভা অনুষ্ঠিত

Next Post

পুনরায় রাজশাহী সিটি কর্পোরেশনের অভিভাবক হিসাবে আসছেন এইচ এম খায়রুজ্জামান লিটন

প্রকাশক

প্রকাশক

Next Post
পুনরায় রাজশাহী সিটি কর্পোরেশনের অভিভাবক হিসাবে আসছেন এইচ এম খায়রুজ্জামান লিটন

পুনরায় রাজশাহী সিটি কর্পোরেশনের অভিভাবক হিসাবে আসছেন এইচ এম খায়রুজ্জামান লিটন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ:
    স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের [আরও বিস্তারিত পড়ুন]
  • প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে ব্ল্যাক বেঙ্গল ছাগল সম্প্রসারণ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে– মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
    প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে ব্ল্যাক বেঙ্গল [আরও বিস্তারিত পড়ুন]
  • মাননীয় প্রধানমন্ত্রীর জনপ্রশাসন মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) এর সাথে ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
    মাননীয় প্রধানমন্ত্রীর জনপ্রশাসন মন্ত্রণালয় বিষয়ক [আরও বিস্তারিত পড়ুন]
  • নৈতিক মনোবল বৃদ্ধির মাধ্যমে পুলিশ বাহিনীকে আরও জনবান্ধব করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
    নৈতিক মনোবল বৃদ্ধির মাধ্যমে পুলিশ বাহিনীকে আরও [আরও বিস্তারিত পড়ুন]
  • অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী
    অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে [আরও বিস্তারিত পড়ুন]
  • বর্তমান সরকার সমাজের অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে যাচ্ছে- সমাজকল্যাণ মন্ত্রী
    বর্তমান সরকার সমাজের অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে [আরও বিস্তারিত পড়ুন]
  • স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে নরওয়ের রাষ্ট্রদূত-এর সৌজন্য সাক্ষাৎ:
    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে নরওয়ের [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ